26/05/2026
কাফিলাতলী ইয়ুথ ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে "আল-হারামাইন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা, কাফিলাতলী" র শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী বিতরণ করা হয়।
এই মহৎ কার্যক্রমে যারা আর্থিক ও শারীরিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন এবং নেক আমল কবুল করুন। আমিন।