Bangladesh Islami Chatra Shibir, Rajnagar Union

Bangladesh Islami Chatra Shibir, Rajnagar Union সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক তৈরীর অঙ্গীকার।🥰

11/12/2025

*যা হারিয়েছে তার জন্য দুঃখিত হবেন না, এবং যা আসছে তার জন্য আনন্দিত হোন। আল্লাহর দান হলো দয়া, আর তিনি যেকোনো কিছু আটকান সেটি হলো প্রজ্ঞা।*

07/12/2025

তারা চক্রান্ত করল, আর আল্লাহও পরিকল্পনা করলেন—আর আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী।
— সূরা আলে ইমরান: ৫৪

কখনো ভেবেছো? যখন সবাই তোমার বিরুদ্ধে যায়, যখন আপনজনও পর হয়ে যায়, যখন দোয়া করতে করতে ঠোঁট শুকিয়ে যায়, আর চোখের কান্নাও শেষ হয়ে যায়… তবুও একটি সত্তা সবসময় তোমাকে দেখছে। সে জানে তোমার নীরবতা, তোমার অসহায়ত্ব, তোমার ধৈর্য— সবই লেখা হচ্ছে। আর তারপর হঠাৎ— সে রব এমন একটি দরজা খুলে দেয়, যেখানে কোনো দরজাই ছিল না, কোনো কড়াও না। মনে রেখো: আল্লাহর নীরবতা হলো তাঁর অবকাশ দেওয়া। আর যখন তিনি পাকড়াও করেন—তখন অত্যাচারীরাও নীরবে কাঁদে … ❤️‍🩹 🥹

06/12/2025

🌌 *একাকিত্ব হলো এমন সময় যখন আল্লাহ আমাদের অন্তর স্পর্শ করেন, আমাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করেন।* 🌟

04/12/2025

*আল্লাহর প্রিয় হতে বড় কিছু দরকার নেই; দরকার শুধু সত্যিকার ফেরার ইচ্ছা আর অন্তরের সামান্য কান্না।*

*যে এক পা এগিয়ে আসে—*
*আল্লাহ তার দিকে দৌড়ে আসেন।*

𝓜𝓸𝓷𝓲𝓻𝓾𝓵 𝓲𝓼𝓵𝓪𝓶
___কঠিন জামানায়

03/12/2025
27/11/2025

তুমি ধর্য ধরে,
তোমার রবের সিদ্ধান্তের অপেক্ষায় থাকো! তুমিতো আল্লাহর চোখের সামনে আছো।
সূরা: আত তূর, আয়াত: ৪৮

22/11/2025

*যখন আল্লাহ নবী ﷺ কে কুরআন তিলাওয়াত করতে বললেন,* তিনি আদেশ করলেন যে তিনি যেন শুধু সাধারণভাবে তিলাওয়াত না করেন, বরং "তারতিলের সাথে তিলাওয়াত করেন।" (৭৩:৪)

عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا

তারতিল হলো ধীরে ধীরে পড়া, প্রতিটি শব্দ যত্নের সাথে উচ্চারণ করা এবং কুরআনকে অনুভব করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া। নবী ﷺ এভাবেই তিলাওয়াত করতেন - প্রতিটি ধ্বনি স্পষ্ট এবং প্রতিটি শব্দ সুচিন্তিত।

এই আয়াত আমাদের মনযোগ গতি থেকে সরিয়ে দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে কুরআন শুধু এ বিষয়ে নয় যে আমরা এক বৈঠকে কতটুকু পড়তে পারি, বরং এর কতটুকু আসলে আমাদের নৈকট্যে আসে সেই বিষয়ে।

চেষ্টা করুন: একটি ছোট সূরা নিন যা ইতিমধ্যে জানেন (অর্থ ও শানে নুযুলসহ বর্তমান কার্যকারিতাসহ)। এটা তারতিলের সাথে তিলাওয়াতe করুন। তাড়াহুড়া করবেন না, প্রতিটি শব্দকে স্থিতিশীল হতে দিন এবং এটি কী পার্থক্য আনে তা লক্ষ্য করুন।

উস্তাদ নোমান আলী খান
_____MONIRUL Islam

18/11/2025

*হতাশ হইও না..!*
_কোথাও না কোথাও কোনো এক উছিলায় আল্লাহ তোমার সকল মুশকিল আসান করে দিবেন।_

> ইন'শা'আল্লাহ্ 🌻

17/11/2025

*এখনো তার স্টরিতে গান চলতেসে।*
*তার পেইজে ব্লগে নাচানাচি করার ভিডিও এখনো মানুষ দেখতেসে।*

*অথচ এখন তার জন্য কবর খোঁড়া হচ্ছে*
কি ভয়ংকর! ছেলেটা টিকটকার আজকে বাইক এ*ক্সিডেন্টে মা'রা যায়, সে দুই চার ঘন্টা আগেও রবের অবাধ্যতায় ছিল টিকটক করছিল আর
*ভাবছিল মৃ,ত্যু এখনো অনেক দূরে..*

আফসোস..?
*আর মৃ'ত্যু এসে তাকে সারপ্রাইজ দিয়ে দিল।* আমাদের কি হয়েছে যে আমরা মৃ,ত্যুকে ভয় পাই না? আমাদের কি এমন হলো যে পার্থিব জীবন নিয়ে উল্লাসে আছি রবকে ভুলে গিয়ে?

*হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে?*
[সূরা ইনফিতার- ৬]

MONIRUL ISLAM
___`কঠিন জামানায়`

16/11/2025

`📖 সহিহ বুখারি হাদিস ৯২`

> حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ أَشْيَاءَ كَرِهَهَا، فَلَمَّا أُكْثِرَ عَلَيْهِ غَضِبَ، ثُمَّ قَالَ لِلنَّاسِ ‏"‏ سَلُونِي عَمَّا شِئْتُمْ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ مَنْ أَبِي قَالَ ‏"‏ أَبُوكَ حُذَافَةُ ‏"‏‏.‏ فَقَامَ آخَرُ فَقَالَ مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ ‏"‏ أَبُوكَ سَالِمٌ مَوْلَى شَيْبَةَ ‏"‏‏.‏ فَلَمَّا رَأَى عُمَرُ مَا فِي وَجْهِهِ قَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَتُوبُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ‏.‏

*আবু মূসা (রাঃ)*
তিনি বলেন , একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে কয়েকটি অপছন্দনীয় বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হল। প্রশ্নের সংখ্যা অধিক হয়ে যাওয়ায় তখন তিনি রেগে গিয়ে লোকদেরকে বললেনঃ ‘তোমরা আমার নিকট যা ইচ্ছা প্রশ্ন কর।’ জনৈক ব্যাক্তি বলল, ‘আমার পিতা কে?’ তিনি বললেনঃ ‘তোমার পিতা হুযাফাহ।’ আর এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ‘হে আল্লাহর রসূল ! ‘আমার পিতা কে?’ তিনি বললেনঃ ‘তোমার পিতা হল শায়বার দাস সালিম।’ তখন ‘উমার (রাঃ) আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর চেহারার অবস্থা দেখে বললেনঃ ‘হে আল্লাহর রসূল ! আমরা মহিমান্বিত আল্লাহর নিকট তাওবাহ করছি।’

৭২৯১; মুসলিম ৪৩/৩৭ হাঃ ২৩৬০) (আধুনিক প্রকাশনীঃ ৯২, ইসলামী ফাউন্ডেশনঃ ৯২)

`হাদীসের মূল শিক্ষা`

*১. অযথা ও অতিরিক্ত প্রশ্ন করা নিষেধ*

লোকেরা অনেক অপ্রয়োজনীয়, গোপনীয় ও অপছন্দনীয় প্রশ্ন করতে থাকায় নবী ﷺ কষ্ট পেয়েছিলেন।

ইসলাম শেখায় যে প্রশ্নের বাস্তব উপকার নেই, ফিতনাহ সৃষ্টি করতে পারে, বা অন্যের মানহানি হয় এগুলো করা উচিত নয়।

*২. অতিরিক্ত অনুসন্ধান মানুষকে বিপদে ফেলতে পারে*

কেউ "আমার পিতা কে?" এমন প্রশ্ন করে নিজের ইজ্জত সম্মান ঝুঁকিতে ফেলতে পারে।

অতিরিক্ত গভীর অনুসন্ধান এমন সত্য প্রকাশ করতে পারে যা মানুষের জন্য ক্ষতিকর।

*৩. নবী ﷺ–এর প্রতি সম্মান ও আদব বজায় রাখা জরুরি*

প্রশ্ন করতে হবে বিনয়ের সাথে এবং প্রয়োজন অনুযায়ী।

সাহাবীরা যখন নবী ﷺ–এর অস্বস্তি দেখলেন, তখনই থেমে গেলেন।

*৪. অনুতাপ ও আল্লাহর কাছে ফিরে যাওয়ার শিক্ষা*

‘উমর (রাঃ) সঙ্গে সঙ্গে বুঝলেন যে তারা সীমা অতিক্রম করেছেন।

*তিনি তাওবাহ করলেন এবং বললেন:*

“হে আল্লাহর রসূল! আমরা আল্লাহর কাছে তাওবাহ করছি।”

মুসলিমের উচিত কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে যাওয়া।

*৫. গীবত, অপবাদ, সংশয় ও সন্দেহের পথ বন্ধ*

বংশ নিয়ে সন্দেহজনক প্রশ্ন অন্যের পরিবারে ঝগড়া, অপমান, অপবাদ সৃষ্টি করতে পারে।

ইসলাম এসব পথ বন্ধ করে দিয়েছে।

*৬. শিক্ষার ক্ষেত্রে পরিমিতি*

শিখতে হবে, কিন্তু এমন প্রশ্ন নয় যেগুলো ফিতনাহ সৃষ্টি করে।

ঈমান আমল সম্পর্কিত, উপকারী বিষয় বেশি জানতে হবে।

*সংক্ষেপে*

এই হাদীস আমাদের শেখায়—
অপ্রয়োজনীয়, গোপনীয়, ফিতনাহ সৃষ্টি করতে পারে—এমন প্রশ্ন পরিহার করা, নবী ﷺ–এর ও আলেমদের প্রতি আদব রক্ষা করা, এবং ভুল করলে সাথে সাথে আল্লাহর কাছে তাওবাহ করা।

06/11/2025

*❛❛ যদি তুমি তোমার মায়ের হৃদয়ে আঘাত করো, তবে জেনে রেখো—জান্নাত তোমার থেকে দূরে সরে যাবে। যখন তুমি মাকে রাগ দেখাও বা ধমকাও, তখন হয়তো তিনি চোখের জল ফেলেন না, কিন্তু তাঁর হৃদয় চুপিচুপি কাঁদে।❞*

• لَا تُؤْذِ قَلْبَ أُمِّكَ
*(তোমার মায়ের হৃদয়কে কষ্ট দিও না)*

__ 𝔪σꪀḭ𝓻υꙆⁱₛꙆά𝔪

05/11/2025

*❝আজকে হয়তো কিছু ব্যাপারে আপনি হতাশ, দুঃখিত কিংবা অস্থির। কিন্তু কয়েক বছর পর যখন জীবনের দিকে ফিরে তাকাবেন, তখন বুঝবেন—আল্লাহ যা করেছেন সবই আপনার কল্যাণের জন্য করেছেন।❞*
আলহামদুলিল্লাহ ✨🌼

___MONIRUL ISLAM

Address

Khulna
9343

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Islami Chatra Shibir, Rajnagar Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Islami Chatra Shibir, Rajnagar Union:

Share