ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী

  • Home
  • Bangladesh
  • Jessore
  • ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী

ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করা

ঝিকরগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডে তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সহকারী অধ্যাপক হারুন অর রশিদ ঝিকরগাছা উপজেলা প্রতি...
18/07/2026

ঝিকরগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডে তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সহকারী অধ্যাপক হারুন অর রশিদ

ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডে তরুণ সমাজকে মাদকমুক্ত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মেয়রপদপ্রার্থী সহকারী অধ্যাপক হারুন অর রশিদ । ১৭ জুলাই (শুক্রবার) বিকালে পৌর সদরের হাজিরালী মহিলা কলেজ মাঠে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

ক্রীড়া সামগ্রী বিতরণ কালে সহকারী অধ্যাপক হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে তাদের জীবনকে পরিচ্ছন্ন রাখতে খেলাধুলার বিকল্প নেই। আজকে সমাজের মাদকের প্রভাব বিস্তার বেশি। এ জন্য সমাজকে মাদকমুক্ত রাখার জন্য তরুণ ছেলেদের রক্ষায় খেলার মাঠে ফিরিয়ে আনা জরুরি। তারই অংশ হিসেবে আজ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি তরুণ সমাজকে নৈতিক ও আদর্শ শিক্ষার অভ্যন্তরে নিয়ে আসতে পারলে তাদেরকে মাদকমুক্ত রাখা পুরোপুরি সম্ভব হবে। তারাই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্রীড়া অঙ্গনে সবসময় কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আইয়ুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর ৯ নং ওয়ার্ড জামায়াত নেতা, হারুন অর রশিদ, সোহেল আহমেদ, মাসুদুর রহমান, ইমরান খান, হাফেজ বেলাল হুসাইন, শিমুল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রীগুলো মোট তিনটি ফুটবল দলকে
বিতরণ করা হয়েছ। এর মধ্যে হাজিরালী গ্রামের দুটি ফুটবল দলের মাঝে দুটি ফুটবল ও দুটি বাঁশি এবং পুরন্দপুর গ্রামের একটি ফুটবল দলের মাঝে একটি ফুটবল ও একটি বাঁশি।

৯ নং ওয়ার্ড জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ও বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে দূরে আগামীতে এ ধরণের ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

#ঝিকরগাছাপৌরসভা

18/07/2026

চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের কাচা/সলিং রাস্তায় বাইকে করে সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করছেন যশোর ০২ আসনের এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

#যশোর_০২

ঝিকরগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডে তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সহকারী অধ্যাপক হারুন অর রশিদ Harun Rashid
18/07/2026

ঝিকরগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডে তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সহকারী অধ্যাপক হারুন অর রশিদ Harun Rashid

17/07/2026

ঝিকরগাছা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বাজার মসজিদের মুসল্লিদের সাথে মতবিনিময় করেন
ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

#ঝিকরগাছা_উপজেলা_জামায়াতে_ইসলামী

ঝিকরগাছা ইউনিয়নের শ্রীরামপুর বাজারে স্থানীয় জনসাধারণের মাঝে মতবিনিময় সভা করছেন যশোর ০২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা মোহাম্...
17/07/2026

ঝিকরগাছা ইউনিয়নের শ্রীরামপুর বাজারে স্থানীয় জনসাধারণের মাঝে মতবিনিময় সভা করছেন যশোর ০২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।

#ঝিকরগাছাউপজেলাজামায়াত

17/07/2026

যশোরের মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা নাজমুল মুন্নির জন্য দোয়া চাইলেন এমপি ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ।

সম্প্রতি ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের খোসালনগর গ্রামে একই পরিবারের মোট ৫ জন সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হন। ৮৬ যশোর ০২ ...
17/07/2026

সম্প্রতি ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের খোসালনগর গ্রামে একই পরিবারের মোট ৫ জন সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হন। ৮৬ যশোর ০২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ স্থানীয় নেতৃবৃন্দের নিয়ে তাদের কবর যেয়ারত করেন।

#ঝিকরগাছাউপজেলাজামায়াত

ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম মোস্তফাকে দেখতে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসল...
17/07/2026

ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম মোস্তফাকে দেখতে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জনাব গোলাম মোস্তফা অসুস্থ হওয়ায় তাঁর বাসভবনে খোঁজখবর নিতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম এবং হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোজাম্মেল হোসেন।

এ সময় নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁরা মহান আল্লাহ তাআলার নিকট গোলাম মোস্তফার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।

পরিশেষে উপস্থিত সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বিদায় নেন।

#ঝিকরগাছাউপজেলাজামায়াত

ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন এর ৯ওয়ার্ডের  মেম্বার প্রার্থীদের তালিকা১. আনোয়ার ইসলাম২. এনামুল হক (লাবলু)৩. আইয়ুব ভা...
17/07/2026

ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন এর ৯ওয়ার্ডের
মেম্বার প্রার্থীদের তালিকা
১. আনোয়ার ইসলাম
২. এনামুল হক (লাবলু)
৩. আইয়ুব ভাই হোসেন
৪. আঃ গফফার
৫. আঃ হাকিম
৬. ফয়জুর রহমান
৭. আঃ রাজ্জাক
৮. জমির উদ্দিন ইসলাম
৯. সাজু আহমেদ

#জামায়াত #ঝিকরগাছাউপজেলা

জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ, ঝিকরগাছা জামায়াতের দোয়া ও আলোচনা সভা।
16/07/2026

জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ, ঝিকরগাছা জামায়াতের দোয়া ও আলোচনা সভা।

Address

ঝিকরগাছা উপজেলা
Jessore
7420

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share