07/07/2026
🔸🔹আজ ০৭/০৭/২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ মঙ্গলবার নবগঠিত কর অঞ্চল-যশোর:Taxes Zone-Jashore এর ১৩তম গ্রেড থেকে ২০তম গ্রেডের ১১৮ জন নব নিয়োগপ্রাপ্ত কর্মচারীর যোগদান উপলক্ষ্যে ব্যতিক্রমধর্মী এক বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় নিয়োগ কমিটি/২০২৬ এর সম্মানিত সভাপতি ও কর অঞ্চল যশোরের পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার জনাব মুরাদ আহমেদ, অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কর অঞ্চল-যশোরের মান্যবর কর কমিশনার জনাব মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ মাসুম বিল্লাহ, যশোর ক্যান্টনমেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ আখতার হোসেন, যশোর প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট জনাব নূর ইসলাম, যশোর ট্যাক্সবারের সাবেক সভাপতি জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন টুলু প্রমুখ। এছাড়া কর অঞ্চল-যশোরের যুগ্ম কর কমিশনার,পরিদর্শী রেঞ্জ -(৩) জনাব মোঃ নাজমুল ইসলামসহ সকল পর্যায়ের কর্মকর্তাগণ ও যশোর সদরস্থ সার্কেলসমূহের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কর অঞ্চল-যশোরের পরিদর্শী যুগ্ম কর কমিশনার জনাব মোঃ মামুন মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর অঞ্চল-যশোরের উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন) ও সদস্য সচিব বিভাগীয় নিয়োগ কমিটি/২০২৬ মিজ দেলোয়ারা জাহান। শতভাগ সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ পেয়ে নবাগত কর্মচারীদের অভিব্যক্তি ব্যক্ত করার সময় অশ্রুসজল এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সকলের জন্য রইল কর অঞ্চল-যশোরের পক্ষ থেকে শুভ কামনা।