Library Association Of Bangladesh - LAB

Library Association Of Bangladesh - LAB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Library Association Of Bangladesh - LAB, Jurain.

Our mission is to provide leadership for the development, promotion, and improvement of library and information services and the profession of librarianship in order to enhance learning and ensure access to information for all.

বাংলাদেশ গ্রন্থাগার সমিতির পক্ষ থেকে সকল পেশাজীবীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
20/03/2026

বাংলাদেশ গ্রন্থাগার সমিতির পক্ষ থেকে সকল পেশাজীবীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মোবারক।

20/02/2026
জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন:৫ ফেব্রুয়ারি  জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) ৪ ফেব্রুয়ারি...
04/02/2026

জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন:

৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) ৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ৯ টায় জুম অনলাইন প্লাটফর্মে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবারের জাতীয় গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য বিষয় হলো: " জ্ঞানেই মুক্তি, আগামীর ভিক্তি"।
বাংলাদেশ গ্রন্থাগার সমিতি উক্ত দিবস উপলক্ষে একটি প্রতিপাদ্য ঠিক করেছে। প্রতিপাদ্যটি হলো 'গ্রন্থাগারে পড়ে বই , জ্ঞানে, গুনে সমৃদ্ধ হই'- এই বিষয়টি সামনে রেখে আগামীর আধুনিক গ্রন্থাগার সেবা প্রদানের লক্ষে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি আজ রাত ৯ টায় জুম অনলাইন প্লাটফর্মে সকল পেশাজীবীর অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করেছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ল্যাব এর সভাপতি জনাব ড. মো: মিজানুর রহমান। সকল গ্রন্থাগার পেশাজীবীর অংশগ্রহণ একান্তভাবে কাম্য।

01/12/2025

সম্মানিত পেশাজীবীগণ,

আসসালামু আলাইকুম।

পেশাজীবীদের সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভা এবং তা মাননীয় প্রধান উপদেষ্টা ও যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন বিষয়ক সভা আজ রাত ০৯.৩০ ঘটিকায় অনলাইনে ( Zoom meeting) অনুষ্ঠিত হবে। সভার লিংক নিম্নরপ:
Topic: LAB Meeting

Join Zoom Meeting :

https://us06web.zoom.us/j/84695698387?pwd=0YWGsKHvZ2S4v23LtUJUSRwhgb3Nur.1

Meeting ID : 846 9569 8387
Passcode : 123456

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রফেসর মোঃ আব্দুল্লাহ আবু তারেক, সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, আরো উপস্থিত থাকবেন আন্তর্জাতিক কনফারেন্স ও ১৫তম সাধারণ সভা বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর মো. সাইফুল ইসলাম ও কনফারেন্স কমিটির সদস্য সচিব ডঃ শেখ মামুন মোস্তফা, সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, ল্যাব কাউন্সিলের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে সকল নির্বাচিত প্রতিনিধিদেরকে অংশগ্রহণ করার অনুরোধ করছি ।

সংশ্লিষ্ট সকলকে উক্ত অনলাইন সবাই যোগদান করে মূল্যবান মতামত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।

ল্যাব কাউন্সিল, 2024-2027

আসসালামু আলাইকুম। বাংলাদেশ লাইব্রেরি এসোসিয়েশন ( ল্যাব),  আগামী ১২_১৩ ডিসেম্বর /২৫ দুদিন ব্যাপি আন্তর্জাতিক কনফারেন্স  ঢ...
04/11/2025

আসসালামু আলাইকুম। বাংলাদেশ লাইব্রেরি এসোসিয়েশন ( ল্যাব), আগামী ১২_১৩ ডিসেম্বর /২৫ দুদিন ব্যাপি আন্তর্জাতিক কনফারেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজন করতে যাচ্ছে।উক্ত কনফারেন্সে কীনোট স্পীকার হিসেবে ALA সাবেক প্রেসিডেন্ট উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন। এছাড়া ও শিক্ষা উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, শিক্ষা সচিবসহ আরো গুনীজনরা উক্ত কনফারেন্সে উপস্থিত থাকবেন মর্মে আশা করা যাচ্ছে। তাই সকল সদস্য এবং গ্রন্থাগার পেশাজীবীদের আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করে নিজেদের মূল্যবান মতামত ব্যক্ত করে কনফারেন্সকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য অনুরোধ করছি। তাই দেরি না করে এখনই রেজিষ্ট্রেশন করুন।
রেজিষ্ট্রেশন লিংক :https://lab.org.bd/icrl-2025/registration-form/

29/10/2025
শোক সংবাদ:বাংলাদেশ গ্রন্থাগার সমিতির আজীবন সদস্য [এল এম- ০৮৯৬] ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)'র লাইব্রেরিয়ান জনাব মাহম...
06/07/2025

শোক সংবাদ:

বাংলাদেশ গ্রন্থাগার সমিতির আজীবন সদস্য [এল এম- ০৮৯৬] ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)'র লাইব্রেরিয়ান জনাব মাহমুদ কুদ্দুস আজ ফজরের নামাজের সময় নামাজরত অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

বাংলাদেশ গ্রন্থাগার সমিতির পক্ষ থেকে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আজ বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে (ঠিকানা: ১৫/২/১ হাজি হাতেম আলী লেন, জিগাতলা, মোড় থেকে একটু সামনে)

বিশেষ দ্রষ্টব্য:
মরহুম মাহমুদ কুদ্দুস ল্যাবের সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর এম আব্দুসসাত্তার স্যারের ছোট ভাই।

বাংলাদেশ গ্রন্থাগার সমিতি কর্তৃক পরিচালিত গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে সার্টিফিকেট কোর্সের ১১৪তম ব্যাচে ভর্তি চলছে। ভর্তির ...
04/07/2025

বাংলাদেশ গ্রন্থাগার সমিতি কর্তৃক পরিচালিত গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে সার্টিফিকেট কোর্সের ১১৪তম ব্যাচে ভর্তি চলছে। ভর্তির বিষয়ে যেকোনো তথ্যর জন্য যোগাযোগ করুন ০১৯৭৩০২০২৬৬ নাম্বারে।

ঈদ মোবারক:দেশ-বিদেশের সকল গ্রন্থাগার,  তথ্য পেশাজীবী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল বাংলাদেশ গ্রন্থাগার সমিতির পক্ষ থেকে পব...
06/06/2025

ঈদ মোবারক:

দেশ-বিদেশের সকল গ্রন্থাগার, তথ্য পেশাজীবী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল বাংলাদেশ গ্রন্থাগার সমিতির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

ঈদ মোবারক।

শোক সংবাদ:বাংলাদেশ গ্রন্থাগার সমিতির আজীবন সদস্য [এল এম ১৮৫৬ ] জনাব মোঃ নাজিম উদ্দিন 'গ্রন্থাগার প্রভাষক' হাজি আসমত কলেজ...
31/05/2025

শোক সংবাদ:

বাংলাদেশ গ্রন্থাগার সমিতির আজীবন সদস্য [এল এম ১৮৫৬ ] জনাব মোঃ নাজিম উদ্দিন 'গ্রন্থাগার প্রভাষক' হাজি আসমত কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ গতকাল সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ গ্রন্থাগার সমিতির পক্ষ থেকে মরহুমের শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁর বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন নাজিম ভাইকে বেহেস্ত নসিব করেন। আমিন।

Address

Jurain

Telephone

+88029671072

Alerts

Be the first to know and let us send you an email when Library Association Of Bangladesh - LAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Library Association Of Bangladesh - LAB:

Share