আমরা সবাই জালাল হবো

আমরা সবাই জালাল হবো Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমরা সবাই জালাল হবো, Social service, Vocational Mor, Kurigram.

''আওয়ামী পুনর্বাসনের দায়িত্বে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ''হাট,ঘাট,মাঠ, বালু, বাণিজ্যমেলা,হ...
05/09/2026

''আওয়ামী পুনর্বাসনের দায়িত্বে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ''

হাট,ঘাট,মাঠ, বালু, বাণিজ্যমেলা,হাসপাতাল ও টেন্ডার খাওয়া শেষে এখন কুড়িগ্রাম জেলা বিএনপির শীর্ষ কয়েকজন জন নেতা আওয়ামী পুনর্বাসন কর্মসূচি হাতে নিয়েছে। এই প্রক্রিয়াটিতে কম খাটুনিতে অনেক লাভ।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাম্প্রতিক একটি ধর্মীয় অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এক বিতর্কিত ব্যক্তিকে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের সঙ্গে দেখা গেছে একটি অনুষ্ঠানে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. মো. হামিদুল হক খন্দকার ‘ট্রাক’ প্রতীকে নির্বাচন করেন মো. এমদাদুল হক—চেয়ারম্যান, মেঘবাড়ি হাউজিং।

এবার ফুলবাড়ী কাশিপুর ইউনিয়নের সেনপাড়ায় বাংলাদেশ জাতীয় সনাতন সংঘ ও বৈদিক পাঠশালার আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথির শোভাযাত্রা ও ধর্মীয় কর্মসূচিতে মো. এমদাদুল হককে জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে একই আয়োজনে দেখা গেছে।

বিশ্বস্তসূত্র জানা গেছে মেঘবাড়ি হাউজিং এর চেয়ারম্যান এমদাদুল হক কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব সোহেলকে কয়েক লক্ষ টাকা দিয়ে স্থানীয়ভাবে জায়েজ হতে চায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে প্লট দেয়ার কথা বলে এমদাদুল অনেকের টাকা মেরে দিয়েছে।পাওনাদারের হাত থেকে বাঁচতে এখন তার বিএনপির শেল্টার দরকার। আর এই শেল্টারের দায়িত্ব নিয়েছে সোহেল হোসনাইন কায়কোবাদ।

ধিক ! কুড়িগ্রাম জেলা বিএনপির অপরাজনীতির। ঘৃণা জানাই এমন রাজনীতিকে।

''কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ১২ বছর যাবৎ লুন্ঠনকারী, দুর্নীতির বরপুত্র ঠিকাদার নাসিমুল গনি টোটন গ্রেফতার হতে যাচ্ছেন ।'...
04/09/2026

''কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ১২ বছর যাবৎ লুন্ঠনকারী, দুর্নীতির বরপুত্র ঠিকাদার নাসিমুল গনি টোটন গ্রেফতার হতে যাচ্ছেন ।''

কুড়িগ্রামের অসহায়,দুস্থ,আর্ত মানবতার সেবায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বরাদ্দকৃত অর্থ ১২ বছর যাবৎ চলে গেছে নাসিমুল গনি টোটন ও তার সৃষ্ঠ সিন্ডিকেটের পেটে। আওয়ামী আমলেও যা করেছে টোটন এখনো তাই করছে। এই সরকারের আমলে বিএনপির বিতর্কিত আহবায়ক ইন্ডিয়ান মোস্তফা,সদস্য সচিব সোহেল এবং হাসিব ও মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবরা টোটনের সিন্ডিকেটে। এর সাথে হাসপাতালের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরাতো জড়িত আছে।

বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী,স্বাস্থ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এবং সচিব বরাবর অভিযোগ উত্থাপিত হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর।দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে। একটানা ১২ বছর একজন ঠিকাদার কিভাবে একচেটিয়া ভাবে কাজ পেল, এটিই এখন মূল কথা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে আওয়ামী ফ্যাসিস্টের দোসর নাসিমুল গনি টোটন গ্রেফতার হতে পারে। দুস্থ, অসহায় আর্ত মানুষের হক লুট করা সকল দুর্বৃত্তরা আইনের আওতায় আসবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ।

''কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের লুটেরা কে এই নাসিমুল গনি টোটন ? কুড়িগ্রামে কারা এখন টোটনের সিন্ডিকেট ?''বাংলাদেশের সীমান্...
01/09/2026

''কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের লুটেরা কে এই নাসিমুল গনি টোটন ? কুড়িগ্রামে কারা এখন টোটনের সিন্ডিকেট ?''

বাংলাদেশের সীমান্তবর্তী,সবচেয়ে অবহেলিত জেলা কুড়িগ্রামের সিংহভাগ মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস। ২৫ লক্ষাধিক মানুষের এই জেলার অধিকাংশই খাদ্যের চাহিদা মেটাতে পারে না। চিকিৎসার জন্য ২৫০ শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল তাদের একমাত্র ভরসাস্থল।

চিকিৎসক সংকট নিয়ে ধুঁকে ধুঁকে চলা এই হাসপাতালে ভোগান্তির নাম ওষুধ সংকট ও চিকিৎসা যন্ত্রপাতির অভাব। প্রায় ১২ বছর ধরে রাজশাহীর একটি পরিবারের হাতে হাসপাতালের ওষুধসহ চিকিৎসা যন্ত্রপাতি (এমএসআর) সরবরাহ জিম্মি থাকায় ভোগান্তি থেকে মুক্তি মিলছে না সাধারণ মানুষের।

কুড়িগ্রামের অসহায়,দুস্থ,আর্ত মানবতার সেবায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বরাদ্দকৃত অর্থ চলে যাচ্ছে নাসিমুল গনি টোটন ও তার সৃষ্ঠ সিন্ডিকেটের পেটে। আওয়ামী আমলেও যা করেছে টোটন এখনো তাই করছে। এই সরকারের আমলে বিএনপির বিতর্কিত আহবায়ক ইন্ডিয়ান মোস্তফা,সদস্য সচিব সোহেল এবং হাসিব ও মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবরা টোটনের সিন্ডিকেটে। এর সাথে হাসপাতালের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরাতো জড়িত আছে।

সাম্প্রতিক কালে অনুষ্ঠিত দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে টেন্ডারের (টেন্ডার রেফঃ নং DGH/Kuri/MSR/২০২৬-২৭/২২৮১ তারিখঃ ৪.৮.২০২৬) কার্যাদেশ/সুপারিশ বাতিল পূর্বক নতুন করে টেন্ডার আহবান করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এবং সচিব বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।

এবারের টেন্ডারে সবচেয়ে বেশি প্রায় ২ কোটি টাকার উপরে সিন্ডিকেট মানি ইন্ডিয়ান মোস্তফা গংদের দেয়া হয়েছে যা কুড়িগ্রামের সকলই জানে। কে কত টাকা পেয়েছে তাও এখন ওপেন সিক্রেট। এই পরিস্থিতি থেকে কুড়িগ্রাম জেলাবাসী মুক্তি চায়।

কে এই নাসিমুল গনি টোটন ?

নাসিমুল গনি টোটন হলেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের তালিকাভুক্ত একজন বিতর্কিত ঠিকাদার। তার মূল বাড়ি রাজশাহী মহানগরীর কেশবপুর এলাকার ভেড়িপাড়ায়। তিনি নামে-বেনামে বিভিন্ন সিন্ডিকেট ও প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য খাতের বিভিন্ন সরঞ্জামাদি ক্রয়ের কাজ বা টেন্ডার নিয়ন্ত্রণ করতেন।

নাসিমুল গনি টোটন সম্পর্কে প্রধান আলোচিত ঘটনা: ২০২১ সালের শেষের দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অত্যন্ত সংবেদনশীল ১৭টি গুরুত্বপূর্ণ নথি/ফাইল গায়েব হওয়ার ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০২১ সালের ১ নভেম্বর রাতে টোটনকে তার রাজশাহীর বাসা থেকে গ্রেপ্তার ও ঢাকা কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে।

ব্যবসায়িক প্রতিষ্ঠান: রাজশাহীর ‘মেসার্স টোটন ফার্মেসি’ এবং পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘মেসার্স মাইক্রো ট্রেডার্স’ নামে স্বাস্থ্য খাতের মেডিকেল গুডস অ্যান্ড সাপ্লাইস (MSR) পণ্যের টেন্ডার বা কার্যাদেশ বাগিয়ে নিতেন।

তদন্ত ও অভিযোগ: তদন্তকারী সংস্থাগুলোর তথ্যমতে, টোটন ও তার সিন্ডিকেটের সদস্যরা স্বাস্থ্য খাতের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন সরকারি হাসপাতালের কেনাকাটার কাজ নিয়ন্ত্রণ করতেন।

এখন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের লুটেরা নাসিমুল গনি টোটন এবং অসুস্থ,অসহায় রোগীদের হক বিনষ্টকারী সিন্ডিকেট এর হোতা ইন্ডিয়ান মোস্তফা,সোহেল, মহিউদ্দিন বিপ্লব, হাসিব গংকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।

26/08/2026

কুড়িগ্রাম দাদামোড়ের কালিম খানের সাবেক এক কর্মচারী রেড ক্রিসেন্টের চোরাই মাল ভাঙ্গতো। আজ সে রেড ক্রিসেন্টের নেতা হতে চায় ? সাবধান !

কুড়িগ্রাম জেলা বিএনপি নিয়ে একটি ঘোষনা :কুড়িগ্রাম জেলা বিএনপির সৃষ্ট সংকটে সরাসরি হস্তক্ষেপ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জ...
23/08/2026

কুড়িগ্রাম জেলা বিএনপি নিয়ে একটি ঘোষনা :

কুড়িগ্রাম জেলা বিএনপির সৃষ্ট সংকটে সরাসরি হস্তক্ষেপ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।সুতরাং এখানে অন্য কারও হস্তক্ষেপ বা সুপারিশের কোন সুযোগ নেই।

ইতোপুর্বে এ প্রসংগে তিনি জনাব তাসভির উল ইসলাম ও জনাব সাইফুর রহমান রানার সংগে এ বিষয়ে বৈঠক করেছেন।

পরবর্তি প্রক্রিয়া চলমান। কোন বিভ্রান্তিতে কান দিবেন না। বর্তমান জেলা বিএনপির নেতৃবৃন্দ সম্পর্কে এবং এই কমিটি গঠন প্রক্রিয়া সম্পর্কে মাননীয় চেয়াম্যান সম্পুর্ন ওয়াকিবহাল।

সুতরাং কোন গুজবে কান দিবেন না। বিভ্রান্ত হবেন না। কুড়িগ্রাম জেলা বিএনপির জন্যে সার্বিক কল্যাণে যা করার দরকার জনাব তারেক রহমান তাই করবেন ইনশাআল্লাহ ।

21/08/2026

এই লজ্জা রাখি কোথায়?

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ইন্ডিয়ান মোস্তফা আর প্রো-ইন্ডিয়ান (বাবা ইন্ডিয়া থেকে আগত) সদস্য সচিব সোহেল সম্পর্কে কুড়িগ্রামের সাধারণ মানুষের মনোভাব কত ঘৃণ্য রূপ ধারণ করেছে তা এই ভিডিওটি না টেনে পুরোটাই দেখলে বুঝতে পারবেন।

কুড়িগ্রাম জেলা বিএনপি এবং কুড়িগ্রামকে ধ্বংসকারী এই ইন্ডিয়ান মোস্তফা ও সোহেলকে ঘরে বেঁধে চামড়া তুলে ফেলার অভিপ্রায় ব্যক্ত করছে ভিডিওতে।

মানুষ রাজনীতি করে সম্মান প্রাপ্তির লক্ষ্যে। কিন্তু এদের কোন লাজ লজ্জা নেই। এদেরকে নিয়ে সাধারণ মানুষের মন্তব্য শুনলে মনে হয় - আল্লাহ মাটি ফাঁক কর। ঢুকে যাই মাটির তলে।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান / আসসালামু আলাইকুম। আপনি কুড়িগ্রাম ও কুড়িগ্রাম জেলা বিএনপির বিষয়ে সব কিছুই অবগত আছ...
14/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান /

আসসালামু আলাইকুম। আপনি কুড়িগ্রাম ও কুড়িগ্রাম জেলা বিএনপির বিষয়ে সব কিছুই অবগত আছেন। পরাজিত এমপি প্রার্থী সোহেল হাসনাইন কায়কোবাদকে আপনি কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক বানিয়েছেন। সে ভালো জেলা পরিষদের প্লাস্টার খুলে মেরামত করে। স্পর্শকাতর শহীদ মিনার ভেঙ্গে সংকুচিত রূপ দেয়। আরও কত কি করে।

মাননীয় প্রধানমন্ত্রী একেতো ইন্ডিয়ান মোস্তফা ও জাসদ হাসিবকে বিএনপির নেতা বানানোর জন্যে কুড়িগ্রামের ৪টি আসন হাতছাড়া হয়েছে। এদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযোগ তৈরী হচ্ছে। আগামী স্থানীয় নির্বাচনে ভূমিধ্বস পরাজয়ের ক্ষেত্র এরা সৃষ্টি করছে।

আজ শুক্রবার -জেলা পরিষদের সরকারি গাড়ি নিয়ে সোহেল হোসনাইন কায়কোবাদ দলীয় কার্যক্রমে অংশ নিতে ইন্ডিয়ান মোস্তফা, জাসদ হাসিব সহ পরিত্যক্ত নেতা নিয়ে নাগেশ্বরী গেছে। কুড়িগ্রামের মানুষ এই অনিয়ম বরদাস্ত করেনা।

সরকারি ব্যয় সংকোচনে যেখানে আপনি নিজে প্রানপন চেষ্টা করে যাচ্ছেন সেখানে এরা কি করছে একটু দেখেন। জনগণ কিন্তু ঠিকই হিসাব করে রাখতেছে। আগামী নির্বাচনগুলোতে এর প্রভাব অবশ্যই পড়বে।

বিষয়টি আমলে নেয়ার জন্যে বিনীত অনুরোধ করছি।

বিনীত -
কুড়িগ্রাম জেলাবাসী।

অনেক বিতর্কের পর অবশেষে প্রশাসন কর্তৃক কুড়িগ্রামে বাণিজ্য মেলার নামে খেমটা নাচ আর লাকি কুপনের নামে জুয়াবাজি বন্ধ করা হয়ে...
12/08/2026

অনেক বিতর্কের পর অবশেষে প্রশাসন কর্তৃক কুড়িগ্রামে বাণিজ্য মেলার নামে খেমটা নাচ আর লাকি কুপনের নামে জুয়াবাজি বন্ধ করা হয়েছে ।

এজন্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। আজ থেকে মাদী হাজী আর ফটকা হাজীদের রঙ্গলীলার অবসান ঘটলো। ইন্ডিয়ান মোস্তফা গং এর একটা ধান্দাবাজি আপাততঃ বন্ধ হলো।

13.08.2026

''বাংলাদেশে অবৈধ ভাবে থাকা ৩ হাজার ১১২ জন ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ সরকার'' বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী ৩,১১২ জন ...
11/08/2026

''বাংলাদেশে অবৈধ ভাবে থাকা ৩ হাজার ১১২ জন ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ সরকার''

বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী ৩,১১২ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এক যৌথ পর্যালোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত প্রধান তথ্যগুলো নিচে দেওয়া হলো:

বৈধ নাগরিকের সংখ্যা: বর্তমানে বাংলাদেশে মোট ১৮,৪৫৩ জন ভারতীয় নাগরিক বৈধ নথিপত্র নিয়ে বসবাস করছেন।

অবৈধ চিহ্নিতকরণ: বৈধ নাগরিকদের পাশাপাশি যাচাই-বাছাই করে ৩,১১২ জনের অবস্থানকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অবৈধ হওয়ার কারণ: এদের মধ্যে অধিকাংশেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা তারা বাংলাদেশে এসে শর্ত লঙ্ঘন করে বিভিন্ন কর্মসংস্থানে লিপ্ত হয়েছে অথবা অবৈধ অনুপ্রবেশ করে মিথ্যা তথ্য এবং জাল জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্ব লাভ বা এনআইডি কার্ড সংগ্রহ করেছে । পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে এদের চিহ্নিত করেছে।

সরকারি প্রক্রিয়া: চিহ্নিত এই ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত এবং সুশৃঙ্খলভাবে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

কুড়িগ্রাম জেলায় অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারীর কয়েকজনের নাম তালিকায় থাকলেও একজনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাইকোর্ট কর্তৃক মামলার রুলনিশি জারির কারণে ফেরত পাঠানো ৩,১১২ জনের নামের তালিকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

Address

Vocational Mor
Kurigram
5600

Alerts

Be the first to know and let us send you an email when আমরা সবাই জালাল হবো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category