31/08/2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি'র আয়োজনে, জেলা প্রশাসন, কুষ্টিয়ার সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়ার ব্যবস্থাপনায় গত ২৭ শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, বিকাল ০৪:৩০ টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান "আমারে দিবো না ভুলিতে"। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়ার প্রশিক্ষণার্থীবৃন্দ এবং কুষ্টিয়া জেলার ১০টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।