ছাত্রশিবির পাইকগাছা থানা উত্তর

ছাত্রশিবির পাইকগাছা থানা উত্তর This is the Official page of Bangladesh Islami Chhatrashibir, Paikgacha Thana North.

Bangladesh Islami Chhatrashibir, Paikgacha Thana North is an islamic student organization working in Haridhali, Kapilmuni, Lata and Deluti unions.

 #শোক_সংবাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পাইকগাছা থানা উত্তরের সাবেক সভাপতি (২০২৩-২৪) মোঃ আবু সাইদের সম্মানিত পিতা স্ট্রো...
12/07/2026

#শোক_সংবাদ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পাইকগাছা থানা উত্তরের সাবেক সভাপতি (২০২৩-২৪) মোঃ আবু সাইদের সম্মানিত পিতা স্ট্রোকজনিত কারণে আজ সকালে ইন্তেকাল করেছেন।
#ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন

তিনি ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। মহান রাব্বুল আলামিন সম্মানিত চাচার সকল গুণাহ ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন...
আল্লাহুম্মা আমীন 🤲🤲🤲

#বি_দ্র_ মরহুমের জানাজার নামাজ আজ যোহর বাদ হরিদাসকাটি নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক দু'আ ও শুভকামনা
01/07/2026

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক দু'আ ও শুভকামনা



13/06/2026

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদের নারীঘটিত ইস্যুতে বহিষ্কারের ঘটনাকে আমি এখনও বিচ্ছিন্ন ঘটনাই বলব। এটি সংগঠনটির কালেকটিভ কোনো সংকট নয়। হরহামেশা জনশক্তিদের মধ্যে এমন ঘটনা ঘটলে ছাত্রশিবির বিষয়টা টক অব কান্ট্রি করার আগে এই অপশনটাও ভেবে রাখতো। কারণ ইস্যুটা যতটা টক অব দ্য কান্ট্রি হয়েছে, এখন ঠিক ততটা ব্যাকফায়ার সহ্য করতে হচ্ছে ছাত্রসংগঠনটিকে।

জিসান আহমেদের ঘটনাটি যে কতটা বিচ্ছিন্ন, তার প্রমাণ জনশক্তিদের সকাল থেকে তাকে ডিফেন্ড করে দেওয়া রিঅ্যাকশনও। অনেকে এই ব্যাপারটার সমালোচনা করছেন। কিন্তু একবারও ভেবে দেখছেন না– একটা ছাত্রসংগঠন এসব ইস্যুতে কতটা স্ট্রিক্ট হলে তাদের জনশক্তিরা এতটা আত্মবিশ্বাসী হতে পারে! ছাত্রশিবিরে এমন ঘটছে না, তা বলব না। তবে যে জাহেলিয়াত আমরা পার করছি, তার মধ্যে দাঁড়িয়ে ছাত্রশিবির আল্লাহর এক বিশেষ নেয়ামত।

যখন যেনা-ব্যভিচারকে রাষ্ট্রীয়ভাবে নরমাইজ করা হচ্ছে, অগণন তরুণ-তরুণী যখন নিজেদের ভাসিয়ে দিয়েছে গড্ডালিকা প্রবাহে, ফ্রি মিক্সিং যখন হয়ে দাঁড়িয়েছে দুধভাত; ছাত্রশিবির তখন তাদের জনশক্তিদের তাহাজ্জুদে জাগার ট্রেনিং দিচ্ছে। আপনি জেনে অবাক হবেন যে, স্কুল-কলেজের প্যান্ট-শার্ট পরা হাজার হাজার জনশক্তিকে প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখায় অভ্যস্ত করে তুলেছে ছাত্রশিবির। এমন একটি দিন নেই, যেদিন তাদের কোনো না কোনো শাখা কুরআন তালিম করছে না।

এই শেষ জমানায় এসে ঈমান ধরে রাখা হাতে আগুন ধরে রাখার চাইতেও কঠিন হবে– এটা স্বয়ং রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী। ছাত্রশিবির এদেশের হাজার হাজার নষ্ট ছেলেকে মানুষ করতে চেষ্টা করছে। আপনি যদি মুসলমানের সন্তান হন, ইসলামকে ভালোবেসে থাকেন; কিছু বিচ্ছিন্ন ভুলের জন্য ছাত্রশিবিরকে বাতিলের ভাষায় আঘাত করবেন না প্লিজ! এই কাফেলা আপনার আমার উত্তর-প্রজন্মের একমাত্র নিরাপদ ঠিকানা। এ আমাদের আরাধ্য স্বপ্ন-মন্জিল।

'মজলুম কাফেলা'/ লাবিব আহসান

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরপাইকগাছা থানার সাবেক সভাপতি  ইসলামী ব্যাংক বাংলাদেশ দৌলত...
08/06/2026

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
পাইকগাছা থানার সাবেক সভাপতি ইসলামী ব্যাংক বাংলাদেশ দৌলতপুর শাখার এ্যাসিস্ট্যান্ট অফিসার (RDS) মোহাম্মদ কপিল উদ্দিন ভাই আজ বিকাল ৩.০০ টায় আদ দ্বীন হাসপাতাল খুলনায় ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘ দিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন।
কপিল উদ্দিন ভাইয়ের গ্রামের বাড়ি পাইকগাছার মালথ গ্রামে। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন।

আমিন।

30/05/2026

ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো: শিবগাতুল্লাহ

সালতানাতে বাঙ্গালা: এক অখণ্ড জাতিসত্তার উত্থান ও সমৃদ্ধ বাঙলার সূচনাপাল বংশের পতনের পর সেন রাজারা যখন দক্ষিণ ভারত থেকে এ...
13/05/2026

সালতানাতে বাঙ্গালা: এক অখণ্ড জাতিসত্তার উত্থান ও সমৃদ্ধ বাঙলার সূচনা

পাল বংশের পতনের পর সেন রাজারা যখন দক্ষিণ ভারত থেকে এসে বাঙলার ক্ষমতা দখল করেন, তখন তারা এ অঞ্চলের দীর্ঘদিনের বৌদ্ধ ঐতিহ্যের বিপরীতে এক উগ্র ব্রাহ্মণ্যবাদী সমাজব্যবস্থা চাপিয়ে দেন। জাতি-ভেদ প্রথা এবং সাধারণ মানুষের ভাষার প্রতি অবজ্ঞা সাধারণ জনজীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ঠিক সেই সময়ে ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজীর নদীয়া বিজয়ের মাধ্যমে বাঙলায় মুসলিম শাসনের সূচনা হয়। এটি ছিল শৃঙ্খলিত বাঙালির জন্য এক নতুন ভোরের সূচনা।

সেনদের শাসনামল পালদের চেয়ে কম সময়ের জন্য হলেও বেশ কিছু কারণে গুরুত্বপুর্ণ ছিল। বাঙলা ছিল বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ভুক্ত লোকদের আবাসস্থল। সবাই শান্তিতে সহাবস্থান করতো। শাসকদের সাথে স্থানীয়দের সুসম্পর্ক ছিল এবং....

বিস্তারিত পড়ূন অফিসিয়াল ওয়েবসাইটে (লিঙ্ক মন্তব্যের ঘরে)

10/05/2026

ছাত্রশিবিরের ১৪২তম শ*হী*দ রুহানির- পিতা আবু বকর।

একজন পিতা নিজের শ*হীদ সন্তানকে নিয়ে গান গাইছেন কী অসীম সৌভাগ্য তাঁর! সন্তানের শাহা*দাতকে বুকে ধারণ করে, অশ্রু লুকিয়ে কণ্ঠে তুলে নিচ্ছেন ভালোবাসা আর স্মৃতির সুর। তাঁর কণ্ঠে যেন আল্লাহ তায়ালা নিজ হাতে মধু ঢেলে দিয়েছেন, এতটা দরদ, এতটা আবেগ, এতটা প্রশান্তি একসাথে খুব কমই অনুভব করা যায়।

এটা এক পিতার হৃদয়ের গভীরতম অনুভূতির প্রকাশ, যেখানে শো*কও আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে গর্ব আর ঈমানের দৃঢ়তা।




আলহামদুলিল্লাহ 🥀 খালিদ মাহমুদ রেজা সাবেক সভাপতি পাইকগাছা থানা উত্তর খুলনা সরকারী হাজী মুহাম্মদ মুহসিন কলেজ কর্তৃক আয়োজি...
06/05/2026

আলহামদুলিল্লাহ 🥀

খালিদ মাহমুদ রেজা
সাবেক সভাপতি
পাইকগাছা থানা উত্তর

খুলনা সরকারী হাজী মুহাম্মদ মুহসিন কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগীতায় অংশগ্রহণ করে দুইটি বিষয়ে পুরস্কার অর্জন করেছে।

এসএসসি,দাখিল ও সমমান পরিক্ষা ২৬ এ অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।
19/04/2026

এসএসসি,দাখিল ও সমমান পরিক্ষা ২৬ এ অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।

আলহামদুলিল্লাহ! ২০২৬ সেশনের জন্য ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণ শাখার সেটআপ সম্পন্ন হয়েছে।সভাপতি : আবু জার গিফারী...
26/02/2026

আলহামদুলিল্লাহ!
২০২৬ সেশনের জন্য ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণ শাখার সেটআপ সম্পন্ন হয়েছে।

সভাপতি : আবু জার গিফারী
সেক্রেটারি : মুহা. অয়েসকুরুনী

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ভাইদের কবুল করুন, দ্বীনের দায়িত্ব পালন সহজ করুন, আমিন।

Address

Kapilmuni

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির পাইকগাছা থানা উত্তর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share