নাগরিক ছাত্র ঐক্য, জয়পুরহাট জেলা

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • নাগরিক ছাত্র ঐক্য, জয়পুরহাট জেলা

নাগরিক ছাত্র ঐক্য, জয়পুরহাট জেলা শিক্ষা-ঐক্য-শান্তি
নাগরিক ছাত্র ঐক্যের মূলনীতি

শোক সংবাদগভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্...
12/07/2026

শোক সংবাদ

গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর আমাদের মাঝে নেই।

তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মোঃ সুজন রহমান
যুগ্ম আহ্বায়ক
নাগরিক ছাত্র ঐক্য, জয়পুরহাট জেলা শাখা

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের আশু আরোগ্য কামনায় নাগরিক ছাত্র ঐক্য জয়পুরহাট জেলা শাখার বিবৃতিজয়পুরহাট: বাংলাদেশ যাত্রী ক...
01/07/2026

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের আশু আরোগ্য কামনায় নাগরিক ছাত্র ঐক্য জয়পুরহাট জেলা শাখার বিবৃতি

জয়পুরহাট: বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব জনাব মোজাম্মেল হক চৌধুরীর গুরুতর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে নাগরিক ছাত্র ঐক্য জয়পুরহাট জেলা শাখা।

আজ এক যৌথ বিবৃতিতে নাগরিক ছাত্র ঐক্য জয়পুরহাট জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, "জনাব মোজাম্মেল হক চৌধুরী এদেশের সাধারণ যাত্রী সাধারণের অধিকার রক্ষা এবং সড়ক নিরাপত্তায় আজীবন আপসহীন লড়াই করে যাচ্ছেন। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ মানুষের হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। বিশেষ করে, তিনি আমাদের কেন্দ্রীয় কমিটির একজন বলিষ্ঠ নেতার শ্রদ্ধেয় পিতা।"

নেতৃবৃন্দ আরও বলেন, "এই কঠিন সময়ে নাগরিক ছাত্র ঐক্য জয়পুরহাট জেলা শাখা তাঁর পরিবারের পাশে রয়েছে। আমরা মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, তিনি যেন জনাব মোজাম্মেল হক চৌধুরীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং আবারও জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে ফিরে আসার তৌফিক দেন।"

বিবৃতিতে জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে দলের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীকে তাঁর আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বার্তাপ্রেরক:
মোঃ সুজন রহমান, যুগ্ম আহ্বায়ক
নাগরিক ছাত্র ঐক্য, জয়পুরহাট জেলা শাখা।

27/06/2026

জাতীয় সংগীতের সুরে নাগরিক ঐক্যের গৌরবময় ১৪ বছর।

ক্ষেতলালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ন্যাক্কারজনক ঘটনায় ‘নাগরিক ছাত্র ঐক্য’ জয়পুরহাট জেলা শাখার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ।ব...
15/06/2026

ক্ষেতলালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ন্যাক্কারজনক ঘটনায় ‘নাগরিক ছাত্র ঐক্য’ জয়পুরহাট জেলা শাখার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ।

বিবৃতি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাঁস গ্রামে এক অসহায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ন্যাক্কারজনক ও পৈশাচিক ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা প্রকাশ করেছে ‘নাগরিক ছাত্র ঐক্য’ জয়পুরহাট জেলা শাখা।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ১৩ জুন ২০২৬ তারিখে এই পাশবিক নির্যাতনের ঘটনাটি ঘটে এবং পরবর্তীতে পুলিশ প্রশাসন বগুড়ার দুপচাঁচিয়া থেকে অভিযুক্ত আসামি ইনছের আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ এক যৌথ বিবৃতিতে নাগরিক ছাত্র ঐক্য, জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক ছাব্বির হাসান বলেন, "সমাজের সবচেয়ে অবহেলিত এবং অসহায় প্রতিবন্ধী একজন নারীর ওপর এমন অমানবিক ও পৈশাচিক নির্যাতন কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এই ঘটনা জয়পুরহাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক নিরাপত্তাহীনতাকে আবারও আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা অবিলম্বে এই লম্পট ও ধর্ষকের সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

বিবৃতিতে জেলা আহ্বায়ক আরও বলেন, "নাগরিক ছাত্র ঐক্য সবসময় মেধা, সততা এবং সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে রাজনীতি করে। ক্যাম্পাস থেকে শুরু করে পাড়া-মহল্লা—কোথাও কোনো মা-বোনের ওপর অন্যায় বা জুলুম বরদাশত করা হবে না। পুলিশ প্রশাসন আসামিকে দ্রুত গ্রেফতার করায় আমরা তাদের ধন্যবাদ জানাই, তবে একই সাথে সতর্ক করছি যে, কোনো অদৃশ্য ইশারায় বা আইনি ফাঁকফোকর গলে এই অপরাধী যেন পার পেয়ে না যায়।"

নাগরিক ছাত্র ঐক্য, জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে প্রশাসনের কাছে সুনির্দিষ্ট ৩টি দাবি পেশ করা হচ্ছে:

১. দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই মামলার বিচার কাজ সম্পন্ন করে ধর্ষক ইনছের আলীর সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড/যাবজ্জীবন কারাদণ্ড) নিশ্চিত করতে হবে।

২. ভুক্তভোগী অসহায় প্রতিবন্ধী তরুণী ও তাঁর পরিবারকে আইনি লড়াইয়ে পূর্ণ সহযোগিতা এবং তাঁদের সর্বোচ্চ সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করতে হবে।

৩. জয়পুরহাট জেলার প্রতিটি থানা এলাকায় নারীদের নিরাপত্তা জোরদার করতে হবে এবং বখাটে ও অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

নাগরিক ছাত্র ঐক্য স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করছে যে, যদি এই স্পর্শকাতর মামলায় অপরাধীকে কঠোরতম শাস্তি দিতে কোনো প্রকার গড়িমসি বা অবহেলা দেখা যায়, তবে জয়পুরহাটের সাধারণ ছাত্র সমাজ ও সাধারণ মানুষকে সাথে নিয়ে নাগরিক ছাত্র ঐক্য রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের জয় হোক!

বার্তা প্রেরক:

মোঃ ফিরোজ
যুগ্ন আহ্বায়ক , নাগরিক ছাত্র ঐক্য, জয়পুরহাট জেলা শাখা।
তারিখ: ১৫ জুন, ২০২৬

27/05/2026
সংবাদ লিংক কমেন্টে।
16/05/2026

সংবাদ লিংক কমেন্টে।

খোলা চিঠি: অনার্স ১ম বর্ষের ফরম পূরণে 'ফি-বৈষম্য' নিয়ে নাগরিক ছাত্র ঐক্যের খোলা চিঠি।সূত্র: নাছাঐ/জেক/স্মা-২৫০২তারিখ: ১৪...
15/05/2026

খোলা চিঠি: অনার্স ১ম বর্ষের ফরম পূরণে 'ফি-বৈষম্য' নিয়ে নাগরিক ছাত্র ঐক্যের খোলা চিঠি।

সূত্র: নাছাঐ/জেক/স্মা-২৫০২
তারিখ: ১৪ মে, ২০২৬ খ্রিঃ

নাগরিক ছাত্র ঐক্য,
জয়পুরহাট জেলা শাখা

বরাবর,
অধ্যক্ষ মহোদয়, জয়পুরহাট সরকারি কলেজ।

বিষয়: অনার্স ১ম বর্ষের ফরম পূরণে আকাশচুম্বী ফি নির্ধারণের প্রতিবাদ ও বৈষম্য নিরসনের দাবি।

জনাব,
শুভেচ্ছা নিবেন। জয়পুরহাট সরকারি কলেজের ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে নির্ধারিত ফি দেখে আমরা ‘নাগরিক ছাত্র ঐক্য’ চরম বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করছি। একই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং একই শিক্ষাবর্ষে থেকেও জয়পুরহাট সরকারি কলেজ ও পার্শ্ববর্তী সরকারি আজিজুল হক কলেজের ফি-র মধ্যে আকাশ-পাতাল পার্থক্য বিদ্যমান।

তথ্যচিত্র ও আমাদের পর্যবেক্ষণ:

বিস্ময়কর ব্যবধান: জয়পুরহাট সরকারি কলেজে বিএ/বিএসএস (নিয়মিত) শিক্ষার্থীদের ফরম পূরণ ফি যেখানে ৫,৬১২/- টাকা ধার্য করা হয়েছে, সেখানে সরকারি আজিজুল হক কলেজে একই কোর্সের ফি মাত্র ৩,১২৫/- টাকা। অর্থাৎ, জয়পুরহাটের শিক্ষার্থীদের কাছ থেকে ২,৪৮৭ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে।

অযৌক্তিক ফি-র খাত: সেশন ফি ১৮৮২/- টাকা এবং অভ্যন্তরীণ ব্যবহারিক ফি ১০০/- টাকার মতো বোঝা শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা অন্য সরকারি কলেজে নেই।

আর্থিক জুলুম: সাধারণ ও নিম্নবিত্ত পরিবারের সন্তানদের জন্য এই বাড়তি অর্থ প্রদান করা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আমাদের দাবি:
১. অবিলম্বে সেশন ফি এবং অতিরিক্ত অন্যান্য খাতের ফি প্রত্যাহার করে ফরম পূরণ ফি সর্বসাধারণের সাধ্যের মধ্যে আনতে হবে।

২. "একই বিশ্ববিদ্যালয়, এক ফি" – এই নীতি বাস্তবায়ন করতে হবে।

শিক্ষার্থীদের পকেট কাটার এই বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি, আপনি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে জয়পুরহাটের ছাত্র সমাজকে স্বস্তি প্রদান করবেন। অন্যথায়, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব।

নিবেদক,
মোঃ সুজন রহমান
যুগ্ম আহ্বায়ক,
নাগরিক ছাত্র ঐক্য, জয়পুরহাট জেলা শাখা।

(আহ্বায়কের পক্ষে)

তথ্য সংযুক্তি: (comment)

Address

Rājshāhi

Telephone

+8801404158955

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাগরিক ছাত্র ঐক্য, জয়পুরহাট জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নাগরিক ছাত্র ঐক্য, জয়পুরহাট জেলা:

Shortcuts

Share