04/09/2026
Movie Review : By Content Writer Nill
স্পয়লার কন্টেন্ট ঃ
মুভির নামঃ প্রোভোকড্( Provoked)
মেইন কাস্টঃ ঐশ্বর্য রায়
মুভির নাম," Provoked". প্রথমেই আসি Provoked এর ডিফিনেশন এ।প্রোভোকড্ মানে হলো, Stimulate or give rise to ( a reaction or emotion,typically a strong or unwelcome one)in someone.
সিনেমাটি একটি ট্রু বেজড্ ঘটনার অনুপ্রেরণায় তৈরী।পাঞ্জাবের এক সরল সোজা মেয়ে কিরণ আলুআালিয়া কে কেন্দ্র করে।
এই গল্পের প্রধান নারী চরিত্র " মারদানী ২" বা " থাপ্পর" মুভির নারী চরিত্রের মতোন স্ট্রং ছিলো না।
আর আট দশটা সাধারণ মেয়ের মতোন যার বিয়ে হয়,চোখে স্বপ্ন থাকে স্বামী,বাচ্চা,শাশুড়ী নিয়ে সুখী দাম্পত্য জীবন যাপন করা।
কিন্তুু এই স্বাভাবিক চাওয়া পাওয়ার মেয়েটি একদিন হঠাৎই তার স্বামীকে পুড়িয়ে মারতে চায়।ইভেন স্বামী মারাও যায়।
এর পেছনে কারণ কি তাহলে? প্রথমেই জবাব হতে পারে,বা আদালতে যেটা দেখানো হয়েছে,মেয়েটি ডমিনেটিং? অন্য পুরুষে আসক্ত? সংসারে মন নেই?
দুই বাচ্চা রেখে আলাদা সংসার করতে চায়? আরও বহুবিধ প্রশ্ন।ঐশ্বর্য চুপ থাকে।নিজের পার্সোনাল লাইফ সে আদালতে প্রথমত আনতে চায় না।সাজা হয় তার।
শুরু হয় জেলখানায় তার জীবনের দ্বিতীয় অধ্যায়।এখানে নানান বৈচিত্র্য পূর্ণ নারী জীবন থেকে সে আসল মানে খুঁজে পায় জীবনের।বিদেশি চরিত্রের বিশেষ করে রনি চরিত্রের মেয়েটি অনবদ্য অভিনয় করেছে।
জেলখানাকে কারাগার বলা হয়ে থাকলেও এর চেয়ে বড় কারাগারে আমরা বাইরে বসে কেউ কেউ বাস করি।
যেখানে একজন নারীকে নিয়মিত সহ্য করতে হয় ডমেস্টিক ভায়োলেন্স, ইভেন আফটার ম্যারিট্যাল রেইপ।প্রতিবাদ করতে না পেরে যে স্টেপ কখনও কোন মেয়ে নিয়ে ফেলে সে হয়ে যায় সমাজ,সংসার সবার কাছে নিদারুন অপরাধী।
" আজাদ" বা মুক্ত থাকার আসল মানে কোন বদ্ধ বা খোলা মাঠ নয়।যেখানে মনের মুক্তি,নিজস্ব ভাবনার মুক্তি সেখানেই আসল " আজাদী "।
ঘটনাটি সে সময় সমগ্র ওয়েস্টার্ন কান্ট্রিতে ব্যাপক আলোড়ন ফেলে দেয়।ব্রিটেনের রাণী তখন কিরনকে তার সাহসিকতার জন্য বিশেষ পুরস্কারে ভূষিত করে।
যদিও জানিনা,এমন ঘটনা এই উপমহাদেশে ঘটলে বিচার তিরস্কার না পুরস্কার হতো??
আমি আন্ডাররেটেড, ওভাররেটেড,বা আই এম ডিবি রেটিং দেখে মুভি দেখি না।দেখি মুভির প্লট ও মেসেজ দেখে।
ওম্যান রাইটস্ এর উপর নির্মিত চমৎকার উপভোগ্য ও ইন্সপাইরিং একটি মুভি।ভালো মনে করলে দেখতে পারেন।
হ্যাপি ওয়াচিং ❤️❤️