Global Khulna

Global Khulna http://globalkhulna.com/
www.facebook.com/groups/KhulnaJahanabad Khulna is third largest Division in Bangladesh which consists of 10 Zilla’s.

Global Khulna has been bloomed from a seed named “Khulnaism”, where some dedicated members of Facebook group Khulna (https://www.facebook.com/groups/KhulnaJahanabad) took their dream out of virtual world and gathering their thoughts and hard work to achieve one common goal; “Developed Khulna”. This dedicated team is working closely to identify the issues of current socioeconomic situation and work

ing to resolve the issues gathering people of Khulna all around the world as well as addressing these issues to elected officials.

ধেঁয়ে আসছে দেশের দিকে আংশিক মাঝারি বৃষ্টি বলয় "বিজলী"নোট : এটি একটি আংশিক মাঝারি বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের স...
27/03/2026

ধেঁয়ে আসছে দেশের দিকে আংশিক মাঝারি বৃষ্টি বলয় "বিজলী"

নোট :
এটি একটি আংশিক মাঝারি বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় বৃষ্টি না হয়ে কিছু নির্দিষ্ট এলাকাতে হতে পারে। এবং এই বৃষ্টি বলয়ে দেশের প্রায় ৪০-৫০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। এটি চলতি বছরের ২য় বৃষ্টি বলয়। মূল বৃষ্টিবলয় ২৮ তারিখ থেকে বলা হলেও এর কার্যকারিতা কিছু অঞ্চলে আজ (২৭ তারিখ) সন্ধ্যা থেকেই শুরু হয়ে যেতে পারে।

সর্বাধিক সক্রিয়ঃ সিলেট ও ময়মনসিংহ বিভাগ
মাঝারি সক্রিয় : ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ।
কম সক্রিয় : রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অংশ।

নাম : বৃষ্টি বলয় "বিজলী"
টাইপ : আংশিক মাঝারি বৃষ্টি বলয়।

কাভারেজ : দেশের প্রায় ৫০-৬০ শতাংশ এলাকা।
ধরন : প্রাক মৌসূমী বৃষ্টি বলয়
সময়কাল : ২৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত
সর্বোচ্চ সক্রিয়: ২৮-২৯ মার্চ ২০২৬

শিলাবৃষ্টি : আছে, বিক্ষিপ্তভাবে
কালবৈশাখী : আছে
বজ্রপাত : মাঝারি থেকে তীব্র
বন্যা : সম্ভাবনা কম

একটানা বর্ষন : আছে, বেশি সক্রিয় এলাকায়।
সিস্টেম : সম্ভাবনা কম।
ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের উপর বেশ কয়েকটি ৬০-৮০ কিমি/ঘন্টা বেগে কালবৈশাখী ঝড় হতে পারে।

সাগর : উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল হতে পারে।
পাহাড় ধসঃ সিলেট বিভাগের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের সামান্য ঝুঁকি আছে।

নোট : বৃষ্টিবলয় "বিজলী" চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। ও অধিক সক্রিয় এলাকায় অনেক সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বলয় "বিজলী"তে অধিকাংশ বৃষ্টিপাত হতেপারে খন্ডকালীন। শুধুমাত্র সিলেট বিভাগে ও উত্তরাঞ্চলের কিছুকিছু স্থানে দীর্ঘ সময় বৃষ্টি হতে পারে।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ২০-২৫% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে।

বৃষ্টিবলয় বিজলী চলাকালীন সময়ে দেশের আবহাওয়া উত্তর ও মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে, তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ভ্যপসা গরম পড়তে পারে দক্ষিণাঞ্চলে ও পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকায়।

"বিজলী" চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি কম পাওয়া যেতে পারে।

মেঘের অভিমুখ: বেশিরভাগ মেঘের গতিপথ উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে হতে পারে। এবং মাঝে মাঝে এলোমেলো গতিবিধি পর্যবেক্ষণ করা যেতে পারে।

আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় বিজলী চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৪ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকা ২০-৩৫ মিলিমিটার, প্রায় ২ দিনে
খুলনা ১৫-২০ মিলিমিটার, প্রায় ১/২ দিনে
বরিশাল ২০-২৫ মিলিমিটার , প্রায় ৩ দিনে
সিলেট ৮০-১০০ মিলিমিটার, প্রায় ৩ দিনে
ময়মনসিংহ ৪৫-৬৫ মিলিমিটার , প্রায় ৩ দিনে
রাজশাহী ২০-২৫ মিলিমিটার, প্রায় ১/২ দিনে
রংপুর ৩০-৪০ মিলিমিটার, প্রায় ২/৩ দিনে
চট্টগ্রাম ২০-৩০ মিলিমিটার, প্রায় ২ দিনে

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় বিজলী চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।
জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)

বরিশাল বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বরিশাল ২০
ভোলা উত্তর ২৫
ভোলা দক্ষিণ ২২
বরগুনা ১৮
ঝালকাঠি ২০
পটুয়াখালী উত্তর ২০
পটুয়াখালী দক্ষিণ ১৫
পিরোজপুর উত্তর ২৫
পিরোজপুর দক্ষিণ ১৫

চট্টগ্রাম বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বান্দরবান উত্তর ২০
বান্দরবান দক্ষিণ ১০
ব্রাহ্মণবাড়িয়া ৬০
চাঁদপুর ৩০
চট্টগ্রাম উত্তর ৩০
চট্টগ্রাম দক্ষিণ ২০
কুমিল্লা উত্তর ৪০
কুমিল্লা দক্ষিণ ২৫
কক্সবাজার উত্তর ১০
কক্সবাজার দক্ষিণ ৫
সন্দ্বীপ ২৫
ফেনী ২৫
খাগড়াছড়ি উত্তর ৩০
খাগড়াছড়ি দক্ষিণ ৪০
লক্ষ্মীপুর ২০
নোয়াখালী উত্তর ২৫
নোয়াখালী দক্ষিণ ৩০
রাঙ্গামাটি উত্তর ২৫
রাঙ্গামাটি দক্ষিণ ১৫

ঢাকা বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
ঢাকা ৩০
ফরিদপুর ২০
গাজীপুর ৩০
গোপালগঞ্জ ২০
কিশোরগঞ্জ ৬৫
মাদারীপুর ২০
মানিকগঞ্জ ২০
মুন্সিগঞ্জ ২৫
নারায়ণগঞ্জ ৩০
নরসিংদী ৩৫
রাজবাড়ী ১৫
শরীয়তপুর ২০
টাঙ্গাইল ৩৫

ময়মনসিংহ বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
জামালপুর ৩০
ময়মনসিংহ উত্তর ৫০
ময়মনসিংহ দক্ষিণ ৪৫
নেত্রকোনা ৬৫
শেরপুর ৫০

খুলনা বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বাগেরহাট উত্তর ২৫
বাগেরহাট দক্ষিণ ২০
চুয়াডাঙ্গা ১৫
যশোর ২৫
ঝিনাইদহ ৩০
খুলনা উত্তর ২৫
খুলনা দক্ষিণ ২০
কুষ্টিয়া ২০
মাগুরা ২০
মেহেরপুর ২৫
নড়াইল ১৫
সাতক্ষীরা উত্তর ১৫
সাতক্ষীরা দক্ষিণ ২৫

রাজশাহী বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বগুড়া ২৫
জয়পুরহাট ২০
নওগাঁ ২৫
নাটোর ৩০
চাঁপাইনবাবগঞ্জ ১০
পাবনা ১৫
রাজশাহী ২৫
সিরাজগঞ্জ ২৫

রংপুর বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
দিনাজপুর ২০
গাইবান্ধা ৩০
কুড়িগ্রাম ৪৫
লালমনিরহাট ৪০
নীলফামারী ৩৫
পঞ্চগড় ৩০
রংপুর ২৫
ঠাকুরগাঁও ২০

সিলেট বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
হবিগঞ্জ ৬৫
মৌলভীবাজার ৭০
সুনামগঞ্জ ৮০
সিলেট ১১০

পার্শ্ববর্তী অঞ্চল (ভারত)

পশ্চিমবঙ্গ
===========
উত্তর ২৪ পরগনা – ২০
দক্ষিণ ২৪ পরগনা – ৩০
দক্ষিণ মধ্য বঙ্গ – ২০
কলকাতা – ২৫
দিঘা – ৫
মেদিনীপুর – ১০
বাঁকুড়া – ১৫
পুরুলিয়া – ১০
বর্ধমান – ১৫
আসানসোল – ১০
বহরমপুর – ২০
মালদা – ৫
রায়গঞ্জ – ১০
ইসলামপুর – ৩০
শিলিগুড়ি – ৩৫
দার্জিলিং – ৪০
জলপাইগুড়ি – ৫০
কোচবিহার – ৫৫

ওডিশা
===========
উত্তর ওডিশা – ৮
পূর্ব-মধ্য ওডিশা – ২

ঝাড়খণ্ড
===========
উত্তর ঝাড়খণ্ড – ২
দক্ষিণ ঝাড়খণ্ড – ৫
জামশেদপুর – ১০
রাঁচি – ৫
দুমকা – ১৫

বিহার
===========
দক্ষিণ বিহার – ২
পূর্ব বিহার – ৫
উত্তর বিহার – ১০

আসাম
===========
পশ্চিম আসাম – ৪৫
পশ্চিম-মধ্য আসাম – ৩৫
মধ্য আসাম – ৩০
পূর্ব আসাম – ২৫
দক্ষিণ আসাম –৩০

মেঘালয়
===========
দক্ষিণ-পশ্চিম মেঘালয় – ৪০
পশ্চিম-মধ্য মেঘালয় – ৩০
পূর্ব-মধ্য মেঘালয় – ৪০
দক্ষিণ-মধ্য মেঘালয় পূর্ব – ১০০
দক্ষিণ-মধ্য মেঘালয় পশ্চিম – ৮০
মধ্য মেঘালয় – ৩০
চেরাপুঞ্জি – ১৫০

অন্যান্য
============
দক্ষিণ-পশ্চিম অরুণাচল – ৩০
মধ্য ত্রিপুরা – ৪০
ত্রিপুরা-মিজোরাম সীমান্ত – ৩০
মধ্য মণিপুর – ১০
মধ্য নাগাল্যান্ড – ১৫
উত্তর মিজোরাম – ১৫
দক্ষিণ মিজোরাম – ১০
---------------------------
*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।
নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় বিজলী এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।

পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)

[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

ধন্যবাদ : Bangladesh Weather Observation Team Ltd
আপডেট : ২৭ মার্চ ২০২৬, বিকাল ৬ঃ০০টা

ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ ও বিভিন্ন টেস্ট করা যায় প্রায় বিনামূল্যে এই হাসপাতালে। গরীবদের জন্য বিনামূল্যে স্বাস্থ...
22/03/2026

ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ ও বিভিন্ন টেস্ট করা যায় প্রায় বিনামূল্যে এই হাসপাতালে। গরীবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা।
হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন (Human Aid Bangladesh Foundation) সম্পর্কে একটি পরিপূর্ণ ও কপি-পেস্ট উপযোগী ফেসবুক পোস্ট দেওয়া হলো, যেখানে তাদের সেবা, চিকিৎসা সুবিধা ও যোগাযোগের বিস্তারিত উল্লেখ করা হয়েছে:
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই আমাদের যাত্রা — হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন (Human Aid Bangladesh Foundation)
স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, যারা ২০০৯ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।
ফাউন্ডেশনের মূল লক্ষ্য:
“সবার জন্য স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দেওয়া, যেখানেই হোন আপনি”
যেসব রোগের চিকিৎসা দিয়ে থাকে:
✔ উচ্চ রক্তচাপ
✔ ডায়াবেটিস
✔ কিডনি সমস্যা
✔ হৃদরোগ
✔ গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা
✔ চর্ম ও যৌন রোগ
✔ গর্ভকালীন স্বাস্থ্যসেবা
✔ শিশু রোগ
✔ দাঁতের সমস্যা
✔ চোখের রোগ
✔ জ্বর, সর্দি-কাশি ও সাধারণ রোগ
✔ পুষ্টি ও স্বাস্থ্য পরামর্শ

বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত ফ্রি বা স্বল্পমূল্যের স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

প্রধান সেবা ও কার্যক্রম:
ফ্রি/স্বল্পমূল্যের স্বাস্থ্য ক্যাম্প (ঢাকা, গাজীপুর, চাঁদপুর, দিনাজপুর, কক্সবাজারসহ বিভিন্ন জেলায়)
স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ
নারী ও শিশুর স্বাস্থ্য সচেতনতা
পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন (Clean BD)
বন্যা, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে জরুরি মানবিক সহায়তা (Mission Flood Survival)
যোগাযোগের ঠিকানা:
Human Aid Bangladesh Foundation
হাউস-৫৪, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা-১২১৬
মোবাইল: 01762-666116, 01911-882276
ওয়েবসাইট: www.humanaidbd.org
ফেসবুক: facebook.com/human.aid.bangladesh
চাইলে আপনিও তআদের পাশে থাকতে পারেন—
স্বেচ্ছাসেবী হয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে অথবা তাদের কার্যক্রম ছড়িয়ে দিয়ে।

30/10/2025
17/04/2025

Address

Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Global Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Global Khulna:

Share