21/08/2026
সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেল স্বপ্ন প্রয়াস যুব সংস্থা
শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (২১ আগষ্ট ) সকাল ১১টায় শৈলকুপা প্রাথমিক শিক্ষা সমিতি ভবনে মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় স্বপ্ন প্রয়াস যুব সংস্থা কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক গ্রহণ করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন।
এই সময় সকলের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদ।
শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাব এর সকল সদস্য ও সেচ্ছাসেবীদের প্রতি স্বপ্ন প্রয়াস যুব সংস্থা এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল