23/08/2022
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি নির্দেশনায় ডুমুরিয়া উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, শরীফ আসিফ রহমান স্যার মঙ্গলবার বিকাল ৪ টায়
৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন। পরে চুকনগর পুটিমারি গ্রামে নির্মাণাধীন মাননীয় প্রধানমন্ত্রী'র উপহার যাদের জমিও নাই ঘরও নাই প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে শ্রমিকদের সাথে কথা বলেন। কাঁঠালতলা বাজার সংলগ্ন মুজিব বর্ষে নির্মিত আবাসন প্রকল্পের নদী ভাঙ্গণ পরিদর্শন ও ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। চুকনগর বাজারের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মোড়ে জনজট নিরসনে ভ্যান, ইজিবাইক, নছিমন, করিমন, বাস ও ট্রাক ড্রাইভারকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মাঠের মধ্যে থাকা দুইটি শুকনো গাছ অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সন্ধ্যায় মেঘাচ্ছন্ন পরিবেশে আটলিয়া ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে বিভিন্ন ওয়ার্ডে নির্মিত ইটের রাস্তা পায়ে হেটে পরিদর্শন করেন এবং কাজের মান দেখে সন্তোষ্টি প্রকাশ করেন।
সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে তিনি ডুমুরিয়া উপজেলায় গমন করেন।
এসময়. UNO মহোদয়ের সাথে সর্বাক্ষণ উপস্থিত ছিলেন ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শেখ হেলাল উদ্দীন,বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত মেম্বার গণ,উপজেলা নির্বাহী কর্মকর্তার একান্ত সহকারী (সি,ও) মোঃ আবুজার হুসাইন, অফিস সহকারী মঈদুল ইসলাম, আনছার ব্যাটেলিয়নের সদস্য,গ্রাম পুলিশ প্রমূখ।