Consumer Youth Bangladesh - CYB KU

Consumer Youth Bangladesh - CYB KU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Consumer Youth Bangladesh - CYB KU, Social service, Khulna.

15/07/2026
সিওয়াইবি খুলনা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক।ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষায় আলোকিত ...
27/05/2026

সিওয়াইবি খুলনা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক।

ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষায় আলোকিত হোক সবার জীবন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক পরিবার, সমাজ ও সকলের মাঝে।

CCS- Conscious Consumers Society

সিওয়াইবি খুলনা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফারুক, সম্পাদক নাঈমভোক্তা অধিকারভিত্তিক সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিস...
19/05/2026

সিওয়াইবি খুলনা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফারুক, সম্পাদক নাঈম

ভোক্তা অধিকারভিত্তিক সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)-এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) খুলনা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারুক খানকে সভাপতি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আবু নাঈমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৭ মে) আগামী এক বছরের জন্য ২২ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন সিওয়াইবি’র কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. হাসিবুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাঈম শেখ, সাংগঠনিক সম্পাদক রাতুল খান, দপ্তর সম্পাদক মো. শাহজাদা, অর্থ সম্পাদক সায়মা আনান প্রমি, প্রচার সম্পাদক রিফাত ইশতিয়াক, মিডিয়া সম্পাদক ইশতিয়াক আহম্মেদ তানবীর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাকছুদুর রাহমান, ভোক্তা-অধিকার বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার আয়শা এবং আইন সম্পাদক সৌদিয়া জামান সিনথে।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তরিকুল ইসলাম, পাইলট বিশ্বাস, আব্দুল মুকিত সৌরভ, সাইদিস সালেহীম স্বপ্নীল, সাবিনা ইয়াসমিন তিথি, মো. ঈসা খান, ইয়াসির আরাফাত, সজল পাল, সুপ্রিয়জিত পাল ও ইশতিয়াক রাহমান।

উল্লেখ্য, কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি দেশের ৬৪টি জেলা, ৩৫০টি থানা এবং ৭৯টি বড় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

CCS- Conscious Consumers Society

আসসালামু আলাইকুম।দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে ফরমালিন, কার্বাইড, মেলামাইনসহ ক্ষতিকর রাসায়নিক ব...
13/05/2026

আসসালামু আলাইকুম।

দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে ফরমালিন, কার্বাইড, মেলামাইনসহ ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের ফলে মানুষের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি ভোক্তার মৌলিক অধিকারের লঙ্ঘন। ভোক্তা অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় “কনশাস কনজ্যুমার্স সোসাইটি (CCS)” এবং পরবর্তীতে এর যুব শাখা হিসেবে গড়ে ওঠে “কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (CYB)”।

বর্তমানে CCS-CYB দেশের ৬১টি জেলা, ৩৪৫টি থানা ও ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি ভোক্তা অধিকার, সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্ব ও সচেতন নাগরিকত্ব গড়ে তুলতে সভা, সেমিনার, প্রশিক্ষণ, গবেষণা, ডিজিটাল ক্যাম্পেইনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে খুলনা বিশ্ববিদ্যালয় কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (CYB) এর নতুন সদস্য গ্রহণ কার্যক্রম শুরু করেছে। যারা সমাজের জন্য কাজ করতে আগ্রহী, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা অর্জন করতে চান এবং একটি ইতিবাচক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের অংশ হতে চান, তাদেরকে CYB-KU পরিবারের সাথে যুক্ত হওয়ার আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

CYB-এর সদস্য হিসেবে আপনারা
• বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন
• নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন
• বাস্তবভিত্তিক সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন
• সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে পারবেন

যারা সদস্য হতে আগ্রহী, তাদেরকে নিচের Google Form পূরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

https://forms.gle/1z526EH9qmDATG6GA

ধন্যবাদ
Consumer Youth Bangladesh (CYB)
Khulna University

Address

Khulna
9200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Consumer Youth Bangladesh - CYB KU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category