জেলা প্রশাসন ঝিনাইদহ

জেলা প্রশাসন ঝিনাইদহ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জেলা প্রশাসন ঝিনাইদহ, Government Organization, G5W3+3Q6, Jhenaidah.

01/09/2026

বিশেষ বিজ্ঞপ্তি

এখন থেকে প্রতি বুধবার প্রবাসে অবস্থানরত ঝিনাইদহ জেলার সম্মানিত নাগরিকদের সঙ্গে জেলা প্রশাসকের অনলাইন গণশুনানি অনুষ্ঠিত হবে।

🔗 Zoom Meeting Link: https://bcc-gov-bd.zoom.us/j/93246765990

🆔 Meeting ID: 932 4676 5990
🔐 Passcode: 12345

🕦 সময়: সকাল ১১:৩০টা – দুপুর ১:০০টা
(বাংলাদেশ সময়)

এছাড়াও প্রতি বুধবার জনগণের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি শুনতে—
📍 জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ
🕙 সকাল ১০:০০টা–১১:৩০টা

দূরত্ব যতই হোক—আপনার কথা পৌঁছাবে জেলা প্রশাসকের কাছে।

বিনীত
মোঃ নোমান হোসেন
জেলা প্রশাসক
ঝিনাইদহ।

তারুণ্যের শক্তিতে আলোকিত আগামীআজ সকাল ১০টায় অফিস থেকে রওনা হলাম ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, শ...
25/08/2026

তারুণ্যের শক্তিতে আলোকিত আগামী

আজ সকাল ১০টায় অফিস থেকে রওনা হলাম ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, শৈলকূপা-এর উদ্দেশ্যে। সেখানে শত শত শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতি নতুন করে আশাবাদী করেছে।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থী ও অঙ্কুর নাট্য একাডেমি, ঝিনাইদহ এর পরিবেশনায় দুটি সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ হয়। নাটিকাগুলোর মাধ্যমে মাদকাসক্তি, অনলাইন জুয়া, আত্মহত্যা, যৌন হয়রানি ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব অত্যন্ত সুন্দর ও হৃদয়গ্রাহীভাবে তুলে ধরা হয়, যা উপস্থিত সকলের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

আমরা বিশ্বাস করি, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতন, মানবিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি।

সচেতনতামূলক এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সুধী সমাজ, স্কুল কর্তৃপক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্ত মিডিয়ার জনাব জুয়েল রানা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন, যা তাদের মাঝে নতুন স্বপ্ন, আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তার সঞ্চার করেছে।

শিক্ষার্থীদের কথা শুনেছি, তাদের ভাবনা, স্বপ্ন ও চ্যালেঞ্জগুলো জানার চেষ্টা করেছি। তাদের অংশীদার করেই আমরা একটি সুন্দর, নিরাপদ ও মূল্যবোধভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি।

ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টায় এমন এক ভবিষ্যৎ নির্মিত হবে যেখানে তরুণদের শক্তি, মেধা ও সৃজনশীলতাই হবে উন্নয়নের প্রধান চালিকাশক্তি; যেখানে মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধির কোনো স্থান থাকবে না।

নতুন প্রজন্মের হাত ধরেই আসবে নতুন সূর্যোদয়—সচেতনতা, মানবিকতা ও সম্ভাবনাময় বাংলাদেশ।

গণশুনানি: জনগণের কথা, প্রশাসনের অঙ্গীকারজনগণের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহ...
12/08/2026

গণশুনানি: জনগণের কথা, প্রশাসনের অঙ্গীকার

জনগণের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রতি বুধবারের ন্যায় আজ ১২ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহে গণশুনানি অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নাগরিকদের কথা মনোযোগসহকারে শুনে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, দ্রুত সমস্যা সমাধান এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে গণশুনানির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জনগণের কথা শুনি, জনস্বার্থে কাজ করি।

বিনীত
মোঃ নোমান হোসেন
জেলা প্রশাসক
ঝিনাইদহ

নিয়োগ বিজ্ঞপ্তিজেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ-এর আওতাধীন সাধারণ প্রশাসন, রাজস্ব প্রশাসন ও স্থানীয় সরকার শাখার বিভিন্...
04/08/2026

নিয়োগ বিজ্ঞপ্তি

জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ-এর আওতাধীন সাধারণ প্রশাসন, রাজস্ব প্রশাসন ও স্থানীয় সরকার শাখার বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিসমূহ ঝিনাইদহ জেলার সর্বসাধারণের অবগতির ও বহুল প্রচারের লক্ষ্যে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে।

উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা, শর্তাবলি, আবেদন পদ্ধতি ও সময়সীমা অনুসরণপূর্বক ঝিনাইদহ জেলার স্থায়ী আগ্রহী ও যোগ্য প্রার্থীদের যথাসময়ে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

[ সতর্কীকরণঃ অনৈতিকভাবে চাকরি পাওয়ার লোভে কোন ব্যক্তি/দালালের সাথে আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। যে কোন প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে ]

বিনীত
মোঃ নোমান হোসেন
জেলা প্রশাসক
ঝিনাইদহ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসনআজ (২৯ জুলাই ২০২৬) ভোরে মহেশপুর পৌরসভার কলেজ স্ট্যান্ড এলাকায় বৈদ্যুতিক শর্...
29/07/2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

আজ (২৯ জুলাই ২০২৬) ভোরে মহেশপুর পৌরসভার কলেজ স্ট্যান্ড এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে কয়েকটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় আমি উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলি, তাঁদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নিই এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানাই। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্যোগ ও দুর্বিপাকের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের দায়িত্ব। ঝিনাইদহ জেলা প্রশাসন সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে—ইনশাআল্লাহ।

মোঃ নোমান হোসেন
জেলা প্রশাসক
ঝিনাইদহ

গণশুনানি: জনগণের আস্থা, সেবার অঙ্গীকারআজ (২৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছ...
29/07/2026

গণশুনানি: জনগণের আস্থা, সেবার অঙ্গীকার

আজ (২৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নাগরিকরা তাঁদের সমস্যা ও মতামত সরাসরি উপস্থাপন করেন। অধিকাংশ বিষয়ের তাৎক্ষণিক সমাধান প্রদান করা হয়েছে এবং অন্যান্য বিষয়ে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

জনগণের কথা শোনা, দ্রুত সেবা নিশ্চিত করা এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

প্রতি বুধবার সকাল ১০.০০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহে গণশুনানি অনুষ্ঠিত হয়। সকলকে আন্তরিক আমন্ত্রণ।

বিনীত
মোঃ নোমান হোসেন
জেলা প্রশাসক
ঝিনাইদহ

দুর্যোগে আতঙ্ক নয়, প্রস্তুতি ও সচেতনতাই আমাদের শক্তি.......আজ (১১ জুলাই ২০২৬, শনিবার) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন ...
11/07/2026

দুর্যোগে আতঙ্ক নয়, প্রস্তুতি ও সচেতনতাই আমাদের শক্তি.......

আজ (১১ জুলাই ২০২৬, শনিবার) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, এনজিও প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

বর্তমানের অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রেক্ষাপটে জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি, সমন্বয় ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রিয় ঝিনাইদহবাসী,
জেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আপনারা সচেতন থাকুন, সরকারি নির্দেশনা অনুসরণ করুন এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।

সবার সম্মিলিত সচেতনতা, সহযোগিতা ও দায়িত্বশীলতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, আমরা একসঙ্গে সব ধরনের পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হব।

বিনীত
মোঃ নোমান হোসেন
জেলা প্রশাসক
ঝিনাইদহ

আজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঝিনাইদহ জেলার প্রায় ১২,৫০০ পরীক্ষার্থী জীবনের একট...
02/07/2026

আজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঝিনাইদহ জেলার প্রায় ১২,৫০০ পরীক্ষার্থী জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে আজ নতুন প্রত্যয় নিয়ে অংশগ্রহণ করছে।

জেলা প্রশাসন, ঝিনাইদহ-এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া রইল। তোমাদের নিষ্ঠা, পরিশ্রম ও আত্মবিশ্বাসই হোক সাফল্যের সবচেয়ে বড় শক্তি। মনে রেখো, প্রতিটি পরীক্ষা শুধু ফলাফলের নয়, সততা, ধৈর্য ও অধ্যবসায়েরও একটি মূল্যায়ন।অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ—পরীক্ষার্থীদের পাশে থাকুন, তাদের মানসিকভাবে সাহস ও উৎসাহ দিন। একটি ইতিবাচক পরিবেশ তাদের সর্বোচ্চ সামর্থ্য প্রকাশে সহায়ক হবে।

জেলা প্রশাসন, ঝিনাইদহ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা একটি সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হব—এই প্রত্যাশা রাখি।

সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং কাঙ্ক্ষিত সাফল্য কামনা করছি।শুভকামনা রইল সকল পরীক্ষার্থীর জন্য।

বিনীত
মো: নোমান হোসেন
জেলা প্রশাসক,ঝিনাইদহ

🌸 কন্যাসন্তান আশীর্বাদ, বৈষম্য নয় 🌸মহেশপুরে জমজ কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণে এক গৃহবধূকে তালাক ও নির্যাতনের অভিযোগ আমাদ...
20/06/2026

🌸 কন্যাসন্তান আশীর্বাদ, বৈষম্য নয় 🌸

মহেশপুরে জমজ কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণে এক গৃহবধূকে তালাক ও নির্যাতনের অভিযোগ আমাদের সবাইকে ব্যথিত করেছে। কন্যাসন্তান কোনোভাবেই অবহেলা বা বৈষম্যের কারণ হতে পারে না। সন্তান ছেলে হোক বা মেয়ে—প্রত্যেকেই পরিবার, সমাজ ও দেশের সমান মূল্যবান সম্পদ।

বিষয়টি জানার পর আমি উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে এবং আইনগত সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। পাশাপাশি পরিবারটি যেন সম্মান ও নিরাপত্তার সঙ্গে স্বাবলম্বীভাবে জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উপযুক্ত ক্ষুদ্র আয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে আমরা বিশ্বাস করি, মানবিক সহমর্মিতা ও সামাজিক সচেতনতার মাধ্যমেই এ ধরনের বৈষম্যমূলক মানসিকতা দূর করা সম্ভব।

আসুন, কন্যাসন্তানকে বোঝা নয়, আশীর্বাদ হিসেবে দেখি। ভালোবাসা, সম্মান ও সমান অধিকারের ভিত্তিতে গড়ে তুলি একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ।

#কন্যাসন্তান_গর্ব #মানবিক_সমাজ #ঝিনাইদহ

বিনীত
মোঃ নোমান হোসেন
জেলা প্রশাসক
ঝিনাইদহ

🍎 ফল মেলা ২০২৬ 🍇“ফল খাই, সুস্থ-সবল জীবন গড়ি”প্রকৃতির অফুরন্ত আশীর্বাদ আর কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলেই সমৃদ্ধ হচ্ছে আমা...
18/06/2026

🍎 ফল মেলা ২০২৬ 🍇

“ফল খাই, সুস্থ-সবল জীবন গড়ি”

প্রকৃতির অফুরন্ত আশীর্বাদ আর কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলেই সমৃদ্ধ হচ্ছে আমাদের কৃষি ও পুষ্টি নিরাপত্তা। সেই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ-এর আয়োজনে ১৮-২০ জুন ২০২৬ পর্যন্ত খামারবাড়ি চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী “ফল মেলা ২০২৬”।

ঝিনাইদহ আজ দেশের অন্যতম প্রধান ফল উৎপাদনকারী জেলা। বিশেষ গর্বের বিষয়, বাংলাদেশের মোট ড্রাগন ফল উৎপাদনের প্রায় অর্ধেকই আসে আমাদের এই জেলা থেকে। পাশাপাশি কলা, মালটা, পেয়ারা, আমসহ নানা ধরনের সুস্বাদু ও পুষ্টিকর ফল উৎপাদনে ঝিনাইদহ অনন্য সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে।

এই মেলা শুধু ফলের প্রদর্শনী নয়; এটি আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি সচেতনতা, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এখানে কৃষক, উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফল চাষের নতুন সম্ভাবনা সম্পর্কে জানতে ও শিখতে পারবেন।

ফল হবে পুষ্টির উৎস, কৃষি হবে সমৃদ্ধির ভিত্তি—এই প্রত্যয়ে সফল হোক ফল মেলা ২০২৬।

বিনীত
মোঃ নোমান হোসেন
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
ঝিনাইদহ

Address

G5W3+3Q6
Jhenaidah
7300

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 05:00
Sunday 09:00 - 05:00

Alerts

Be the first to know and let us send you an email when জেলা প্রশাসন ঝিনাইদহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share