26/06/2026
সংবাদ বিজ্ঞপ্তি
তাং: ২৬-০৬-২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলার আহ্বায়ক কমিটি গঠিত। সুদীপ্ত মন্ডলকে আহ্বায়ক করে ১৩ সদস্যের কমিটি ঘোষণা।
আজ ২৬ জুন, ২০২৬ শুক্রবার খুলনা জেলা শহরের কার্যালয়ে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের এক সভার মধ্য দিয়ে সুদীপ্ত মন্ডলকে আহ্বায়ক করে ১৩ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- তিতাস চক্রবর্তী, হিরন মন্ডল, নাইম ইসলাম, কাফি আনান, সাজু গাজী, অর্ঘ্য মন্ডল , ঐশী জ্যোতী গোলদার, প্রীতম রপ্তান, শাশ্বত মন্ডল, তাসিন ইসলাম । কমিটিতে দুটি পদ ফাঁকা রাখা হয় পরবর্তীতে কো-অপ্ট করার জন্য।
সুদীপ্ত মন্ডলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলায় কমিটির সহকারী সাধারণ সম্পাদক নাইম ইসলাম। সভায় বিদ্যমান কমিটি বিলুপ্ত করে কমিটি পুণর্গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নতুন আহ্বায়ক কমিটি ছাড়াও পূর্বতন কমিটির সহ সাধারণ সম্পাদক প্লাবন চন্দ্র এবং মহানগর কমিটির সহসভাপতি রিসানকে সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘন করার জন্য গঠনতন্ত্রের ৫৬ (ক) ধারা অনুসারে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দন্ডিত দুজনকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা সংসদের সম্মেলনে উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক তনুশ্রী তনু এবং সাংস্কৃতিক সম্পাদক ফাইজুর রহমান শ্রাবণের অব্যহতি পত্রের প্রেক্ষিতে সংগঠনের দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়।
নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক সুদীপ্ত মন্ডল তার বক্তব্যে বলেন, 'শিক্ষার অধিকার আদায় ও গণতান্ত্রিক সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং শিক্ষাসহ জনগনের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় খুলনা জেলার অগণিত শিক্ষার্থীরা ছাত্র ইউনিয়নের পতাকাতলে সমবেত হয়েছেন এবং ছাত্র ইউনিয়নের নেতৃত্বে অসংখ্য অধিকার আদায়ের আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। সর্বশেষ ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে খুলনা জেলায় জনসাধারণকে ঐক্যবদ্ধ করতে অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।'
অন্তর্বর্তী সরকারের করা মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতা করে তিনি জানান, 'নির্বাচনের তিনদিন আগে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করা হয় তা অবৈধ এবং দেশের স্বার্থের পরিপন্থী। এ চুক্তি বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরিণ উৎপাদন ব্যাবস্থা এবং অর্থ