22/06/2026
মিরপুর-ভেড়ামারার মানুষ আজ একটি প্রশ্নের উত্তর খুঁজছে, আমরা আসলে কী পেলাম আর কী হারালাম?
যেদিন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী পরাজিত হলেন, সেদিন হয়তো একজন ব্যক্তি হারেননি, হারেছিল পুরো মিরপুর-ভেড়ামারা। কারণ তার স্বপ্ন ছিল ব্যক্তিগত কোনো স্বপ্ন নয়, ছিল এই জনপদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন।
তিনি চেয়েছিলেন একটি আধুনিক মেডিকেল ইনস্টিটিউট, যাতে চিকিৎসার জন্য মানুষকে দূরে ছুটতে না হয়। তিনি চেয়েছিলেন একটি কৃষি বিশ্ববিদ্যালয়, যাতে আমাদের কৃষক ও নতুন প্রজন্ম আধুনিক কৃষি শিক্ষার সুযোগ পায়। তিনি চেয়েছিলেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে দক্ষতা অর্জন করে যুবকরা সহজে বিদেশে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। তিনি চেয়েছিলেন উন্নয়ন, কর্মসংস্থান ও একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ।
কিন্তু আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? যে স্বপ্নগুলো বাস্তবে রূপ নেওয়ার কথা ছিল, সেগুলো এখনো কাগজের পাতায় বন্দী। উন্নয়নের যে গতি আমরা আশা করেছিলাম, তা দেখতে পাচ্ছি না। সময় চলে যাচ্ছে, অথচ এলাকার সম্ভাবনাগুলো একে একে হারিয়ে যাচ্ছে।
সবচেয়ে কষ্টের বিষয় হলো, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর কোনো ক্ষতি হয়নি। তিনি আজও সম্মান, যোগ্যতা ও অবস্থানে দৃঢ় আছেন। ক্ষতি হয়েছে আমাদের, ক্ষতি হয়েছে মিরপুর-ভেড়ামারার সাধারণ মানুষের। আমরা হারিয়েছি এমন একজন নেতৃত্বকে, যিনি এলাকার জন্য বড় স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সাহস রাখতেন।
তবুও আমরা হতাশ নই। কারণ স্বপ্ন এখনো বেঁচে আছে, আশা এখনো বেঁচে আছে। মানুষের ভালোবাসা ও বিশ্বাস কখনো হারিয়ে যায় না। ইনশাআল্লাহ আগামী দিনে সত্য, সততা ও উন্নয়নের রাজনীতি আবারও বিজয়ী হবে।
Barrister Raghib Rauf Chowdhury ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে আমাদের। আর সেই হারানো সম্ভাবনাকে ফিরে পাওয়ার দায়িত্বও আমাদেরই।
#ধানের_শীষ