BSTI Khulna

BSTI Khulna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BSTI Khulna, Government Organization, ৬২, পুরাতন যশোর রোড, খালিশপুর, খুলনা, Khulna.

ভিশন: মান প্রণয়ন ও বাস্তবায়ন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।



মিশন: পণ্য ও সেবার মান প্রণয়ন, বাস্তবায়ন এবং পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক মানদন্ডে উন্নীতকরণ।

**বিএসটিআই, খুলনা ** (সার্ভিল্যান্স অভিযান)অদ্য ১৮.০৮.২০২৫ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা কতৃর্ক সাতক্ষীরা জে...
18/08/2025

**বিএসটিআই, খুলনা **
(সার্ভিল্যান্স অভিযান)

অদ্য ১৮.০৮.২০২৫ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা কতৃর্ক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয় উক্ত সার্ভিল্যান্স অভিযানে ভোক্তা সাধারণের সঠিক পরিমাণে পণ্য প্রাপ্তির লক্ষ্যে বিভিন্ন ফলের দোকান, জুয়েলারী দোকান ও মাংসের দোকানের ওজনযন্ত্র সমূহ যাচাই করা হয় এবং উক্ত অভিযানটি জনাব আলী হাসান পরিদর্শক (মেট) পরিচালনা করেন।

****মোবাইল কোর্ট***বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনামামলা: ২ টি জরিমানাঃ  ৪,০০০/-(চার হাজার) স্থানঃ কলারোয়া, সাতক্ষীরা ।     ...
13/08/2025

****মোবাইল কোর্ট***
বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা
মামলা: ২ টি
জরিমানাঃ ৪,০০০/-(চার হাজার)
স্থানঃ কলারোয়া, সাতক্ষীরা ।

১৩.০৮.২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা প্রশাসন এবং বিজিবি, সাতক্ষীরা এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত অভিযানে নিম্নোক্ত কার্য সম্পাদন করা হয়।

১ ফাতেমা রিফ্রেশ ড্রিংকিং ওয়াটার, বালিয়াডাঙ্গা বাজার , কলারোয়া, সাতক্ষীরা নামীয় প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠান -কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা করেন।

২। জাকারিয়া এন্টারপ্রাইজ, বালিয়াডাঙ্গা বাজার , কলারোয়া, সাতক্ষীরা নামীয় প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠান -কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা করেন।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রিয়াজ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা জনাব মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার ( সিএম) উক্ত ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।

*বিএসটিআই, খুলনা****মোবাইল কোর্ট***স্থানঃ সদর, বাগেরহাট। জরিমানাঃ  ৮,০০০/-অদ্য ১৩.০৮.২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই বি...
13/08/2025

*বিএসটিআই, খুলনা*
***মোবাইল কোর্ট***
স্থানঃ সদর, বাগেরহাট।
জরিমানাঃ ৮,০০০/-

অদ্য ১৩.০৮.২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা এবং বাগেরহাট জেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে -

১. মেসার্স তৃপ্তি মিষ্টি ঘর, রেলরোড, সদর, বাগেরহাট- কে পণ্য মোরকজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক (দই) উৎপাদন, মোরকজাত ও বাজারজাত করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮' এর ২৪/৪১ ধারা অনুযায়ী ৩,০০০/- টাকা জরিমানা করা হয়।

২. শাহী ঢাকা বিরিয়ানী, রেলরোড, সদর, বাগেরহাট - কে রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' এর ৩৮ ধারা অনুযায়ী ধারা অনুযায়ী ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানভীর ইসলাম এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা জনাব হাফিজুর রহমান, পরিদর্শক (মেট) উক্ত ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন।

13/08/2025

বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা খুলনা মহানগরীতে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নিম্নোক্ত...

**বিএসটিআই, খুলনা ** (স্কোয়াড অভিযান)অদ্য ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা এবং বিপিসি কর...
12/08/2025

**বিএসটিআই, খুলনা **
(স্কোয়াড অভিযান)

অদ্য ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা এবং বিপিসি কর্তৃক গঠিত টিম-১১ এর সমন্বয়ে খুলনা জেলায় একটি স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে খুলনা জেলার বিভিন্ন ফিলিং স্টেশনের ব্যবহৃত ডিসপেন্সিং ইউনিটসমূহ সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই করা হয় এবং সঠিক পরিমাপ পাওয়া যায়। বিএসটিআই খুলনার পক্ষে জনাব হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন।

বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা***সার্ভিল্যান্স অভিযান *** অদ্য ১২.০৮.২০২৫ খ্রি. তারিখে খুলনা মহানগরীতে একটি সার্ভিল্যান্স ...
12/08/2025

বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা
***সার্ভিল্যান্স অভিযান ***
অদ্য ১২.০৮.২০২৫ খ্রি. তারিখে খুলনা মহানগরীতে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নিম্নোক্ত প্রতিষ্ঠানসমুহে পরিদর্শন করা হয় - ০১. ঢাকা ওয়াটার, সদর, খুলনা।
০২. একতা ড্রিংকিং ওয়াটার, সদর,খুলনা।
০৩. ইলোরা ড্রিংকিং ওয়াটার, সদর,খুলনা।
ক্রমিক নং ০১ এ উল্লেখিত প্রতিষ্ঠানকে বিএসটিআই সিএম লাইসেন্স নবায়নের তাগাদা দেয়া হয়। উপরের ক্রমিক ০২ ও ০৩ এ উল্লেখিত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদনপূর্বক বিক্রয়-বিতরণ করায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া অভিযোগের প্রেক্ষিতে লাজ ফার্মা, সোনাডাঙা, খুলনা নামীয় প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয় এবং অভিযোগের সত্যতা যাচাই করা হয়। উক্ত অভিযান মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম) ও প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

**বিএসটিআই  বিভাগীয় অফিস, খুলনা**   মোবাইল কোর্ট (ওজন ও পরিমাপ  যাচাই)গত  ১১.০৮.২০২৫ খ্রিস্টাব্দ তারিখে  খুলনা মহানগরীর ...
12/08/2025

**বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা**
মোবাইল কোর্ট
(ওজন ও পরিমাপ যাচাই)

গত ১১.০৮.২০২৫ খ্রিস্টাব্দ তারিখে খুলনা মহানগরীর গল্লামারী এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্টে
১। সাতক্ষীরা ঘোষ ডেয়ারী, গল্লামারী, মোড়কজাত নিবন্ধন সনদ, ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ প্রদর্শন করতে না পারায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ এর ৩৬ ধারা অনুযায়ী ৫০০০ টাকা।
২। জগন্নাথ সাতক্ষীরা ঘোষ ডেয়ারী, গল্লামারী কে একই অপরাধে একই আইনের ৩৬ ধারা অনুযায়ী ৫০০০ টাকা এবং
৩।আরাফাত ট্রেডার্স কে প্রতি ২০০ কেজি রডে ৮০০ গ্রাম কম প্রদান করায় একই আইনের ৪৬ ধারা অনুযায়ী ১০০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দিপেন সাধক রনি প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব আলী হাসান , পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

অদ্য ০৬/০৮/২০২৫ খ্রি: উপপরিচালক ও বিভাগীয় অফিস প্রধান খুলনা কর্তৃক বিএসটিআই  আঞ্চলিক অফিস যশোর ও কুষ্টিয়া অফিস পরিদর্শন...
06/08/2025

অদ্য ০৬/০৮/২০২৫ খ্রি: উপপরিচালক ও বিভাগীয় অফিস প্রধান খুলনা কর্তৃক বিএসটিআই আঞ্চলিক অফিস যশোর ও কুষ্টিয়া অফিস পরিদর্শন করা হয়। এ সময় মোবাইল কোর্ট ও সার্ভিলেন্সের মাধ্যমে নতুন নতুন প্রতিষ্ঠান সনাক্ত করে বিএসটিআই'র আওতায় আনাসহ অফিসের বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তা/কর্মচারীদের সাথ মতবিনিময় করা হয়।

***মোবাইল কোর্ট***বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনামামলা: ০২ টি জরিমানাঃ  ৩৫,০০০/-(পয়ত্রিশ হাজার) টাকা।অদ্য ৩০.০৭.২০২৫  খ্রিস...
30/07/2025

***মোবাইল কোর্ট***
বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা
মামলা: ০২ টি
জরিমানাঃ ৩৫,০০০/-(পয়ত্রিশ হাজার) টাকা।

অদ্য ৩০.০৭.২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা এবং সাতক্ষীরা জেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত অভিযানে নিম্নোক্ত কার্য সম্পাদন করা হয়।

১ মেসার্স রনি প্লাইউড ইন্ডাস্ট্রিজ, বিসিক বিনেরপোতা, সদর, সাতক্ষীরা নামীয় প্রতিষ্ঠান সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত প্লাইউড ফর জেনারেল পারপাস পণ্য উৎপাদন ও বাজারজাত করায় উক্ত প্রতিষ্ঠান -কে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী ২৫,০০০/- (পচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

২. হালাল ড্রিংকিং ওয়াটার, মাগুরা বউবাজার, সদর, সাতক্ষীরা নামীয় প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বিএসটিআই'র লাইসেন্স গ্রহণ ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করে কিন্তু মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করেন।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: তাজুল ইসলাম এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা জনাব মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার ( সিএম) উক্ত ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন।

অদ্য  ২৮.০৭.২০২৫ খ্রিস্টাব্দ  বিএসটিআই, খুলনার উপপরিচালক ও অফিস প্রধান মহোদয়   ঈশানা নন ওভেন ফেব্রিক (ইন্ডাস্ট্রিজ) লিমি...
28/07/2025

অদ্য ২৮.০৭.২০২৫ খ্রিস্টাব্দ বিএসটিআই, খুলনার উপপরিচালক ও অফিস প্রধান মহোদয় ঈশানা নন ওভেন ফেব্রিক (ইন্ডাস্ট্রিজ) লিমিটেড, আঠরা,বাইপাস, খুলনা নামক প্রতিষ্ঠান টি পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। তাদের ব্যবহৃত বিভিন্ন মেজারিং ইনস্ট্রুমেন্ট ও ওজনযন্ত্র ভেরিফিকেশন ও ক্যালিব্রেশনের পরামর্শ প্রদান করেন।

**বিএসটিআই  বিভাগীয় অফিস, খুলনা**   মোবাইল কোর্ট (ওজন ও পরিমাপ  যাচাই)অদ্য  ২৪.০৭.২০২৫ খ্রিস্টাব্দ তারিখে  সাতক্ষীরা  জে...
24/07/2025

**বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা**
মোবাইল কোর্ট
(ওজন ও পরিমাপ যাচাই)

অদ্য ২৪.০৭.২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়, উপজেলা প্রশাসন কলারোয়া বিজিবি অপারেশন টিম, বিএসটিআই, খুলনা এবং পুলিশের সমন্বয়ে গঠিত ট্রাস্কফোর্সের মাধ্যমে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ এর ২৪ ধারা লঙ্ঘনের দায়ে (পানি পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ , মূল্য,পরিমাণ লেখা না থাকায়) একই আইনের ৪১ ধারা অনুযায়ী
১। সৌদি বাংলা রিফাইনিং ওয়াটার,সোনাবাড়িয়া,কলারোয়া, সাতক্ষীরা কে ১০০০ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান টি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্ধ করে দেন।
২। বিসমিল্লাহ পিওর ড্রিংকিং ওয়াটার, সোনাবাড়িয়া,কলারোয়া, সাতক্ষীরা কে ৩০০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি),কলারোয়া ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রিয়াজ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন সাদমান এর নেতৃত্বে বিজিবির অপারেশন টিম অংশ গ্রহণ করেন এবং প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব আলী হাসান , পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

Address

৬২, পুরাতন যশোর রোড, খালিশপুর, খুলনা
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when BSTI Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share