28/08/2026
সম্মানিত শুভাকাঙ্ক্ষী ও সদস্যবৃন্দ,
কিছুদিনের জন্য আমাদের সামাজিক ও সংগঠনমূলক কার্যক্রম স্থগিত থাকলেও, এবার আমরা ফিরছি আরও বড় পরিসরে এবং নতুন উদ্দীপনা নিয়ে!
আমাদের লক্ষ্য এবার আরও বিস্তৃত। ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা—এই তিন প্রধান বিভাগে একযোগে আমাদের কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নিয়েছি। এই বৃহৎ লক্ষ্য বাস্তবায়নে আমাদের প্রয়োজন কিছু দক্ষ, কর্মঠ ও উদ্যমী সদস্য।
আপনি যদি সমাজের ইতিবাচক পরিবর্তনে অংশ নিতে চান এবং নিজের দক্ষতা বাড়াতে চান, তবে যুক্ত হতে পারেন আমাদের দলে। যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে আমাদের সদস্য বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।
# #যেসব বিভাগে কাজ করার সুযোগ রয়েছে:
*ইভেন্ট ম্যানেজমেন্ট ও লজিস্টিকস
*মিডিয়া, কন্টেন্ট ও আইটি
*জনসংযোগ ও আউটরিচ
*সোশ্যাল ওয়ার্ক ও প্রজেক্ট ম্যানেজমেন্ট
# #আবেদনের যোগ্যতা:
* সমাজের সেবায় নিজের সময় ও মেধা দেওয়ার মানসিকতা।
*সংশ্লিষ্ট বিভাগে কাজ করার আগ্রহ বা পূর্ব অভিজ্ঞতা।
*ঢাকা, চট্টগ্রাম বা খুলনা বিভাগের স্থায়ী/অস্থায়ী বাসিন্দা।
*নতুন উদ্যমে আমাদের এই পথচলায় অংশ নিতে আজই |
আসুন, একসাথে মিলে আমরা গড়ে তুলি একটি সুন্দর ভবিষ্যৎ।