Jubo Hilful Fuzul

Jubo Hilful Fuzul A PUBLIC WELFARE & NON POLITICAL ORGANIZATION

10/08/2026

একটি সুন্দর ও সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে আল খিদমা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে যুব হিলফুল ফুজুল। এই কর্মসূচির সবচেয়ে অনুপ্রেরণার বিষয় ছিল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও আমাদের প্রধান উপদেষ্টা MD Shahriar Kabir Ratul নিজে সরাসরি আমাদের সদস্যদের সঙ্গে মাঠে থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

তার সহযোগিতা, আন্তরিকতা ও সরাসরি অংশগ্রহণ আমাদের তরুণদের জন্য সত্যিই অনুপ্রেরণার। প্রায় ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু গাছ লাগাইনি, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার ছোট্ট একটি দায়িত্ব পালন করেছি।

আল খিদমা হাসপাতাল কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পৃথিবীকে সবুজায়নের এই উদ্যোগে গাছের চারা দিয়ে আমাদের পাশে থাকার জন্য। 🌱💚

24/07/2026

মসজিদের পুকুরটি দীর্ঘদিন ধরে কচুরিপানা, ময়লা-আবর্জনা ও জমে থাকা বর্জ্যে ভরে গিয়েছিল। ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় মুসল্লিদের অজু করতে চরম কষ্ট পোহাতে হচ্ছিল। বিষয়টি বিবেচনা করে যুব হিলফুল ফুজুল-এর উদ্যোগে পুকুরটিতে একটি পূর্ণাঙ্গ পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়। সদস্যরা স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ, তলার বর্জ্য পরিষ্কার এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করেন। এই কার্যক্রমের ফলে পুকুরটি পুনরায় ব্যবহারযোগ্য ও পরিষ্কার হয়েছে এবং মুসল্লিরা এখন স্বাস্থ্যসম্মত পরিবেশে অজু করতে পারছেন। এই উদ্যোগের মাধ্যমে আমরা এলাকাবাসীর প্রতি একটি বার্তা দিতে চাই পরিষ্কার রাখার দায়িত্ব শুধু একটি সংগঠনের নয়, এটি আমাদের সকলের। ভবিষ্যতে এই পুকুরটি পরিচ্ছন্ন রাখতে সকলের সচেতন অংশগ্রহণ প্রত্যাশিত।

#যুব_হিলফুল_ফুজুল #পুকুর_পরিষ্কার #কচুরিপানা #সমাজসেবা

19/07/2026

পরিবেশ সংরক্ষণ ও একটি সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে যুব হিলফুল ফুজুল-এর উদ্যোগে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে এলাকার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে এবং গাছগুলোর সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই মহৎ উদ্যোগে সময়, শ্রম ও আন্তরিকতা দিয়ে অংশগ্রহণকারী সকল সদস্য এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আজ একটি গাছ, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবীর অঙ্গীকার। 🌱

আসুন, সবাই মিলে আরও বেশি গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলি। 💚

মানবতার সেবায় আরেকটি সুন্দর পদক্ষেপ।যুব হিলফুল ফুজুলের সম্মানিত সদস্য Faisal Ahmed Sifat  প্রথমবারের মতো রক্তদান করে একজ...
09/06/2026

মানবতার সেবায় আরেকটি সুন্দর পদক্ষেপ।
যুব হিলফুল ফুজুলের সম্মানিত সদস্য Faisal Ahmed Sifat প্রথমবারের মতো রক্তদান করে একজন মানুষের জীবন বাঁচানোর মহৎ উদ্যোগে শামিল হয়েছেন। তাঁর এই মানবিক কাজ অন্যদেরও রক্তদানে উদ্বুদ্ধ করবে—এই প্রত্যাশা রইল।
সিফাতের জন্য শুভকামনা এবং মানবতার এই যাত্রা অব্যাহত থাকুক। ❤️

28/05/2026

🌙✨ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ✨🌙
যুব হিলফুল ফুজুল এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র কুরবানির ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন এবং আমাদের জীবনকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে দিন। 🤲🐄
🌸 ঈদ মোবারক 🌸

27/05/2026

ঈদ মোবারক✨
যুব হিলফুল ফুজুল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা !!..

15/05/2026

মানুষের জীবনের নিরাপত্তাই সবার আগে।
দীর্ঘদিন ধরে এই রাস্তাটির ভয়াবহ বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছিল শত শত ছোট-বড় যানবাহন। রাস্তায় বড় গর্ত ও পাশের খালের কারণে প্রায়ই ঘটছিল দুর্ঘটনা।
গতকাল দুপুরে একটি রিকশা খালে পড়ে একজন মানুষ ঘটনাস্থলেই প্রাণ হারান। একই রাতে আবারও ঘটে বাইক দুর্ঘটনা। এই মর্মান্তিক ঘটনাগুলো আমাদের নাড়িয়ে দিয়েছে।
প্রশাসন কিংবা পৌরসভার অপেক্ষায় না থেকে “যুব হিলফুল ফুজুল” পরিবারের সদস্যরা নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে আজ দুপুরে রাস্তাটির জরুরি মেরামতের কাজ সম্পন্ন করেছি।
এটি শুধু রাস্তা মেরামত নয়, বরং মানুষের নিরাপদ চলাচলের জন্য আমাদের ছোট্ট দায়িত্ববোধ ও মানবিক উদ্যোগ।
সবাই দোয়া করবেন, যেন ভবিষ্যতেও মানুষের কল্যাণে এভাবে পাশে থাকতে পারি।

#যুবহিলফুলফুজুল
#সেচ্ছাশ্রম
#রাস্তামেরামত

22/04/2026

আলহামদুলিল্লাহ 🤍
আমাদের পথচলার একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় "Jubo Hilful Fuzul" এর অফিসিয়াল ওয়েবসাইট এখন লাইভ।

আমাদের এই মানবিক কাজগুলোকে আরও সুসংগঠিতভাবে সবার সামনে তুলে ধরার জন্য এবং সকল কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্যকে একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্মে একত্রিত করার লক্ষ্যে
এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

এখন থেকে খুব সহজেই আপনি—
১।আমাদের সকল কার্যক্রমের ছবি দেখতে পারবেন।
২। নতুন ইভেন্ট ও আপডেট সম্পর্কে জানতে পারবেন।
৩।সদস্য তালিকা দেখতে পারবেন।
৪।সংগঠনের নেতৃত্ব প্রতিনিদিদের সম্পর্কে জানবেন।
৫।রক্তদাতাদের তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করতে পারবেন
৬।সদস্যপদ গ্রহণ বা অনুদানের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন

আমরা বিশ্বাস করি,এই প্ল্যাটফর্ম আমাদের কাজকে আরও স্বচ্ছ, সুসংগঠিত এবং সবার কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন: https://jubohilfulfuzul.lovable.app

আপনারা সবাই ওয়েবসাইটটি ভিজিট করবেন, মতামত জানাবেন এবং কোথায় আরও উন্নয়ন করা যায় সে বিষয়ে পরামর্শ দিবেন অবশ্যই।

Jubo Hilful Fuzul
"আমরা একসাথে দায়িত্বে মানবতার পাশে "

04/04/2026

কিছু একটা বড় আসছে...
যা আমাদের যাত্রাকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়।

অপেক্ষা করুন—খুব শীঘ্রই জানাচ্ছি।

20/03/2026

🌒ঈদ মোবারক🫂
যুব হিলফুল ফুজুল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা !!..

Address

Fatepur
Laksham

Alerts

Be the first to know and let us send you an email when Jubo Hilful Fuzul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category