Islami Jubo Andolan Bangladesh “Kashiani Upazila”

Islami Jubo Andolan Bangladesh “Kashiani Upazila” ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ– কাশিয়ানী উপজেলা
আদর্শ সমাজ গঠনে সচেতন,সংগঠিত ও সংগ্রামী তরুণদের কাফেলা

আলহামদুলিল্লাহ! 🌿আজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কাশিয়ানী উপজেলা শাখার অফিসিয়াল ফেসবুক পেজের এক বছর পূর্ণ হলো।এই এক বছ...
14/07/2026

আলহামদুলিল্লাহ! 🌿

আজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কাশিয়ানী উপজেলা শাখার অফিসিয়াল ফেসবুক পেজের এক বছর পূর্ণ হলো।

এই এক বছরে দাওয়াত, সাংগঠনিক কার্যক্রম, আদর্শ প্রচার এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রয়াসে যারা পাশে ছিলেন, লাইক, ফলো, শেয়ার, মন্তব্য ও দোয়ার মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

আমরা বিশ্বাস করি, এই প্ল্যাটফর্ম কেবল একটি ফেসবুক পেজ নয়, বরং ইসলামের সুমহান আদর্শ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান এবং যুবসমাজকে দ্বীনের পথে উদ্বুদ্ধ করার একটি কার্যকর মাধ্যম।

আপনাদের ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা নিয়ে আগামী দিনেও আমরা আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনে সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন, ইখলাস দান করুন এবং দ্বীনের খেদমতে অবিচল থাকার তাওফীক দান করুন। আমীন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
কাশিয়ানী উপজেলা শাখা

🌿 সদস্য সম্মেলন ২০২৬ 🌿ঈমান, আদর্শ ও সংগঠনের দায়িত্ববোধকে আরও শাণিত করার প্রত্যয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সদস্য সম্মেলন ২০২...
14/07/2026

🌿 সদস্য সম্মেলন ২০২৬ 🌿

ঈমান, আদর্শ ও সংগঠনের দায়িত্ববোধকে আরও শাণিত করার প্রত্যয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সদস্য সম্মেলন ২০২৬।

এ সম্মেলন হবে আত্মসমালোচনা, আত্মউন্নয়ন, সাংগঠনিক মূল্যায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের এক গুরুত্বপূর্ণ মঞ্চ।

সকল সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে সম্মেলনকে সফল করার আন্তরিক আহ্বান জানাচ্ছি।

আসুন, ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি গতিশীল ও কার্যকর সংগঠন গড়ে তুলি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নবনির্বাচিত সংগ্রামী মহাসচিব হিসেবে দলের মুখপাত্র গাজী আতাউর রহমান নির্বাচিত হওয়ায় তাঁকে ইস...
27/06/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নবনির্বাচিত সংগ্রামী মহাসচিব হিসেবে দলের মুখপাত্র গাজী আতাউর রহমান নির্বাচিত হওয়ায় তাঁকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কাশিয়ানী উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।

আল্লাহ তাআলা তাঁকে দ্বীন, দেশ ও মানুষের কল্যাণে আমানতদারিতা, প্রজ্ঞা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের তাওফীক দান করুন। তাঁর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হোক। আমীন।

হাম (Measles): একটি মারাত্মক সংক্রামক রোগহাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সঠিক পরিচর্যা ও সচেতনতার অভাবে এটি শি...
10/04/2026

হাম (Measles): একটি মারাত্মক সংক্রামক রোগ

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সঠিক পরিচর্যা ও সচেতনতার অভাবে এটি শিশু ও বয়স্কদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই হামে আক্রান্ত হলে করণীয় সম্পর্কে সবার সচেতন হওয়া জরুরি।

হামের লক্ষণসমূহ:

● জ্বর ও কাশি
● শরীরে লাল ফুসকুড়ি
● নাক দিয়ে পানি পড়া
● চোখ লাল হওয়া ও আলোতে কষ্ট
● অতিরিক্ত দুর্বলতা বা খিঁচুনি
● গালের ভেতরে ছোট সাদা দাগ (Koplik spots)

হামে আক্রান্ত হলে করণীয়:

১. জ্বর ও শরীরে লাল ফুসকুড়ি দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
২. আক্রান্ত শিশুকে কমপক্ষে ৫–৭ দিন অন্যদের থেকে আলাদা রাখুন।
৩. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ‘এ’ ও প্রয়োজনীয় ওষুধ সেবন করান।
৪. পর্যাপ্ত পানি, তরল ও পুষ্টিকর সহজপাচ্য খাবার দিন।
৫. শ্বাসকষ্ট, খিঁচুনি বা গুরুতর লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিন।
৬. পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং রোগীর ব্যবহৃত জিনিস আলাদা রাখুন।
৭. সর্বাবস্থায় মহান আল্লাহর নিকট রোগমুক্তির জন্য দোয়া করুন।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আমিন।
---
জনসচেতনতায়:
Obaydullah Al Mahmudi
সাধারণ সম্পাদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
কাশিয়ানী উপজেলা শাখা

🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩যে রক্তে রাঙানো এই লাল-সবুজের পতাকা,যে ত্যাগে গড়া আমাদের স্বাধীনতা—সেই সব বীর শহীদ ও মুক্তিযোদ্...
25/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩

যে রক্তে রাঙানো এই লাল-সবুজের পতাকা,
যে ত্যাগে গড়া আমাদের স্বাধীনতা—
সেই সব বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে
ন্যায়, সত্য ও আদর্শের পথে এগিয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ।

#স্বাধীনতা_দিবস #বাংলাদেশ #শ্রদ্ধাঞ্জলি

🌙✨ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨🌙ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কাশিয়ানী উপজেলা শাখার পক্ষ থেকেসকল শিক্ষার্থী, শ্রমজীবী, ...
20/03/2026

🌙✨ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨🌙

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কাশিয়ানী উপজেলা শাখার পক্ষ থেকে
সকল শিক্ষার্থী, শ্রমজীবী, প্রবাসীসহ দেশবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

🕌 রমজানের আত্মশুদ্ধি, তাকওয়া ও ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়িত হোক—এই কামনা করি।
🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন-সুন্নাহর আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের তাওফিক দান করুন।

📢 “নীতি ভিত্তিক নেতৃত্ব ও আদর্শিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার”

🌟 শুভেচ্ছান্তে
মাওঃ ওবায়দুল্লাহ আল মাহমুদী
সাধারণ সম্পাদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
কাশিয়ানী উপজেলা শাখা

ুভেচ্ছা

১৩ই মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,,,, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কাশিয়ানী, উপজেলা শা...
13/03/2026

১৩ই মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,,,,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কাশিয়ানী, উপজেলা শাখার পক্ষ থেকে,,,,
দেশের সর্বস্তরের জনগণকে জানাই বিপ্লবী
শুভেচ্ছা ও মোবারকবাদ। 🌹🤍

ইসলামের ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই দীর্ঘ পথচলায় যারা ত্যাগ, শ্রম ও নেতৃত্ব দিয়ে সংগঠনকে সমৃদ্ধ করেছেন—সকল দায়িত্বশীল, কর্মী ও সমর্থকদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা।

আসুন, আদর্শিক রাজনীতি, নৈতিক নেতৃত্ব এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

বার্তা প্রেরক,,,
সালমান আহমাদ তাজ,
প্রচার সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
কাশিয়ানী উপজেলা, শাখা।

#ইসলামীআন্দোলনবাংলাদেশ
#৩৯তমপ্রতিষ্ঠাবার্ষিকী


#প্রতিষ্ঠাবার্ষিকী

#১৩মার্চ

২১শে ফেব্রুয়ারি—আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৫২ সালের সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে ...
20/02/2026

২১শে ফেব্রুয়ারি—আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৫২ সালের সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের ভাষা বাংলা।

ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়—এটি আমাদের আত্মপরিচয়, ইতিহাস ও চেতনার ভিত্তি।
আসুন, বাংলা ভাষার মর্যাদা রক্ষা করি, শুদ্ধভাবে বলি ও লিখি, এবং নতুন প্রজন্মের মাঝে ভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করি।

সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি—আমি কি ভুলিতে পারি। 🇧🇩

📚 ইলমের পথে এক গুরুত্বপূর্ণ ধাপআল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল ক্বওমিয়া বাংলাদেশ-এর১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষেরতাকমীল পরীক্ষ...
27/01/2026

📚 ইলমের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ
আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল ক্বওমিয়া বাংলাদেশ-এর
১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষের
তাকমীল পরীক্ষায় অংশগ্রহণকারী
সম্মানিত শিক্ষার্থীদের জন্য—
🤲 আন্তরিক দোয়া ও মোবারকবাদ
আল্লাহ তাআলা আপনাদের ইলমে নাফে‘ দান করুন,
পরীক্ষায় কামিয়াবি নসিব করুন
এবং দ্বীনের খেদমতে কবুল করে নিন—আমিন।
📖 ইলম, আমল ও আখলাকে
নিজেকে গড়ে তুলে উম্মাহর যোগ্য খাদেম হওয়ার তাওফিক দান করুন।

✊ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
কাশিয়ানী উপজেলা শাখা

Address

Kashiani

Alerts

Be the first to know and let us send you an email when Islami Jubo Andolan Bangladesh “Kashiani Upazila” posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share