DC Kishoreganj

DC Kishoreganj জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর অফিসিয়াল ফেসবুক পেইজ।
(2)

কিশোরগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা ও অন্যান্য বিষয়াদি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।কিশোরগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, দূর্ন...
31/08/2026

কিশোরগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা ও অন্যান্য বিষয়াদি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কিশোরগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, দূর্নীতি ও মাদক নিয়ন্ত্রন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক কার্যাবলী তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াসের খান চৌধুরী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন।
সভায় উপস্থিত ছিলেন খালেদ সাইফুল্লাহ খান সোহেল, প্রশাসক, জেলা পরিষদ, কিশোরগঞ্জ, জনাব মোহাম্মদ মিজানুর রহমান,পুলিশ সুপার, কিশোরগঞ্জ, জনাব মোস্তারী কাদেরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক ও কিশোর অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনবল সংকট দূরীকরণ, প্রকল্পসমূহের গুণগত মান নিশ্চিতকরণসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সমন্বিত সহযোগিতা ও কার্যক্রম আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

প্রচারে: মিডিয়া সেল,
জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।

শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার দেশব্যাপী শুভ উদ্বোধনের অংশ হিসেবে আজ জেলা শিল্পকলা এ...
31/08/2026

শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার দেশব্যাপী শুভ উদ্বোধনের অংশ হিসেবে আজ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

উদ্বোধন-পরবর্তী আলোচনা সভায় জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং তাঁকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানান। আলোচনাসভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

নজরুলের সাম্য, মানবতা ও বিদ্রোহের চেতনাকে ধারণ করে এগিয়ে যাক আমাদের তরুণ প্রজন্ম।

প্রচারে: মিডিয়া সেল
জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।

29/08/2026
অদ্য ২৭ আগস্ট ২০২৬ তারিখে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সরেজমিনে পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও ...
27/08/2026

অদ্য ২৭ আগস্ট ২০২৬ তারিখে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সরেজমিনে পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে মুসলিমা এবং সহকরী কমিশনার (ভূমি) জনাব মোঃ আল-আমিন কবির।

পরিদর্শনের শুরুতে তিনি করিমগঞ্জ থানা পরিদর্শন করেন এবং থানার সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পরবর্তীতে করিমগঞ্জ উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন এবং দপ্তরগুলোর কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এরপর তিনি জুনিয়র ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করেন।

পরিদর্শনের ধারাবাহিকতায় তিনি জঙ্গলবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরে পূর্বহাত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান এবং শিক্ষা ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।

আজ ২৫ আগস্ট ২০২৬ খ্রি. কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট...
25/08/2026

আজ ২৫ আগস্ট ২০২৬ খ্রি. কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন। এসময় তাঁর সঙ্গে ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এরশাদুল আহমেদ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, বন্দীদের আবাসন, খাবারের মান, চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা এবং কারা ক্যান্টিনের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে বন্দীদের প্রাপ্য সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক কার্যক্রমের বিষয়েও তিনি খোঁজখবর নেন।

এসময় জেলা প্রশাসক বন্দীদের জন্য সরবরাহকৃত খাবারের গুণগত মান ও পুষ্টিমান, রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং অসুস্থ বন্দীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের সরবরাহ এবং কারাগারে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারে নিরাপদ, সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি বন্দীদের প্রাপ্য সেবা ও সুযোগ-সুবিধা যথাযথভাবে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রচারে:
মিডিয়া সেল
জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ

মাননীয় প্রধানমন্ত্রীর দিনব্যাপী কিশোরগঞ্জ জেলা সফরগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ১৬ আগস্ট ২০২৬ তার...
17/08/2026

মাননীয় প্রধানমন্ত্রীর দিনব্যাপী কিশোরগঞ্জ জেলা সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ১৬ আগস্ট ২০২৬ তারিখে কিশোরগঞ্জ জেলায় দিনব্যাপী গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সফর সম্পন্ন করেন। সফরকালে তিনি মৎস্যসম্পদ উন্নয়ন, সামাজিক সুরক্ষা, জনকল্যাণ ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সফরের উল্লেখযোগ্য কর্মসূচিসমূহঃ

১। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানঃ
সফরের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ কর্মসূচি দেশের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও সাধারণ মানুষের পুষ্টি ও জীবিকার সুযোগ সম্প্রসারণে সরকারের চলমান উদ্যোগের প্রতিফলন।

২। কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনঃ
মাননীয় প্রধানমন্ত্রী কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন এবং এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ এবং মৎস্য খাতের আধুনিকায়নে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শন বিশেষ তাৎপর্য বহন করে।

৩। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানঃ
কটিয়াদি উপজেলার আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে "জাতীয় মৎস্য পদক "পুরস্কার বিতরণ করা হয়। মৎস্যসম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও সম্প্রসারণে সরকারের অঙ্গীকার এ আয়োজনের মাধ্যমে প্রতিফলিত হয়।

৪। ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনঃ
কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ উদ্যোগের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বলয় আরও সম্প্রসারণ, অসহায় ও নিম্নআয়ের মানুষের জীবনমানের উন্নয়ন এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের কল্যাণে সরকারের জনকল্যাণমূলক অঙ্গীকার আরও সুদৃঢ় হলো।

৫। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিঃ
সফরের শেষ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন। একইসঙ্গে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই স্থানের উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে কিশোরগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতির বিকাশের পাশাপাশি স্থানীয় অবকাঠামো ও জনসেবার মানোন্নয়নে সরকারের অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর সরকারের উন্নয়ন দর্শন ও জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে কিশোরগঞ্জবাসীর প্রত্যক্ষ সম্পৃক্ততার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। মৎস্যসম্পদ উন্নয়ন, সামাজিক সুরক্ষা, জনকল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় এই সফর কিশোরগঞ্জের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা করা যায়।

মাননীয় প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ জেলা সফরের বিভিন্ন কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন অংশীজনের সমন্বিত অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সফরকালে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, ঢাকা বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রচারেঃ মিডিয়া সেল, জেলা প্রশাসন, কিশোরগঞ্জ।

জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এর রাজস্ব প্রশাসনের অধীন ১৫-১৬ তম গ্রেডের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল
10/08/2026

জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এর রাজস্ব প্রশাসনের অধীন ১৫-১৬ তম গ্রেডের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

"জুলাই চেতনায় গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ"অদ্য ০৫ আগস্ট ২০২৬ তারিখ কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...
05/08/2026

"জুলাই চেতনায় গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ"

অদ্য ০৫ আগস্ট ২০২৬ তারিখ কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

দিবসের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় জুলাই শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি গণঅভ্যুত্থানে আহত ও অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের সুস্থতা, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

পরবর্তীতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাজহারুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ-১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কিশোরগঞ্জ; জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান, প্রশাসক, জেলা পরিষদ, কিশোরগঞ্জ; প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ, অধ্যক্ষ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ; এবং ডা. মোঃ নাজমুল করিম, সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত), কিশোরগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সোহানা নাসরিন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব জেবুন নাহার শাম্মী, উপপরিচালক, স্থানীয় সরকার; জনাব মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক); জনাব জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি);জনাব মোঃ এরশাদুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ; জনাব মোঃ কামরুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা, কিশোরগঞ্জ। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের অসামান্য আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের সাহসী ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কেবল একটি ঐতিহাসিক স্মৃতি নয়; বরং ন্যায়, সাম্য, মানবিক মর্যাদা ও জনআকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস। জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আলোচনা পর্ব শেষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের জেলা প্রশাসন, কিশোরগঞ্জের পক্ষ থেকে সম্মাননা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসন, কিশোরগঞ্জ।

স্থানীয় সরকার শাখা,জেলা প্রশাসকের কার্যালয়,কিশোরগঞ্জ এর "হিসাব সহকারী- কাম-কম্পিউটার অপারেটর" পদের নিয়োগ বিজ্ঞপ্তি
02/08/2026

স্থানীয় সরকার শাখা,জেলা প্রশাসকের কার্যালয়,কিশোরগঞ্জ এর "হিসাব সহকারী- কাম-কম্পিউটার অপারেটর" পদের নিয়োগ বিজ্ঞপ্তি

⚽ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন ও সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ...
29/07/2026

⚽ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন ও সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

অদ্য ২৯ জুলাই ২০২৬ তারিখে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়াস্থ উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে লতিফাবাদ ইউনিয়ন ও যশোদল ইউনিয়ন দল।

অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জ সদর জনাব মোঃ কামরুল হাসান মারুফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম (এমপি) এবং সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন।

অনুষ্ঠানের শুরুতে সভাপতি ও প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন বলেন, "খেলাধুলা একটি সুস্থ, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনের অন্যতম মাধ্যম। নিয়মিত ক্রীড়াচর্চা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি তাদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত করে। তাই আগামী প্রজন্মকে মেধাবী, সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়াচর্চার বিকল্প নেই।"

পরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও সফলদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন এবং সভাপতিত্ব করেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব কাজী মুহাম্মদ নূরুল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন বলেন, "বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অন্যতম প্রধান উপাদান। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। সবুজায়নের এই আন্দোলনকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারলেই আমরা একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।"

অনুষ্ঠান শেষে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when DC Kishoreganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DC Kishoreganj:

Shortcuts

Share