BFD Khulna Circle

BFD Khulna Circle Sundarban Bangladesh/সুন্দরবন

২২ ফেব্রুয়ারি ২০২৬।সুন্দরবনে জলদস্যুতা দমন বিষয়ে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সাথে একটি মতবিনিময় সভা খুলনা সার্কিট হাউজ...
22/02/2026

২২ ফেব্রুয়ারি ২০২৬।
সুন্দরবনে জলদস্যুতা দমন বিষয়ে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সাথে একটি মতবিনিময় সভা খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।‌অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, জনাব শেখ ফরিদুল ইসলাম, এমপি। জনাব আ.স.ম. জামশেদ খোন্দকার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা এর সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ।‌ অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক জনাব ইমরান আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বাগেরহাট ও সাতক্ষীরা জেলার জেলা প্রশাসকগণ, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পুলিশ সুপারগণ সহ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, র‍্যাব-৬, নৌ-পুলিশ, বন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, পরিবেশ অধিদপ্তর, টোয়াস, দুবলা জেলে পল্লীর সভাপতিসহ নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম, এমপি মহোদ...
22/02/2026

২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম, এমপি মহোদয় খুলনাস্থ সুন্দরবন পশ্চিম বন বিভাগের 'সুন্দরবন তথ্য শিক্ষা কেন্দ্রে' খুলনা ও যশোর অঞ্চলের বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত কর্মকর্তাদের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং বনাঞ্চল রক্ষা ও সুন্দরবনের বিভিন্ন চ্যালেঞ্জ ও পরামর্শের বিষয়ে অবগত হন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি অফিস প্রাঙ্গনে একটি নিম গাছের চারা রোপণ করেন।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when BFD Khulna Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share