Jamaat Kishoreganj District

Jamaat Kishoreganj District মানবতার সেবা, দেশ পরিচালনার যোগ্যতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন।

জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা।
22/09/2026

জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা।

দাবীসমূহ আদায়ে আল্লাহ সহায় হোন, আমিন।
17/09/2026

দাবীসমূহ আদায়ে আল্লাহ সহায় হোন, আমিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হিলচিয়া ইউনিয়ন শাখা কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছ...
15/09/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী হিলচিয়া ইউনিয়ন শাখা কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার গভীর রাতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের ইকরাটিয়া এলাকায় অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী হিলচিয়া ইউনিয়ন শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের চেয়ার-টেবিল, কোরআন-হাদিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ধরনের ন্যাক্কারজনক ও নিন্দনীয় কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি রাজনৈতিক সংগঠনের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা মনে করি, এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হিলচিয়া ইউনিয়ন শাখার সভাপতি সোহরাব হোসেন বলেন, “আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের অতিদ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
আমরা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

সোহরাব হোসেন
সভাপতি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
হিলচিয়া ইউনিয়ন শাখা
বাজিতপুর,কিশোরগঞ্জ।

আলহামদুলিল্লাহ!বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ২ দিনব্যাপী  #রুকনশিক্ষাশিবির সফলভাবে সম্পন্ন হয়েছ...
05/09/2026

আলহামদুলিল্লাহ!
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ২ দিনব্যাপী #রুকনশিক্ষাশিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। #উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষাশিবিরে #প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। #বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি অধ্যাপক নাজমুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম ও অধ্যাপক ক্বাজী মোঃ সাইফুল্লাহ।

25/08/2026
জেলা পাবলিক প্রসিকিউটরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ...
20/08/2026

জেলা পাবলিক প্রসিকিউটরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ সভাপতি খালেদ হাসান জুম্মন, আইনজীবী থানা সভাপতি এডভোকেট মুসলেহ উদ্দিন সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজনগর পত্রিকা দুই বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে নিউজনগর পরিবার। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অধ...
20/08/2026

নিউজনগর পত্রিকা দুই বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে নিউজনগর পরিবার। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ রমজান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামছুল আলম সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও মোঃ নজরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন খালেদ হাসান জুম্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা যুব বিভাগ।অদ্য বিকাল ৪.৩০ মি...
12/08/2026

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা যুব বিভাগ।

অদ্য বিকাল ৪.৩০ মিনিটে আল ফারুক ট্রাস্টে যুব বিভাগের সভাপতি খালেদ হাসান জুম্মনের সভাপতিত্বে জেলা যুব বিভাগের প্রকাশনা সম্পাদক মাহফুজুল হক মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ মোঃ রমজান আলী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাও. নাজমুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা যুব সেক্রেটারি ফায়জুল হক উজ্জ্বল, জেলা যুব অফিস সম্পাদক মোস্তাকিম বিল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুলেরঘাট - গচিহাটা রোডের ক্ষতিগ্রস্ত ৫ কিলোমিটার রাস্তা মেরামত করা হয়।
10/08/2026

পুলেরঘাট - গচিহাটা রোডের ক্ষতিগ্রস্ত ৫ কিলোমিটার রাস্তা মেরামত করা হয়।

06/08/2026

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।
স্মারকলিপিটি গ্রহণ করেন এ ডি সি জেনারেল ( অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক)।

Address

Nagua, Kishoreganj Sadar
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Kishoreganj District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share