As-Sadid Foundation

  • Home
  • As-Sadid Foundation

As-Sadid Foundation Islamic Cultural Youth Organization, Khulna

🌙✨ পবিত্র সীরাতুন্নবী (সা.) ১৪৪৮ হিজরী উপলক্ষে ✨🌙আস-সাদিদ ফাউন্ডেশন, খুলনা-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ২ দিনব্যাপী সাংস...
21/08/2026

🌙✨ পবিত্র সীরাতুন্নবী (সা.) ১৪৪৮ হিজরী উপলক্ষে ✨🌙

আস-সাদিদ ফাউন্ডেশন, খুলনা-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ২ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সীরাত মাহফিল।

📅 তারিখ: ২১ ও ২২ আগস্ট ২০২৬

🎤 ১ম দিন | ২১ আগস্ট
সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে দুপুর ২:৩০ মিনিটে, ইনশাআল্লাহ।

🎤 ২য় দিন | ২২ আগস্ট
১ম পর্ব: প্রতিযোগিতা শুরু হবে সকাল ৭:৩০ মিনিটে, ইনশাআল্লাহ।
২য় পর্ব: সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী।

🌿 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবীণ আলেমেদ্বীন
আলহাজ্ব হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব (দা.বা.)
🔸 সাধারণ সম্পাদক, খুলনা জেলা ইমাম পরিষদ
🔸 ইমাম ও খতিব, মসজিদ এ মিনা, খুলনা

🌿 প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন
দক্ষিণাঞ্চলের প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
আলহাজ্ব হযরত মাওলানা এম. মিজানুর রহমান সাহেব (দা.বা.)
🔸 পেশ ইমাম ও খতিব, খানজাহান আলী (রহ.) জামে মসজিদ, খুলনা
🔸 সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা

🌿 বিশেষ অতিথি
খুলনা অঞ্চলের খ্যাতিমান উপস্থাপক ও কথা শিল্পী
হাফেজ মাওলানা বরকত উল্লাহ সাহেব
🔸 প্রতিষ্ঠাতা ও পরিচালক, আল-বারাকাহ হিফজুল কুরআন মাদ্রাসা, খুলনা

🤲 সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন
অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত আলেমগণ ও আস-সাদিদ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

📖 পবিত্র কুরআন মাজীদের তিলাওয়াত
অনুষ্ঠানে কুরআন মাজীদের সুরের ঝংকার তুলবেন
হাফেজ মোঃ মেশকাত হাসনাইন।

🎵 ইসলামী সংগীত পরিবেশনায়
খুলনার ঐতিহ্যবাহী শিল্পীগোষ্ঠী
সাদিদ শিল্পীগোষ্ঠী, খুলনা।

👤 সভাপতিত্ব করবেন
আস-সাদিদ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক পরিচালক
জনাব এস. এম. শারাফাত হোসেন সোহেল সাহেব
🔸 সভাপতি, আস-সাদিদ ফাউন্ডেশন, খুলনা
🔸 সাংস্কৃতিক সম্পাদক, খানজাহান আলী (রহ.) জামে মসজিদ, খুলনা

📋 অনুষ্ঠান পরিচালনায় থাকবেন
আস-সাদিদ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি
জনাব এম. মাহিম আরিফ সাহেব
🔸 সাধারণ সম্পাদক, আস-সাদিদ ফাউন্ডেশন, খুলনা
🔸 আহ্বায়ক, সাদিদ শিল্পীগোষ্ঠী, খুলনা
🔸 আহ্বায়ক, পবিত্র সীরাতুন্নবী (সা.) উদযাপন কমিটি, আস-সাদিদ ফাউন্ডেশন, খুলনা

🎙️ সঞ্চালনায় থাকবেন
এম. জুবাইর আহমাদ — সম্মানিত অর্থ সম্পাদক
হাফেজ ইসা আহসান জারজিস — সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক

🌙 প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে—এই আয়োজন।

আপনাদের সকলের সশরীরে উপস্থিতি, দোয়া ও সহযোগিতা একান্তভাবে কাম্য। 🤍

📅 ২১ ও ২২ আগস্ট ২০২৬
📍 আস-সাদিদ ফাউন্ডেশন, খুলনা

আয়োজনে:
🌿 আস-সাদিদ ফাউন্ডেশন, খুলনা
াদিদ_ফাউন্ডেশন #সীরাতুন্নবী_সা #সীরাত_মাহফিল #সাংস্কৃতিক_প্রতিযোগিতা
Ahmad Al Muin
M. Jubair Ahmad
Islahi Rahman Rahat
Mustakim Billah

🌧️ চট্টগ্রামের বন্যা: আমাদের মানবতার পরীক্ষাটানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ভয়াবহ বন্যা ও...
11/07/2026

🌧️ চট্টগ্রামের বন্যা: আমাদের মানবতার পরীক্ষা

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার সম্মুখীন হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়েছে, হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করছে এবং প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তার সংকটে রয়েছে।

এমন সময়ে আমাদের দায়িত্ব শুধু খবর দেখা নয়, বরং সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানো।

আসুন—
🤲 বন্যাকবলিত মানুষের জন্য দোয়া করি।
🤝 যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।
❤️ মানবতার এই কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়ে প্রকৃত ভ্রাতৃত্বের পরিচয় দিই।

আল্লাহ তাআলা চট্টগ্রামসহ দেশের সকল বন্যাকবলিত মানুষকে হেফাজত করুন, তাদের কষ্ট দূর করুন এবং দ্রুত স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন। আমীন।

আসসালামুয়ালাইকুম!খুলনার অন্যতম মানবতার ফাউন্ডেশন আস-সাদিদ ফাউন্ডেশন ( নাম পরিবর্তিত) খুলনা এর উদ্যোগে পবিত্র সিরাতুন্নব...
10/09/2025

আসসালামুয়ালাইকুম!
খুলনার অন্যতম মানবতার ফাউন্ডেশন আস-সাদিদ ফাউন্ডেশন ( নাম পরিবর্তিত) খুলনা এর উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের এক মহা আয়োজন করে গত ৫ ও ৬ ই সেপ্টেম্বর ।

১ম দিনঃ ৫ ই সেপ্টেম্বর
সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয় দুপুর ২ঃ৩০ এ।
২য় দিনঃ (১ম পর্ব) প্রতিযোগিতা শুরু হয় সকাল ৮ঃ০০ টায়।
২য় দিন‌ঃ‌ (২য় পর্ব)

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণাঞ্চলের প্রখ্যাত মুফাসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,
জনাব, আলহাজ্ব হযরত মাওঃ এম. মিজানুর রহমান (দাঃবাঃ) সাহেব।

🔸পেশ ইমাম ও খতিব, খানজাহান আলী (রঃ) জামে মসজিদ , খুলনা।
🔸 সহযোগী অধ্যাপক, সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা ‌।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমেদ্বীন,
হযরত মাওলানা মোঃ আব্দুল মান্নান সাহেব
🔸 পেশ ইমাম ও খতিব, মসজিদুল কুবা, খুলনা।
🔸 সভাপতি, খুলনা জেলা ইমাম পরিষদ ২৫ নং ওয়ার্ড, খুলনা।

সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, অত্র এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেমগণ এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে কুরআনুম মাজিদের সুরের ঝংকার তোলেন,
জনাব,হাফেজ মোঃ মেশকাত হাসনাইন

উক্ত অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশনা করে,‌খুলনার ঐতিহ্যবাহী শিল্পীগোষ্ঠী,
সাদিদ শিল্পীগোষ্ঠী , খুলনা ‌।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
আস-সাদিদ ফাউন্ডেশন এর সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক পরিচালক,
জনাব, এস. এম. শারাফাত হোসেন সোহেল সাহেব।
🔸সভাপতি, আস-সাদিদ ফাউন্ডেশন, খুলনা।
🔸সাংস্কৃতিক সম্পাদক, খানজাহান আলী (রঃ) জামে মসজিদ, খুলনা।

উক্ত অনুষ্ঠান পরিচালনায় করেছেন
আস-সাদিদ ফাউন্ডেশন এর সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি,

জনাব,এম. মাহিম আরিফ সাহেব
🔸সাধারণ সম্পাদক, আস-সাদিদ ফাউন্ডেশন, খুলনা।
🔸 আহবায়ক, সাদিদ শিল্পীগোষ্ঠী, খুলনা ‌।
🔸 আহবায়ক, পবিত্র সিরাতুন্নবী (সঃ) উদযাপন কমিটি, আস-সাদিদ ফাউন্ডেশন , খুলনা।
এছাড়াও উক্ত অনুষ্ঠান দৃঢ় পরিশ্রমের মাধ্যমে সফলকাম করছেন আস-সাদিদ ফাউন্ডেশন এর সম্মানিত সদস্যবৃন্দ।

21/07/2025

আজকে রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে। নিহতের সংখ্যাও অনেক। আজকের দূর্ঘটনায় পুরো দেশ আজ শোকাহত ‌। শোক প্রকাশের কোনো ভাষা নেই আজ আমাদের। যেভাবে শিশুরা পুড়ে মৃত্যু বরণ করেছেগিয়েছে। আল্লাহ তা'য়ালা তাদের সকলকে শহিদ হিসেবে কবুল করুন আমীন ‌। আর আহতদের মধ্যে বেশিরভাগ রোগীর অবস্থাই আশঙ্কাজনক।
আমরা ইসলামী সাংস্কৃতিক যুব সংগঠন, সোনাডাঙ্গা, খুলনা, পরিবার আজকের এই দূর্দিনে আমরা সকলেই মর্মাহত।
আমরা দোয়া করি যারা মৃত্যু বরণ করেছেন তাদের কে আল্লাহ তা'য়ালা শহিদ হিসেবে কবুল করুন ‌এবং প্রত্যেকটি পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক আমীন।
আর যারা আহত রয়েছেন প্রত্যেকে যেন আবার সুস্থ শরীরে পরিবারের কাছে ফিরে আসতে পারে আল্লাহ তা'য়ালা যেন সেই তৌফিক দান করেন আমীন।

শোক প্রকাশে,
কার্যকরী পরিষদ
ইসলামী সাংস্কৃতিক যুব সংগঠন,
সোনাডাঙ্গা, খুলনা।

আশুরার রোজা কবে, কীভাবে রাখবো?❑ আশুরা বলতে কী বোঝায়?→আশুরা শব্দটি আরবি ‘আশারাহ’ থেকে এসেছে। এর অর্থ দশ। আশুরা মানে দশম। ...
05/07/2025

আশুরার রোজা কবে, কীভাবে রাখবো?

❑ আশুরা বলতে কী বোঝায়?
→আশুরা শব্দটি আরবি ‘আশারাহ’ থেকে এসেছে। এর অর্থ দশ। আশুরা মানে দশম। ইসলামি পরিভাষায় মুহাররামের ১০ তারিখকে আশুরা বলে।

❑ আশুরার রোজার ফজীলতঃ
রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, “আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি—তিনি (এর দ্বারা) পূর্ববর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন।” [তিরমিজিঃ৭৫২ ; ইবনে মাজাহঃ ১৭৩৮]

❑ আশুরার রোজা রাখার সঠিক পদ্ধতি:
আশুরার রোজা তিনভাবে রাখা যায়।
✿ সর্বোত্তম পদ্ধতি হলো, আশুরার আগের দিন (৯ তারিখ) ও আশুরার দিন (১০ তারিখে) রোজা রাখা।

ইবনু আব্বাস (رضى الله عنه) বর্ণনা করেন, ‘যখন রাসুলুল্লাহ (ﷺ) আশুরার রোজা রাখলেন এবং (অন্যদের) রোজা রাখার নির্দেশ দিলেন, তখন লোকেরা বললো, ‘হে আল্লাহর রাসুল! এটিতো এমন দিন, যাকে ইহু*দি ও খ্রি*স্টানরা বিশেষ মর্যাদা দেয় তাহলে এমন দিনে আমরা রোজা রাখবো কেনো?
তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, ‘‘আগামী বছর এই দিন আসলে, আমরা (আশুরার দিনের সাথে) ৯ তারিখেও রোজা রাখবো إِنْ شَاءَ ٱللَّٰهُ বর্ণনাকারী বলেন, আগামী বছর আসার আগেই রাসুলুল্লাহ (ﷺ) এর ইন্তেকাল হয়ে যায়। [ মুসলিমঃ ২৫৫৬]

✿ কেউ চাইলে আশুরার দিন এবং এর পরের দিনও রোজা রাখতে পারেন। অর্থাৎ, মুহাররামের ১০ ও ১১ তারিখ।

রাসুলুল্লাহ (ﷺ) বলেন, ‘‘তোমরা ইহু*দিদের বিরোধিতা করো—আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো।’’ [মুসনাদে আহমাদঃ২১৫৪]

✿ উত্তম হলো, দুইটি রোজা রাখা। অর্থাৎ, আশুরার দিন এবং এর আগের বা পরের দিন। [ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ]

ইসলামী সাংস্কৃতিক যুব সংগঠন, সোনাডাঙ্গা, খুলনা'র জুন মাসের মাসিক সভা ( ঈদ পুনর্মিলনী ) অনুষ্ঠিত হয় আজ ২০-০৬-২৫ তারিখ, খ...
21/06/2025

ইসলামী সাংস্কৃতিক যুব সংগঠন, সোনাডাঙ্গা, খুলনা'র জুন মাসের মাসিক সভা ( ঈদ পুনর্মিলনী ) অনুষ্ঠিত হয় আজ ২০-০৬-২৫ তারিখ, খানজাহান আলী (রঃ) জামে মসজিদ,বানরগাতী বাজারে।
আজকের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী পরিষদের চেয়ারম্যান,সুযোগ্য সভাপতি জনাব,এস, এম.‌ শারাফাত হোসেন সোহেল। উক্ত সভা পরিচালনা করেন অত্র সংগঠনের সম্পাদক মন্ডলীর সভাপতি ও সাধারণ সম্পাদক জনাব, এম. মাহিম আরিফ।

সভায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সুযোগ্য
উপ- প্রধান উপদেষ্টা , হা. হযরত মাওলানা ক্বারী মোঃ কাওছার শেখ সাহেব।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক ও‌‌ শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক উপদেষ্টা
শিল্পী মোঃ তারিফুল ইসলাম
♦️ পরিচালক, সুরের ভুবন ও আল - আরাফা শিল্পীগোষ্ঠী।

এছাড়াও সভায় সংগঠনের সকল সম্পাদকবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

🕊️ “আল্লাহর নেয়ামত গুনে শেষ করা যাবে না...”তাঁর প্রতিটি দানই একেকটি বিস্ময়, একেকটি রহমত।– সূরা নাহল ১৬:১৮
14/06/2025

🕊️ “আল্লাহর নেয়ামত গুনে শেষ করা যাবে না...”
তাঁর প্রতিটি দানই একেকটি বিস্ময়, একেকটি রহমত।
– সূরা নাহল ১৬:১৮










Address

হাজী ইসমাইল রোড

Website

Alerts

Be the first to know and let us send you an email when As-Sadid Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share