বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগর

  • Home
  • Bangladesh
  • Khulna
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগর, Political organisation, Khulna.

23/08/2026

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু প্রতিরোধে তো ব্যার্থই, বরং তার আরো বড় ব্যার্থতা শহরের বর্জ্য ব্যবস্থাপনা 💔
ইলেকশন এর পরিবর্তে সিলেকশন হলে এমনটাই হয় ✊

খুলনাকে অশান্ত করতে বৃহস্পতিবার ভোর ৫টায়  সোনাডাঙ্গায় হোটেল কদরের সামনে মিছিলে আরেক অংশগ্রহণকারি রূপসা উপজেলা ছাত্রলীগের...
17/07/2026

খুলনাকে অশান্ত করতে বৃহস্পতিবার ভোর ৫টায় সোনাডাঙ্গায় হোটেল কদরের সামনে মিছিলে আরেক অংশগ্রহণকারি রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবির হোসেন হৃদয়।

11/06/2026

বিবৃতি

জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের সম্পত্তি নয়; এটি সমগ্র দেশের ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম এবং গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সংগ্রামের প্রতীক। এই আন্দোলনের মূল চেতনা ধারণ ও লালন করে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যা শুরু থেকেই জনগণের অধিকার, ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার পক্ষে সোচ্চার।

সম্প্রতি সীমিত পরিসরে কিছু ব্যক্তিকে নিয়ে একটি নতুন সংগঠন ও কমিটি গঠনের উদ্যোগ আমাদের নজরে এসেছে। জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন গড়ে উঠতেই পারে—এটি গণতান্ত্রিক অধিকার। তবে প্রশ্ন হলো, সেই উদ্যোগ কতটা প্রতিনিধিত্বশীল, কতটা অন্তর্ভুক্তিমূলক এবং কতটা জাতীয় পরিসরের। কোনো উদ্যোগ যদি কেবল একটি রাজনৈতিক ধারা, গোষ্ঠী বা সংগঠনের স্বার্থ রক্ষার মাধ্যম হয়ে ওঠে, তাহলে তা জুলাইয়ের সার্বজনীন চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

খুলনায় ঘোষিত সাম্প্রতিক কমিটির ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি যে, এটি বৃহত্তর ছাত্রসমাজ ও আন্দোলনের অংশীজনদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত না করেই গঠন করা হয়েছে। ফলে বহু সক্রিয় ছাত্রনেতা, সংগঠক ও আন্দোলনের সহযোদ্ধাদের মধ্যে স্বাভাবিকভাবেই অসন্তোষ ও প্রশ্নের জন্ম নিয়েছে। একটি গণআন্দোলনের উত্তরাধিকার বহনকারী কোনো প্ল্যাটফর্ম যদি অংশগ্রহণমূলক প্রক্রিয়া অনুসরণ না করে, তবে তার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, উক্ত কমিটি গঠনের প্রক্রিয়া গণতান্ত্রিক, প্রতিনিধিত্বশীল ও সমন্বিত রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। এটি মূলত কিছু ব্যক্তিকে পরিচিতি দেওয়ার সুযোগ সৃষ্টি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে বলেই প্রতীয়মান হয়। আমরা এই প্রক্রিয়ার প্রতি স্পষ্ট আপত্তি ও নিন্দা জানাই।

আমরা পুনরায় বলতে চাই—জুলাই কারও একার নয়, জুলাই সবার। জুলাই কোনো দলীয় ব্র্যান্ড নয়, এটি জনগণের আত্মত্যাগ, সংগ্রাম ও আকাঙ্ক্ষার নাম। তাই জুলাইয়ের নামে যেকোনো উদ্যোগকে অবশ্যই অংশগ্রহণমূলক, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সর্বস্তরের সহযোদ্ধাদের অন্তর্ভুক্তির ভিত্তিতে পরিচালিত হতে হবে।

জুলাইয়ের চেতনায় বিশ্বাসী সকল সহযোদ্ধা, ছাত্র-জনতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন।

জুলাই সার্বজনীন। জুলাই গণমানুষের। জুলাই বাংলাদেশের।

জুলাইয়ের উত্তপ্ত দিনগুলোতে যখন রাজপথে আমাদের ভাইয়েরা বুকের রক্ত ঢেলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তখন অনেক তথাকথিত নেতা...
21/05/2026

জুলাইয়ের উত্তপ্ত দিনগুলোতে যখন রাজপথে আমাদের ভাইয়েরা বুকের রক্ত ঢেলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তখন অনেক তথাকথিত নেতার কোনো উপস্থিতিই দেখা যায়নি। অথচ আজ তারাই ত্যাগী সহযোদ্ধাদের অবদান প্রশ্নবিদ্ধ করার দুঃসাহস দেখাচ্ছে—যা শুধু দুঃখজনকই নয়, অপমানজনকও।

আন্দোলনের চেতনা ছিল আত্মত্যাগ, সততা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। সেই চেতনাকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা কিংবা প্রকৃত সংগ্রামীদের দল থেকে সরিয়ে দিয়ে নিজের প্রভাব প্রতিষ্ঠা করে আসছে আরেফিন চৌধুরী লিয়ন।

আরও হতাশাজনক বিষয় হলো—যারা নিজেদের পরিচ্ছন্ন ও আদর্শবান হিসেবে তুলে ধরেন, তাদের বিরুদ্ধেই বিভিন্ন বিতর্কিত ব্যক্তি ও স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠছে। তাই আজ সময় এসেছে মুখোশ নয়, বাস্তবতা দেখার।

প্রকৃত বৈষম্যবিরোধী সহযোদ্ধাদের প্রতি আহ্বান—সুবিধাবাদী ও সুযোগসন্ধানীদের চিনে রাখুন। কারণ দেয়ালের গ্রাফিতি মুছে ফেলা সম্ভব হলেও ইতিহাস থেকে প্রকৃত ত্যাগীদের নাম কিংবা সুবিধাবাদীদের আসল চেহারা কখনো মুছে ফেলা যায় না। সময়ই সত্যকে সামনে নিয়ে আসে।
- কে খোলা চিঠি যদি এ ধরণের ভন্ডদের নিয়ে দল পরিচালনা করে নিজেদের অবস্থান প্রকৃত যোদ্ধাদের কাছে ভঙ্গুর হিসেবে উপস্থাপন করছেন।

#জুলাই_গণঅভ্যুত্থান

22/04/2026

লন্ডনের গুপ্ত
বালুর ট্রাকের নিচে চাপা খেয়ে যাদের কলিজা ৩ হাত লম্বা হয়েছে

09/02/2026

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগর এর পক্ষ থেকে নির্বাচন কমিশন কতৃক গৃহীত সিদ্ধান্ত ( ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়া যাবে না) প্রত্যাখ্যান করা হলো।

30/01/2026

মনিরামপুর-৫ আসনে বিএনপি মনোনিত প্রার্থীর মাধ্যমে এভাবেই চলছে আওয়ামিলীগের পুঃনর্বাসন।

Address

Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share