BNP Media Watch

BNP Media Watch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BNP Media Watch, Political organisation, Khulna.

সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৪৮ বছর 🌾বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, শু...
01/09/2026

সংগ্রাম,
সাফল্য ও
গৌরবের ৪৮ বছর 🌾

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে এ বৈঠক অন...
17/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

11/08/2026

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর বক্তব্য | বাংলাদেশের প্রেক্ষাপটে “আদিবাসী”পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক গোলটেবিল বৈঠক।

ক্রাউন প্লাজা, গুলশান, ঢাকা | ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার।

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ 'আদিবাসী' নয়; সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই—'বাংলাদেশী': স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্...
11/08/2026

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ 'আদিবাসী' নয়; সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই—'বাংলাদেশী': স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

১১ আগস্ট, ২০২৬ | ঢাকা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়—আমরা সবাই ‘বাংলাদেশী’। এখানে কোনো 'আদিবাসী' গোষ্ঠী নেই; আমরা সকলেই বাংলাদেশের 'অধিবাসী'। সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমানভাবে সুরক্ষিত।

মন্ত্রী আজ রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা হোটেলের বলরুমে Chittagong Hill Tracts Research Foundation (CHTRF)-এর উদ্যোগে আয়োজিত "Indigenous Identity is irrelevant for Bangladesh" শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Chittagong Hill Tracts Research Foundation (CHTRF)-এর চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক সীমানায় বসবাসরত সকল নাগরিক সমান নাগরিক অধিকার ভোগ করেন। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল 'জুলাই জাতীয় সনদ'-এ দেশের সকল রাজনৈতিক দল ও অংশীজন সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছেন যে, বাংলাদেশের ভূখণ্ডের সর্বস্তরের মানুষের পরিচয় হবে 'বাংলাদেশী'। এই জাতীয় ঐক্য ও রাজনৈতিক অঙ্গীকার দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার মূল ভিত্তি।

অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক সুরক্ষার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ রাষ্ট্র তার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা, বিকাশ ও সংরক্ষণে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জাতীয় মূলধারার সাথে সমতা আনার লক্ষ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও শিশুদের কল্যাণে রাষ্ট্র বিশেষ সুবিধা ও কোটা ব্যবস্থা বজায় রেখেছে, যা সংবিধানেও স্বীকৃত। পার্শ্ববর্তী বিভিন্ন বহুভাষী ও বহুজাতিক রাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে শত শত ভাষা প্রচলিত থাকা সত্ত্বেও পৃথক 'আদিবাসী' সত্তার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি; বরং অনগ্রসরদের সুযোগ-সুবিধা দিয়ে মূলধারায় যুক্ত করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর গৃহীত জাতিসংঘের 'ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইনডিজিনাস পিপলস' (UNDRIP) সনদের ক্ষেত্রে বাংলাদেশ শুরু থেকেই স্পষ্ট অবস্থান গ্রহণ করেছিল। তিনি বলেন, বাংলাদেশ উক্ত ভোটাভুটিতে ভোটদানে বিরত ছিল এবং বিশ্বের অনেক প্রভাবশালী রাষ্ট্রও এর বিরুদ্ধে অবস্থান নেয়। তিনি আরো বলেন, উক্ত আন্তর্জাতিক ডিক্লারেশন বা আইএলও কনভেনশন ১৬৯ বাংলাদেশের ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য নয় এবং বাংলাদেশ এর অংশীদার নয়।

গোলটেবিল আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, বিএনপি'র যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, এনসিপি'র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহিল আমান আযমী (অব.), মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার (১...
10/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ হয়।

09/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বক্তব্য | হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভা।

জামিয়া ইসলামিয়া বাবুনগর, ফটিকছড়ি, চট্টগ্রাম | ০৯ আগস্ট ২০২৬, রবিবার

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) ...
09/08/2026

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী থেকে ফটিকছড়ি উপজেলায় পৌঁছেছেন।

হেলিকপ্টারটি ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণের পর সেখানে অপেক্ষমাণ সাধারণ মানুষ তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

এরপর প্রধানমন্ত্রী সড়কপথে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশে যাত্রা করেন।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Media Watch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share