16/10/2023
জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবণ এলাকা খুলনা জেলার সুতারখালী ইউনিয়ন। স্থানীয়ভাবে ঝুলন্ত পাড়া নামে পরিচিত। প্রায় ২৬৪ টি পরিবার এখানে বসবাস করে। সকল ধরনের নাগরিক সুবিধা বঞ্চিত জনগোষ্টির জন্য বিভিন্ন সংগঠন কাজ করে থাকে। বেশীর ভাগ ক্ষেত্রে পানির সমস্যার সমাধান হলেও স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তেমন গুরুত্ব দেওয়া হয়নি। প্রায় ৮০ ভাগ শিশু অপুষ্টিতে ভুগছে। প্রজনন স্বাস্থ্যও মারাত্বক ঝুকিঁপূর্ণ
প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধের জন্য এসডিজি ম্যাপিং ফার্মের সহযোগিতায় ঝুলন্ত পাড়ার প্রায় ১০০ পরিবারের শিশু এবং নারীদের মাঝে স্যানেটারী ন্যাপকিন, জিংক ট্যাবলেট এবং আয়রন ট্যাবলেট প্রদান করা হয়। এছাড়া প্রজনন স্বাস্থ্য সেবায় করনীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।