Jamaat-e-Islami, Kushtia Town

Jamaat-e-Islami, Kushtia Town বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া শহর শাখার অফিসিয়াল ফেসবুক পেজ।

শোক বার্তাকলকাতার হোটেলে মর্মান্তিক  অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী ও সন্তানসহ মৃত্যুবরণ করায় ...
19/08/2026

শোক বার্তা

কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী ও সন্তানসহ মৃত্যুবরণ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া জেলা শাখার আমীর খন্দকার এ কে এম আলী মহসিন, সেক্রেটারি জনাব এনামুল হক এক যৌথ বিবৃতি প্রদান করেন ।

তারা বলেন, এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। একজন সাংবাদিক হিসেবে দেবাশীষ দত্ত কুষ্টিয়ার মানুষের কাছে পরিচিত ও আপনজন ছিলেন। দেবাশীষ দত্ত ও তাঁর স্ত্রী, সন্তানের মর্মান্তিক মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া জেলা-এর পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ও সাহস ধারণের শক্তি কামনা করছি।

তাঁদের শোকসন্তপ্ত পরিবার এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি লাভ করুক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী
কুষ্টিয়া জেলা

কুষ্টিয়া ৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার উপর ন্যাক্কারজনক  হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
16/08/2026

কুষ্টিয়া ৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

16/08/2026

এমপির উপর হামলার প্রতিবাদে

16/08/2026
16/08/2026

কুষ্টিয়া ৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন।

15/08/2026

মুফতি আমির হামজা এমপি'র গাড়িবহরে সন্ত্রাসী হামলা : গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- Mia Golam Porwar

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১৬ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ১৫ আগস্ট সন্ধ্যার দিকে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে তাঁকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা অতর্কিত ও বর্বরোচিত হামলা করেছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি বলেন, “গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থাতেই সন্ত্রাসী হামলার শিকার হন। মুফতি আমির হামজা এমপিকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে তার গাড়িবহরে পৈশাচিক হামলা চালায়। সন্ত্রাসীদের এ বর্বরোচিত হামলায় তিনি নিজে, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে হত্যার উদ্দেশ্যে এ ধরনের নগ্ন ও পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।”

জনাব মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “এমপি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন যদি সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত, তবে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না।”

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

15/08/2026

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আমীর হামজার ওপর সংঘটিত বরবর ও ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।

এক যৌথ প্রতিবাদ বার্তায় কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন এবং জেলা সেক্রেটারী মোঃ এনামুল হক বলেন: "জনগণের নির্বাচিত প্রতিনিধি মুফতি আমীর হামজার ওপর এই কাপুরুষোচিত হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং তা কুষ্টিয়ার শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশের ওপর এক চরম আঘাত। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং এলাকার রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতেই চিহ্নিত দুষ্কৃতকারীরা এই হীন কর্মকাণ্ড ঘটিয়েছে।"

নেতৃদ্বয় অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তারা মুফতি আমীর হামজার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং কুষ্টিয়াবাসীকে এই ধরনের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

15/08/2026

কুষ্টিয়া সদর ৩ আসনের মাননীয় এমপি মুফতি আমির হামজার উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া শহর জামাতের প্রতিবাদ মিছিল।

14/08/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার
১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান উদ্যোগে গরীব, অসহায় ও শ্রমজীবী ভ্যান-রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার।

13/08/2026

ইনশাআল্লাহ যোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে কুষ্টিয়া শহর।

Address

RCRC Road
Kushtia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat-e-Islami, Kushtia Town posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share