Khulna Sadar Thana Mohila Awami League

Khulna Sadar Thana Mohila Awami League খুলনা সদর থানা মহিলা আওয়ামী লীগ,
নেতা মোদের শেখ মুজিব।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

আজ ১৬ই জুলাই গোপালগঞ্জ গণহত্যা দিবসে নিহত সকল শহীদদের প্রতি খুলনা সদর থানা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞ...
16/07/2026

আজ ১৬ই জুলাই গোপালগঞ্জ গণহত্যা দিবসে নিহত সকল শহীদদের প্রতি খুলনা সদর থানা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

30/06/2026

২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর আলোচনা সভা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন:
সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা,
সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ।

সংযুক্ত আছেন ও বক্তব্য রাখবেন:
বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ -এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সময়: ৩০ জুন, রাত ৯টা।

সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।

বিবৃতি:প্রয়াত মন্ত্রী মতিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে সদর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর বিবৃতি-বাংলাদেশের ছাত্ররাজনী...
30/06/2026

বিবৃতি:
প্রয়াত মন্ত্রী মতিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে সদর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর বিবৃতি-

বাংলাদেশের ছাত্ররাজনীতি, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষিভিত্তিক রাষ্ট্রগঠনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম অগ্নিকন্যাখ্যাত বীর মুক্তিযোদ্ধা বেগম মতিয়া চৌধুরী।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক কৃষিমন্ত্রী হিসেবে প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে তিনি সংগ্রাম, ত্যাগ, আদর্শ এবং জনকল্যাণভিত্তিক রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ছাত্ররাজনীতি থেকে মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব—প্রতিটি পর্যায়ে রেখে গেছেন তাঁর দৃঢ়তা, সততা ও রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর।

ষাটের দশকের ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতাত্তোর রাষ্ট্রগঠন, সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ছিল তাঁর সক্রিয় ও সাহসী ভূমিকা। প্রতিবাদী উচ্চারণ, আপসহীন রাজনৈতিক অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বরের জন্যই তিনি মানুষের কাছে 'অগ্নিকন্যা' নামে পরিচিতি লাভ করেন।

২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত কৃষিমন্ত্রী হিসেবে কৃষি উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ ও প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচি, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিখাতকে আরও সক্ষম করে তোলার ক্ষেত্রে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। কৃষিকে জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ব্যক্তিগত সততা, সাদাসিধে জীবনযাপন, আদর্শের প্রতি আপসহীন অবস্থান এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা—এসব গুণ তাঁকে সমকালীন রাজনীতিতে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

জন্মদিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই প্রজ্ঞাবান এই রাজনীতিবিদকে।

মহান আল্লাহ তা'য়ালা বেগম মতিয়া চৌধুরীকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আমিন।

পারভীন ইলিয়াস
সভানেত্রী,
সদর থানা মহিলা আওয়ামী লীগ।



জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো বোন ও জননেত্রী শেখ হাসিনার ফুফু শেখ আছিয়া বেগমের মৃত্যুবার্ষিকীতে খুলনা সদর...
29/06/2026

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো বোন ও জননেত্রী শেখ হাসিনার ফুফু শেখ আছিয়া বেগমের মৃত্যুবার্ষিকীতে খুলনা সদর থানা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই অতল শ্রদ্ধা।
মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাত দান করুন। আমিন।

শুভ জন্মদিনবাগেরহাট-২ আসনের সফল সাংসদশেখ তন্ময়।খুলনা সদর থানা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক শুভ কামনা।
29/06/2026

শুভ জন্মদিন
বাগেরহাট-২ আসনের সফল সাংসদ
শেখ তন্ময়।

খুলনা সদর থানা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক শুভ কামনা।

আজ ২৬শে জুন। ঘাতক-দালাল নির্মূল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, শহীদ জননী জাহানারা ইমাম-এর ৩২তম মৃত্যুবার্ষিকী।১৯৭১ সালে নি...
26/06/2026

আজ ২৬শে জুন। ঘাতক-দালাল নির্মূল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, শহীদ জননী জাহানারা ইমাম-এর ৩২তম মৃত্যুবার্ষিকী।

১৯৭১ সালে নিজের বীর সন্তান শাফী ইমাম রুমীকে দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন তিনি। কিন্তু সেখানেই তাঁর লড়াই থেমে থাকেনি। আশির ও নব্বইয়ের দশকে যখন স্বাধীন বাংলাদেশে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী চক্র মাথাচাড়া দিয়ে উঠেছিল, তখন তিনি রাজপথে নেমে এসেছিলেন। রোগাক্রান্ত শরীরে মরণব্যাধি ক্যানসারের তীব্র যন্ত্রণা উপেক্ষা করে তিনি মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে তুলেছিলেন এক অভূতপূর্ব গণআন্দোলন।

আজকের এই দিনে শহীদ জননীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ই মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের অতন্দ্র প্রহরী। শহীদ জননী যে অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং শোষনমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা নারী সমাজ আজ ঐক্যবদ্ধ।

বিবৃতি:খুলনা সদর থানা মহিলা আওয়ামী লীগের বিবৃতি-জাতীয় চার নেতার অন্যতম, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবু...
26/06/2026

বিবৃতি:
খুলনা সদর থানা মহিলা আওয়ামী লীগের বিবৃতি-

জাতীয় চার নেতার অন্যতম, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং স্বাধীন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র, কৃষি ও ত্রাণমন্ত্রী শহীদ এ এইচ এম কামারুজ্জামানের জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা সদর থানা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণ জানানো হচ্ছে।

শহীদ এ এইচ এম কামারুজ্জামান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্রগঠনের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। ভাষা আন্দোলন, ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তাঁর দূরদর্শী নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা জাতির জন্য এক অমূল্য সম্পদ। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে মুজিবনগর সরকারের অন্যতম শীর্ষ নেতা হিসেবে তিনি মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীনতার সংগ্রামকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন, কৃষির উন্নয়ন, আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ হারায় এক দূরদর্শী রাষ্ট্রনায়ককে। কিন্তু তাঁর আদর্শ, সততা, দেশপ্রেম ও গণমানুষের প্রতি অঙ্গীকার আজও আমাদের পথ দেখায়।

তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগের প্রত্যয় পুনর্ব্যক্ত করছি।

জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।

26/06/2026

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

খুলনা সদর থানা মহিলা আওয়ামী লীগের গভীর শোক ও দুঃখ প্রকাশ!গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, খুলনা মহানগরের অন্তর্গত ২৬নং ওয়া...
26/06/2026

খুলনা সদর থানা মহিলা আওয়ামী লীগের গভীর শোক ও দুঃখ প্রকাশ!

গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, খুলনা মহানগরের অন্তর্গত ২৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা কবিতা আহমেদ আজ ২৬ই জুন ২০২৬ তারিখ শুক্রবার সকাল ৮টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে খুলনা সদর থানা মহিলা আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

মহান আল্লাহ তাকে জান্নাত নসীব করুন। আমিন।

খুলনা জেলা ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম সাইফকে আজ হাজিরা দেয়ার সময় ঢাকা জজ কোর্ট থেকে আবারো মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট ...
25/06/2026

খুলনা জেলা ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম সাইফকে আজ হাজিরা দেয়ার সময় ঢাকা জজ কোর্ট থেকে আবারো মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হয়েছে।
এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে মুক্তি চাই।

Address

Shamim Square (Shankha) Market, Upper Jessore Road
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Sadar Thana Mohila Awami League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share