11/08/2026
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর Digital Marketing, Generative AI & Prompt Engineering প্রশিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি..!!
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দক্ষ মানবসম্পদ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে প্রকল্প প্রশিক্ষণ শাখার আওতাধীন ১১ টি প্রশিক্ষণ কেন্দ্রে ৯০ দিন মেয়াদি NSDA কর্তৃক অনুমোদিত ডিজিটাল মার্কেটিং ফর ফ্রি ল্যান্সিং এবং জেনারেটিভ এআই এন্ড প্রোম্পট্ ইঞ্জিনিয়ারিং বিষয়ক প্রশিক্ষন আগামী ১৬/০৮/২০২৬ খ্রি: তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত যোগ্যতা এবং শর্তানুযায়ী উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে যোগদানে আগ্রহী যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ বাংলাদেশি নাগরিকের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
পদের সংক্ষিপ্ত বিবরণ ও দায়িত্বসমূহ:
পদের নাম: Trainer (Digital Marketing & Al Technologies) I
পদ সংখ্যা: ১১ (এগারো) জন।
চুক্তির মেয়াদ: ৯০ দিন / ৩ মাস (কর্মদক্ষতা ও সন্তুষ্টির ভিত্তিতে নবায়নযোগ্য)।
সম্মানি/ভাতা: সর্বসাকুল্যে ১০৫,০০০/-
(এক লক্ষ পাঁচ হাজার) টাকা (৯০ দিনের জন্য)।
মূল দায়িত্ব: "Digital Marketing for
Freelancing (NSDA Level-3)" এবং "Generative Al & Prompt Engineering" বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে পরিচালনা করা, যেখানে হাতে-কলমে টেকনিক্যাল ও বাস্তবিক প্রয়োেগ শিখাবেন।
আবেদন প্রক্রিয়া:
বিজ্ঞপ্তিতে প্রকাশিত যোগ্যতা ও শর্তানুযায়ী আগ্রহী প্রার্থীগণকে আগামী ১২ই আগস্ট ২০২৬ খ্রি. দুপুর ২:০০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ইমেইল ঠিকানায় হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) এবং প্রয়োজনীয় শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদপত্রসহ আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
আবেদন প্রেরণের ইমেইল : [email protected]
সাপোর্ট নম্বর:
+880 1731-962681
নির্ধারিত সময়ের পর প্রাপ্ত অথবা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না..!!
#খাগড়াছড়ি #বাংলাদেশআনসারওগ্রামপ্রতিরক্ষাবাহিনী #ভিডিপি