Green People

Green People Green Today for a Brighter Tomorrow
(3)

আর আমরাদের ছেলে মেয়েরা টিফিনের টাকা বাচিয়ে গাছ কিনে তা লাগাই 😅💔
24/08/2026

আর আমরাদের ছেলে মেয়েরা টিফিনের টাকা বাচিয়ে গাছ কিনে তা লাগাই 😅💔

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে গ্রীন পিপল বাংলাদেশ-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!তোমাদের এই অর্জন ...
10/08/2026

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে গ্রীন পিপল বাংলাদেশ-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

তোমাদের এই অর্জন তোমাদের পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের ফল। জীবনের নতুন অধ্যায়ের শুরুতে এই সাফল্য তোমাদের আরও বড় স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নের সাহস জোগাক। 🌱✨

আর যারা এ বছর কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারোনি, তোমাদের জন্যও রইল আমাদের ভালোবাসা, শুভকামনা ও উৎসাহ। হতাশ হওয়ার কোনো কারণ নেই। মনে রেখো, একটি পরীক্ষার ফলাফল কখনোই তোমার সামগ্রিক সক্ষমতা বা ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজকের অভিজ্ঞতাই তোমাকে আগামী দিনের জন্য আরও শক্তিশালী ও প্রস্তুত করে তুলবে।

💪 নিজের ওপর বিশ্বাস রাখো, ভুল থেকে শিখো এবং চেষ্টা চালিয়ে যাও।
সাফল্য হয়তো আজ নয়, কিন্তু নিরন্তর প্রচেষ্টা একদিন তোমার স্বপ্নের দরজায় কড়া নাড়বেই।

তোমাদের সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করছি।
— গ্রীন পিপল বাংলাদেশ 🌿💚

নোটিশ📌সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের নির্ধারিত ৫ই আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযো...
05/08/2026

নোটিশ📌

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের নির্ধারিত ৫ই আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

কুষ্টিয়া পৌরসভার খোলা আকাশের নিচে আয়োজিত এই কর্মসূচির সকল প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু দুপুর থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিপাতের কারণে নির্ধারিত তারিখে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। ফলে প্রতিযোগিতার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পরবর্তী তারিখ ও সময় শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য গ্রীন পিপল বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ধন্যবাদান্তে,
গ্রীন পিপল বাংলাদেশ

"জুলাই গণঅভ্যুত্থান: সাহস, আত্মত্যাগ ও নতুন বাংলাদেশের স্বপ্ন"জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গ্রীন পিপল বাংলাদেশ আয়োজন ...
04/08/2026

"জুলাই গণঅভ্যুত্থান: সাহস, আত্মত্যাগ ও নতুন বাংলাদেশের স্বপ্ন"

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গ্রীন পিপল বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত ও সম্পূর্ণ বিনামূল্যের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

শিশু-কিশোরদের সৃজনশীলতার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য।

🖌️ চিত্রাঙ্কনের বিষয় (যেকোনো একটি)

১. জুলাই গণঅভ্যুত্থান: সাহস ও আত্মত্যাগের গল্প
২. শহীদদের স্মরণে নতুন বাংলাদেশের স্বপ্ন
৩. তরুণদের ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক বাংলাদেশ

📌 অংশগ্রহণের নিয়ম

প্রতিযোগীদের ৫ আগস্টের আগেই নির্ধারিত বিষয়ের ওপর চিত্রাঙ্কন সম্পন্ন করতে হবে।

৫ আগস্ট অনুষ্ঠানের দিন নিজ হাতে আঁকা ছবিটি অবশ্যই সঙ্গে করে কুষ্টিয়া পৌরসভায় নিয়ে আসতে হবে।

জমাকৃত চিত্রকর্মগুলোর বিচার শেষে সেরা ৩টি চিত্র নির্বাচন করে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে।

📅 তারিখ

৫ আগস্ট ২০২৬ (বুধবার)

🕟 সময়

বিকেল ৪:৩০টা

📍 স্থান

কুষ্টিয়া পৌরসভা

👨‍🎓 অংশগ্রহণকারী

স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা

🏆 পুরস্কার

সেরা ৩টি চিত্রকর্মকে সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাইয়ের সাহসী যোদ্ধারা। তাঁদের মুখে আমরা শুনব জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা, সংগ্রাম ও আত্মত্যাগের অনুপ্রেরণাদায়ক গল্প।

✅ অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে।

আসুন, রঙ-তুলির আঁচড়ে তুলে ধরি জুলাইয়ের ইতিহাস, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন।

আয়োজনে:
গ্রীন পিপল বাংলাদেশ

30/07/2026

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উপজেলা পর্যায়ে প্রথম হয়েছিলো Green People।

কিন্তু মজার বিষয় হচ্ছে যেটা মেইন প্রজেক্ট ছিলো সেটা উপস্থাপনা করার সুযোগটাই পেয়েছিলাম না। ছোটভাই আরাফাতের প্রজেক্ট সেরা 🔥

ছাদ বাগান: সবুজে ভরুক শহর, সুস্থ থাকুক জীবন 🌿ইট-পাথরের এই ব্যস্ত শহরে একটি ছোট্ট ছাদ বাগান হতে পারে স্বস্তির এক টুকরো সব...
28/07/2026

ছাদ বাগান: সবুজে ভরুক শহর, সুস্থ থাকুক জীবন 🌿

ইট-পাথরের এই ব্যস্ত শহরে একটি ছোট্ট ছাদ বাগান হতে পারে স্বস্তির এক টুকরো সবুজ আশ্রয়।

🌱 ছাদ বাগানের উপকারিতা:
✅ পরিবেশের তাপমাত্রা কমাতে সাহায্য করে।
✅ বায়ুর কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেনের পরিমাণ বাড়ায়।
✅ ধুলাবালি ও বায়ুদূষণ কমাতে ভূমিকা রাখে।
✅ টাটকা, বিষমুক্ত শাক-সবজি ও ফল উৎপাদনের সুযোগ দেয়।
✅ বৃষ্টির পানি ধারণে সহায়তা করে এবং জলাবদ্ধতা কমাতে পরোক্ষভাবে ভূমিকা রাখে।
✅ মানসিক চাপ কমিয়ে প্রশান্তি এনে দেয়।
✅ পাখি, প্রজাপতি ও উপকারী পোকামাকড়ের জন্য ছোট্ট একটি নিরাপদ আবাস তৈরি করে।

একটি গাছ শুধু একটি গাছ নয়—এটি একটি সুস্থ ভবিষ্যতের প্রতিশ্রুতি। আসুন, নিজের ছাদ, বারান্দা কিংবা আঙিনায় অন্তত একটি গাছ লাগাই। ছোট্ট একটি উদ্যোগই গড়ে তুলতে পারে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ। 🌍💚

#ছাদ_বাগান #সবুজ_বাংলাদেশ

16/07/2026

সম্ভাব্য পরিণতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও, সেদিন শিক্ষকদের একাংশ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং সাহসিকতার সঙ্গে তাদের পাশে দাঁড়িয়েছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ইতিহাস বিভাগের অধ্যাপক ড. গোলাম রব্বানী-এর বক্তব্য জুলাইয়ের ঘটনাপ্রবাহে এক ভিন্ন মাত্রা যোগ করেছিল। তাঁর বক্তব্যের প্রতিটি শব্দ যেন এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছিল।

Address

Peyaratola
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Green People posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Green People:

Shortcuts

Share