Jamaat Khulna City

Jamaat Khulna City Official page of Bangladesh Jamaat-e-Islami, Khulna City. Join us in building a better society.
(1)

Stay updated on our political activities, social welfare efforts, and initiatives to uphold Islamic values and social justice.

05/07/2026

গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করে ১১ দলীয় ঐক্য খুলনা।

১১ দলীয় ঐক্য খুলনার বিক্ষোভ মিছিল ও সমাবেশসরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে---ম...
04/07/2026

১১ দলীয় ঐক্য খুলনার বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন
না করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে
---মোহাম্মদ মাহফুজুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বিএনপি সময় থাকতে সহজে মেনে নেয়নি| অনেক রক্তের বিনিময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে বিএনপি সরকারকে বাধ্য করা হয়েছিল| আজও বিএনপি সময় থাকতে সহজে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বাধ্য করা হবে| রাজপথের আন্দোলন সরকারের জন্য সুফল আনে না| তিনি বলেন, আমাদেরকে জেল-জুলুম, অত্যাচারের ভয় দেখাবেন না| এসব পার করে আমরা আজ এখানে এসেছি| যদি দেশ ভালো চালাতে চান তবে সময় থাকতে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন| আমরা আপনাদের সহযোগিতা করব| কিন্তু আপনারা জনগণের বিপক্ষে গেলে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জনগণের পক্ষে রাজপথে নামতে বাধ্য হবে| তিনি বলেন, যারা জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে তাদেরকে ছাত্র-জনতা মাত্র ৩৬ দিনে ১৭ বছরের ক্ষমতার মসনদ ভেঙে দিয়েছে| আজকে যারা গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করছে না তাদেরকে ৩৬ দিন নয়, ৩৬ ঘণ্টায় বিতাড়িত করতে পারে এদেশের ছাত্র-জনতা| তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির প্রতারণা জনগণ বুঝে গেছে| সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে| শনিবার (৪ জুলাই) বিকেলে ১১ দলীয় ঐক্য খুলনার উদ্যোগে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে খুলনা নিউ মাকেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন|
১১ দলীয় ঐক্যের খুলনার সমš^য়কারী এডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির খুলনা মহানগর সংগঠক আহম্মদ হামীম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমান, খেলাফত মজলিসের মহানগরী সভাপতি এফ এম হারুন অর রশীদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহানগর সভাপতি মুফতি আব্দুল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির মহানগর সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের খুলনা জেলা সহ-সভাপতি মো. সাকিবুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আব্দুল গফুর, কর্ম পরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা শাহারুল ইসলাম, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম, দৌলতপুর থানা আমীর মাওলানা মোশাররফ আনসারী, লবণচরা থানা আমীর মোহাম্মদ মোজাফ&ফর হোসেন, হরিণটানা থানা আমীর জি এম সেলিম বাহার, খুলনা সদর থানা সেক্রেটারি মো. আব্দুল সালাম, খুলনা সদর থানা সেক্রেটারি মো. আব্দুস সালাম, শ্রমিক নেতা এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, এডভোকেট শেখ জাকিরুল ইসলাম প্রমুখ|
মাহফুজুর রহমান আরও বলেন, ফেব্রুয়ারির ১২ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে একই তফসিলে ২টি নির্বাচন হয়েছে| একটি সংসদ নির্বাচন অপরটি গণভোট| নির্বাচনের পর কমিশন শপথ গ্রহণের জন্য সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে প্রত্যেক সদস্যকে দুটি শপথ ফরম দিয়েছে| বিএনপি শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে| তারা গণভোটের রায় মেনে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে| যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় তারা কখনো জনপ্রতিনিধি হতে পারে না| তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়| তিনি বলেন, সংবিধান সংশোধন করা সংসদের রুটিন কাজ| রুটিন কাজের জন্য জুলাই বিপ্লব হয়নি, গণভোট হয়নি| জুলাই বিপ্লব এবং গণভোট হয়েছে সংস্কারের জন্য| তাই সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে| নতুবা জনগণ আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবে| জনগণ রাজপথে নেমে আসলে পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না|
তিনি আরও বলেন, গণভোটের রায় মেনে না নেওয়ার অর্থ হচ্ছে ফ্যাসিজম প্রতিষ্ঠা করা| বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতিকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে এখন জনরায় মেনে নিচ্ছে না| কিভাবে জনরায় বাস্তবায়ন করা লাগে জনগণ সেটি ভালো করেই জানে| সোজা পথে না আসলে জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে|

04/07/2026

গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

⏰ সময়: ৪ জুলাই শনিবার, বিকাল ৫.৩০ মিনিট।
স্থান: বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্স, খুলনা।

আয়োজনে:
১১ দলীয় ঐক্য, খুলনা

নন রুকন ইউনিট সভাপতি শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিতবাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরের উদ্যোগে আজ (৩ জুলাই) আল-ফারুক সোসা...
03/07/2026

নন রুকন ইউনিট সভাপতি শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরের উদ্যোগে আজ (৩ জুলাই) আল-ফারুক সোসাইটি মিলনায়তনে নন রুকন ইউনিট সভাপতি শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ শিক্ষাশিবিরে সংগঠনের আদর্শ, নেতৃত্বের গুণাবলি, ইউনিট পরিচালনা, সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়ন এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহফুজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর।

শিক্ষাশিবিরে পর্যায়ক্রমে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক; মাওলানা আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য; মোহাম্মদ মাহফুজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর; মো. আতাউর রহমান বাচ্চু এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা আমীর; অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর; এবং মাওলানা রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট জেলা আমীর।

বক্তারা বলেন, আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে। ইউনিট পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এ ধরনের শিক্ষাশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরের আয়োজনে অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে মহানগরের বিভিন্ন ইউনিটের সভাপতি ও দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

নন রুকন ইউনিট সভাপতি শিক্ষাশিবির–২০২৬নন রুকন ইউনিট সভাপতি শিক্ষাশিবির–২০২৬ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জাম...
03/07/2026

নন রুকন ইউনিট সভাপতি শিক্ষাশিবির–২০২৬

নন রুকন ইউনিট সভাপতি শিক্ষাশিবির–২০২৬ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর আমীর মোঃ মাহফুজুর রহমান।

তিনি উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের আদর্শ, দায়িত্ববোধ, সাংগঠনিক শৃঙ্খলা ও সমাজকল্যাণে নিবেদিত থেকে কাজ করার আহ্বান জানান।

#বাংলাদেশ_জামায়াতে_ইসলামী #খুলনা_মহানগর #শিক্ষাশিবির২০২৬ #দাওয়াত_ও_সংগঠন

02/07/2026

জামায়াতে ইসলামী দেশ ও জাতির কল্যাণার্থে সব সময় কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে।

মোহাম্মদ মাহফুজুর রহমান
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর,খুলনা মহানগরী
বাংলাদেশ জামায়াতে ইসলামী

01/07/2026

এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সংসদ সদস্য (খুলনা-০২), কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি, খুলনা মহানগর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও দোয়া জ্ঞাপন করেছেন।

01/07/2026

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা
— মোহাম্মদ মাহফুজুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও দোয়া জ্ঞাপন করেছেন।

🌱 বৃক্ষরোপণ অভিযান–২০২৬ 🌱বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা মহানগর সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে "বৃ...
01/07/2026

🌱 বৃক্ষরোপণ অভিযান–২০২৬ 🌱

বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা মহানগর সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে "বৃক্ষরোপণ অভিযান–২০২৬" উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমীর।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সমাজকল্যাণ সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন, এবং সদর থানার আমীর মোঃ হাফিজুর রহমান।

এ সময় সদর থানা যুব বিভাগের নেতৃবৃন্দসহ স্থানীয় দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

🌿 আসুন, সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করি এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করি।

#বৃক্ষরোপণ_অভিযান_২০২৬ #বাংলাদেশ_জামায়াতে_ইসলামী #খুলনা_মহানগর #সবুজ_বাংলাদেশ

বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উপলক্ষে খালিশপুর থানা যুব বিভাগের আয়োজনে আবু নাসের হাসপাতালের হেলথ ক্যাম্পে বৃক্ষরোপণ ও বিতারণ, অ...
01/07/2026

বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উপলক্ষে খালিশপুর থানা যুব বিভাগের আয়োজনে আবু নাসের হাসপাতালের হেলথ ক্যাম্পে বৃক্ষরোপণ ও বিতারণ, অনুষ্ঠান হয় এবং যুব বিভাগের খালিশপুর থানা সভাপতি মানজারুল ইসলাম এর পরিচালনায় খালিশপুর থানার আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে শুরু হয়। প্রোগ্রামের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বিশেষ মেহমান উপস্থিত ছিলেন খুলনা মহানগরী যুব বিভাগের সভাপতি মুকারাম বিল্লাহ আনসারী, সমাজ কল্যাণ সেক্রেটার মোঃ ইকবাল হোসেন ও থানার সেক্রেটারি আব্দুল আউয়াল,সহকারী সেক্রেটারিমা ওলানা আব্দুর রহিম,মাওলানা আরিফ বিল্লাহ, ৯ নং ওয়ার্ডের আমির বায়জিদ হোসেন,১০ নম্বর ওয়ার্ডের আমির মোহাম্মদ দেলোয়ার হোসেন, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আহসানুল্লাহ সিদ্দিক,থানার যুবকের সেক্রেটারি আট নম্বর এর সভাপতি সাইদুর রহমান, ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি আল কাউসার আমিন, সাত নম্বর ওয়ার্ড আমির মোহাম্মদ আলমগীর হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডের আমিরসহ,থানার যুব বিভাগের নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

Tarer Pukur Road
Khulna
9100

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Khulna City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share