ইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটি

  • Home
  • Bangladesh
  • Kishoreganj
  • ইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটি

ইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটি মানবকল্যাণের জন্য নির্মিত এই সংগঠন,
সম্পূর্ণ অরাজনৈতিক, আপনিও চাইলে আমাদের সাথে অবদান রাখতে পারেন মানবিক কাজে,

11/06/2026

একটি শোক সংবাদ।
ইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটির সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ মামুন মিয়ার শ্রদ্ধেয় আম্মা ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার তাওফিক দান করুন।

আমিন। 🤲

22/03/2026

একটি শোক সংবাদ,

ইন্দুর দাইর উত্তরপাড়া নিবাসী মল্লিক মিয়ার বাবা মোঃ ছফির উদ্দিন আজ রাত ১১:৩০ ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন,

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি, আল্লাহ্ তায়ালা তাকে জান্নাত নসিব করুক, আমিন

📢 ঘোষণাইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।👨‍⚕️...
22/03/2026

📢 ঘোষণা

ইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

👨‍⚕️ অভিজ্ঞ ডাক্তারগণ বিকাল ৪টা পর্যন্ত রোগী দেখবেন।
যারা চিকিৎসা সেবা নিতে আগ্রহী কিংবা আপনার পরিবারের কাউকে ডাক্তার দেখাতে চান, তারা নির্দ্বিধায় চলে আসুন।

📍 স্থান: ইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটির নিজস্ব কার্যালয়

ঈদ মোবারক 🌙• প্রতিবছরের মতো এবারও আলহামদুলিল্লাহ, ইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁ...
20/03/2026

ঈদ মোবারক 🌙

• প্রতিবছরের মতো এবারও আলহামদুলিল্লাহ, ইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের নতুন জামা বিতরণের কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।

• ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ আমরা সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছি। সবার মুখে একটু হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।

• সবাইকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। 🤍

11/03/2026

আসসালামু আলাইকুম,
ঈদের আনন্দ এবার মানুষের সেবায়। 🖤
মানবতার ডাকে সাড়া দিয়ে ইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটি আয়োজন করতে যাচ্ছে এক ব্যতিক্রমী উদ্যোগ— বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প।

ঈদের আনন্দকে আরও অর্থবহ করতে মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক আয়োজন।
সবার জন্য উন্মুক্ত এই সেবা কার্যক্রমে এলাকার সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে। ❤️

📅 তারিখ: ঈদের দ্বিতীয় দিন
🕘 সময়: সকাল ৯টা – বিকাল ৪টা
📍রোগী দেখার স্থান: ইন্দুর উত্তর পাড়া জামে মসজিদ সংলগ্ন

🩺 যে সেবাগুলো থাকছে:
✅ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরিক্ষা
✅ সকল রোগের প্রাথমিক চিকিৎসা
✅ বিনামূল্যে রক্ত পরীক্ষা
✅ স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম
✅ অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ প্রদান
✅ প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা প্রদান

⚕️ চিকিৎসা সেবায় থাকবেন অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ:
⚕️ ডা. মো. ফয়সাল মিয়া
এমবিবিএস (CMC), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অর্থো সার্জারি) অন কোর্স
মেডিকেল অফিসার, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

⚕️ ডা. সুষ্ময় সাহা
এমবিবিএস (DU), PGT (অর্থোপেডিক্স), MCGP
সাবেক রেজিস্ট্রার, অর্থোপেডিক্স বিভাগ
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল

⚕️ এম. এ. হৃদয় রহমান রাসেল – CHCP
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাজিতপুর

⚕️ সোহরাওয়ার্দী মাসুম – CHCP
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাজিতপুর

⚕️ আল ইসলাম
স্টাফ নার্স, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা

আসুন, ঈদের আনন্দকে পূর্ণতা দিই মানুষের সেবার মাধ্যমে।
📢 পোস্টটি বেশি বেশি শেয়ার করুন — হয়তো আপনার একটি শেয়ারই কারো চিকিৎসার সুযোগ করে দিতে পারে।

আয়োজনে: ইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটি 🖤

02/03/2026

একটি শোক সংবাদ ।

ইন্দুরদাইর উত্তর পাড়া নিবাসী মরহুম শাহজাহান মিয়ার ছোট ভাই মোঃ আবু ছিদ্দিক মিয়া
আজ Bhagalpur Medical College Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।

22/01/2026

একটি শোক সংবাদ,
ইন্দুর দাইর উত্তরপাড়া নিবাসী মো : নুরু মিয়া (কসাই নুরু) দুপুর ৩:০০ ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন,

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি, আল্লাহ্ তায়ালা তাকে জান্নাত নসিব করুক, আমিন

বৈশাখ ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন আমাদের কৃষক ভাইয়েরা। কাদা-পানি আর রোদ উপেক্ষা করে তারা মাঠে নেমে অক্লান্ত পরিশ্রম...
19/01/2026

বৈশাখ ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন আমাদের কৃষক ভাইয়েরা। কাদা-পানি আর রোদ উপেক্ষা করে তারা মাঠে নেমে অক্লান্ত পরিশ্রমে ধান রোপণ করছেন। এই রোপণ করা ধানই একদিন আমাদের খাবারের চাল হয়ে ঘরে ফিরবে।
কৃষকের ঘামে ভেজা এই মাঠই আমাদের দেশের শক্তি।

(ছবিতে : ইন্দুর দাইর চাষের জমি)

আলহামদুলিল্লাহ 🤍আজ শীতার্ত ও অসহায় মানুষের মাঝেইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকেসফলভাবে কম্বল বিতরণ কর্ম...
12/01/2026

আলহামদুলিল্লাহ 🤍

আজ শীতার্ত ও অসহায় মানুষের মাঝে
ইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে
সফলভাবে কম্বল বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।

আপনাদের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থনের মাধ্যমেই এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

যাদের মুখে আজ একটু উষ্ণ হাসি ফুটেছে—সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই মহৎ কাজে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে ছিলেন, সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে
মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন।
আমিন। 🤲

আলহামদুলিল্লাহ 🤍শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নিয়তেইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকেইনশাআল্লাহ...
09/01/2026

আলহামদুলিল্লাহ 🤍

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নিয়তে
ইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে
ইনশাআল্লাহ খুব শীঘ্রই কম্বল বিতরণ করা হবে,

এই উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে—এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আপনাদের সকলের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করছি, যেন এই মানবিক কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করা যায়।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মানুষের উপকারে আসার তৌফিক দান করুন। আমিন।

Address

Indhur Dair, Halimpur, Bajitpur
Kishoreganj
2337

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইন্দুর দাইর আদর্শ মানব কল্যাণ সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category