ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাকুন্দিয়া উপজেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Kishoreganj
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাকুন্দিয়া উপজেলা শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাকুন্দিয়া উপজেলা শাখা হে তরুণ! চাও কি মুক্তি? তাহলে এসো!

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর পরিচিতি
বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রারম্ভিকাঃ ‘সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ’ এর মধ্যেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহীত। এ কাজ সাধ্যানুযায়ী সর্বাত্মকভাবে আঞ্জাম দেওয়া প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। বিশেষ করে ছাত্রসমাজ এ কাজের যোগ্য সৈনিক কারণ ছাত্রসমাজই দেশ ও জাতির সক্রিয় ও কার্যকর জনশক্তি। এরা দেশের অমূল্য সম্পদ, ভবিষ্যত কর্ণধার। ছাত্রদের ক্লান্তিহীন

্রম, অপ্রতিরোধ্য শক্তি এবং তীক্ষ্ম মেধার সঠিক চর্চা ও
প্রয়োগের ওপর নির্ভর করে দেশের গতি-প্রকৃতি, সুখ-সমৃদ্ধি তথা জাতির আশা আকাক্সক্ষার
প্রতিফলন। ছাত্রদের শ্রম দেশগড়ায় ও মানব কল্যাণে প্রয়োগের মাধ্যমে তাদের শক্তি অন্যায়-অবিচার-জুলুম তথা বাতিলের বিরুদ্ধে আর তাদের মেধা সত্য অন্বেষণ, দেশ ও জাতির সার্বিক কল্যাণে ব্যবহৃত হওয়ার মাধ্যমেই সার্থক হয়ে ওঠে। ছাত্রজীবনই সৎ ও আদর্শ মানুষ
হওয়ার প্রথম সোপান। ছাত্রদের মন ও মানস সর্বদাই অনুসন্ধিৎসু। একজন সচেতন ছাত্রের
সম্মুখে থাকে দু’টি প্রশ্ন। একটি জীবন-জিজ্ঞাসা; সে কোথা থেকে এসেছে, এ দুনিয়ার জীবনে তার করণীয় কী এবং পরিণামে তার গন্তব্য কোথায়? দ্বিতীয়টি, যুগ-জিজ্ঞাসা;
দেশব্যাপী অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হাহাকার, অশান্তি কেন? দেশের স্থায়ী শান্তি এবং মানুষের সার্বিক মুক্তির পথই বা কী? নৈতিক আদর্শ বিবর্জিত বর্তমান শিক্ষাব্যবস্থা এসবের উত্তর দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাছাড়া বিদ্যমান জাহিলী সমাজব্যবস্থার ধারক ও বাহকেরা ছাত্রদের সঠিক দিকনির্দেশনা দিতে অক্ষম। আমাদের অনেকেই নিজেদের হীনস্বার্থ চরিতার্থকরার লক্ষ্যে ছাত্রসমাজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারুণ্যের শ্রম, শক্তি ও
মেধা ভুল পথে পরিচালনার মাধ্যমে এই বিভ্রান্ত নেতৃত্ব নিষ্কলুষ ছাত্রসমাজের মসৃণ ও
নির্মল ঐতিহ্যকে কলঙ্কময় করে তুলছে।

বারবার আমাদের সরকার পরিবর্তনে ছাত্রসমাজের বলিষ্ঠ
ভূমিকা থাকলেও শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ কখনও প্রতিষ্ঠিত
হয়নি। হয়নি তাদের দাবি- দাওয়ার বাস্তব প্রতিফলন। যার
কারণে ছাত্রদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। তারা আস্থা হারিয়ে ফেলছে নৈতিকতা
বিবর্জিত এই ধর্মহীন শিক্ষাব্যবস্থার প্রতি। তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে যুদ্ধংদেহী মনোভাব। ছাত্রদের এহেন ভূমিকার কারণে সমগ্র জাতি আজ দিশেহারা এবং তাদের ভবিষ্যৎ
সম্বন্ধে আতংকিত। এরূপ নাজুক ও সংকটময় মুহূর্তের কথা চিন্তা
করে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং
দীনদার বুদ্ধিজীবীগণের ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্রদের
ভবিষ্যৎ কল্যাণচিন্তায় এবং তাদের শ্রম, শক্তি ও মেধার সঠিক
চর্চা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, আদর্শ মানুষ হওয়ার
শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং প্রচলিত জাহিলী সমাজব্যবস্থার
পরিবর্তন সাধন করে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে
পরিপূরক শক্তি হিসেবে ভূমিকা পালনের নিমিত্তে দেশের
সর্বস্তরের শিক্ষা প্রতিভাবান ও প্রতিনিধিত্বশীল ছাত্রদের
নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট, শুক্রবার গঠন হয় ই'শা'ছা'আন্দোলন

26/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ সফল হোক।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্য, সর্বস্তরের জনশক্তি, দায়িত্বশীল ও শুভাকাঙ্...
23/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্য, সর্বস্তরের জনশক্তি, দায়িত্বশীল ও শুভাকাঙ্খীদের জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন।

পাকুন্দিয়া উপজেলা  শাখার পক্ষ থেকে অভিনন্দন! 🥰
19/08/2026

পাকুন্দিয়া উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন! 🥰

এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের  শুভেচ্ছা ও অভিনন্দন
10/08/2026

এসএসসি-দাখিল ও
সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের
শুভেচ্ছা ও অভিনন্দন

04/08/2026

ঢাকা কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীদের উপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার " দ্বি বার্ষিক জেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত"ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ...
01/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার
" দ্বি বার্ষিক জেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত"

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার এর সভাপতিত্বে

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য
জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান।

২০২৭- ২০২৮ সেশনের নবগঠিত জেলা কমিটির

সভাপতি : কে এম আনিসুজ্জামান
সেক্রেটারি : মাওলানা নোমান আহমাদ

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর ও শহর শাখ...
31/07/2026

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর ও শহর শাখার উদ্যোগে "দ্রোহ ও জাগরণের জুলাই" শীর্ষক সংলাপ ও দোয়া মাহফিল, সংগীত অনুষ্ঠান এবং ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী সম্পন্ন হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর ও শহর শাখার উদ্যোগে জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে "...
30/07/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর ও শহর শাখার উদ্যোগে জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে "দ্রোহ ও জাগরণের জুলাই " এর আয়োজন সফল হোক

৩১ জুলাই ২০২৬ শুক্রবার
৩ টায়, ইসলামিয়া সুপার মার্কেট চত্বর, কিশোরগঞ্জ।

পাকুন্দিয়ার মিরদী ফাজিল মাদরাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত :কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব...
28/07/2026

পাকুন্দিয়ার মিরদী ফাজিল মাদরাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মিরদী ফাজিল (ডিগ্রী) মাদরাসায় পরিবেশ সুরক্ষায় চারা রোপণ ও বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির বুরুদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার মাদরাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
​বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মিরদী ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ জনাব মোঃ শহীদুল্লাহ। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত থেকে রোপণ কার্যক্রমে অংশ নেন।
​অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বুরুদিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ কাউছার ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ সালমান ফারসি, মুজাহিদ কমিটি বুরুদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদীন এবং এগারসিন্দুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রাইহান।
​উদ্বোধনী বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ বলেন, "আমাদের মাদরাসার প্রাঙ্গণে পূর্বেও বেশ গাছপালা ছিল। এ বছর আমরা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে চারা রোপণ করেছি। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বেশ কিছু চারা উপহার দিয়েছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। গাছ আমাদের পরম বন্ধু—যা আমাদের ফুল, ফল, ছায়া ও কাঠ উপহার দেয়। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও এর সঠিক পরিচর্যা অত্যন্ত জরুরি।"
​ইসলামী আন্দোলন বাংলাদেশ বুরুদিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ কাওসার ভূঁইয়া বলেন, "সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চারা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এখন বর্ষাকাল—বৃক্ষরোপণের উপযুক্ত সময়। সঠিক সময়ে সবাই একটি করে গাছ লাগালেও দেশের চেহারাই বদলে যাবে।"
​কর্মসূচি শেষে মাদরাসা আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ প্রাঙ্গণ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
​পাকুন্দিয়ার মিরদী ফাজিল মাদরাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত :

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ তরিকুল ইসলাম রুবেল এর কবর জিয়ারতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল থানা শাখা। আজ ২২...
22/07/2026

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ তরিকুল ইসলাম রুবেল এর কবর জিয়ারতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল থানা শাখা।

আজ ২২ জুলাই ২০২৬ বুধবার বাদ আছর তাড়াইল থানা সভাপতি মুহাম্মাদ নাঈম আহমাদ এর নেতৃত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা তানভীর আহমাদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা প্রশিক্ষণ সম্পাদক আল আমিন সজিব, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসান,তাড়াইল থানা শাখার সাবেক সভাপতি জুবায়ের আহমাদ জুয়েল, কিশোরগঞ্জ সদর সাধারণ সম্পাদক মোবারক হুসাইন, তাড়াইল থানা সাধারণ সম্পাদক শরিফ ভূঁইয়া প্রমুখ।

Address

Kishoreganj
2326

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাকুন্দিয়া উপজেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাকুন্দিয়া উপজেলা শাখা:

Shortcuts

Share