আল-ইত্তিহাদ ইসলামী পাঠাগার

আল-ইত্তিহাদ ইসলামী পাঠাগার ইসলামী জ্ঞান অর্জনে সহায়তা করা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত করা।

আলহামদুলিল্লাহ, আল-ইত্তিহাদ ইসলামী পাঠাগারের বর্তমান উপকমিটির মেয়াদ সফলভাবে সম্পন্ন হয়েছে।এই সময়ে যাঁরা নিষ্ঠা, আন্তরিকত...
25/07/2026

আলহামদুলিল্লাহ, আল-ইত্তিহাদ ইসলামী পাঠাগারের বর্তমান উপকমিটির মেয়াদ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই সময়ে যাঁরা নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠাগারের বিভিন্ন কার্যক্রমে অবদান রেখেছেন, তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আপনাদের এই খেদমত কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন।

📢 ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আল-ইত্তিহাদ ইসলামী পাঠাগারের নতুন উপকমিটি পুনর্গঠন করা হবে।

যাঁরা পাঠাগারের শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক কার্যক্রমে যুক্ত হয়ে কাজ করতে আগ্রহী, তাঁদের সহযোগিতা ও অংশগ্রহণ আন্তরিকভাবে কামনা করছি।

🤲 সবার কাছে দোয়ার আবেদন— আল্লাহ তাআলা যেন আল-ইত্তিহাদ ইসলামী পাঠাগারকে দ্বীনের খেদমত, জ্ঞানচর্চা ও সমাজকল্যাণের একটি কার্যকর মাধ্যম হিসেবে কবুল করেন। আমিন।

📚 আল-ইত্তিহাদ ইসলামী পাঠাগার
"বই পড়ি, আলোকিত জীবন গড়ি।"

আলহামদুলিল্লাহ, আল ইত্তিহাদ ইসলামী পাঠাগার এ আজীবন সদস্য বা দাতা সদস্য হিসেবে যুক্ত হয়েছেন জনাব শাহাদাত হোসেন শিহাব (আব্...
05/07/2026

আলহামদুলিল্লাহ, আল ইত্তিহাদ ইসলামী পাঠাগার এ আজীবন সদস্য বা দাতা সদস্য হিসেবে যুক্ত হয়েছেন জনাব শাহাদাত হোসেন শিহাব (আব্বাস মোল্লা বাড়ি)। আল্লাহ তার দ্বীনি এই খেদমতকে কবুল করুন। আমিন।।

“ইলম, সুন্দর চিন্তা ও সমাজ গঠনের এই প্রচেষ্টায় আপনার সংযুক্তিকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”

আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের আজীবন সদস্য সংখ্যা হচ্ছে ৩৩ জন।

আজীবন সদস্য ফি ১০০০ টাকা ও প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অনুদান দিয়ে পাঠাগারের আজীবন সদস্য হয়ে পাঠাগারের পরিচালনায় অংশগ্রহণ করুন।

কেউ আজীবন সদস্য হয়ে পাঠাগার পরিচালনায় অংশগ্রহণ করতে চাইলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।

📢 আজীবন সদস্য অন্তর্ভুক্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,আল-ইত্তিহাদ ইসলামী পাঠাগারের কার্যনির্বা...
03/07/2026

📢 আজীবন সদস্য অন্তর্ভুক্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আল-ইত্তিহাদ ইসলামী পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, পাঠাগারে সর্বনিম্ন ৫ জন এবং সর্বোচ্চ ১০ জন নতুন আজীবন সদস্য অন্তর্ভুক্ত করা হবে, ইনশাআল্লাহ।
বর্তমানে পাঠাগারের মোট আজীবন সদস্য সংখ্যা ৩২ জন।
যারা আজীবন সদস্য হয়ে পাঠাগারের কার্যক্রম পরিচালনা ও উন্নয়নে সক্রিয়ভাবে অবদান রাখতে আগ্রহী, তারা অনুগ্রহপূর্বক যোগাযোগ করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

🔹 আজীবন সদস্য কী?
আজীবন সদস্য হলেন সেই ব্যক্তি, যিনি এককালীন নির্ধারিত অর্থ প্রদান করে স্থায়ীভাবে সদস্যপদ গ্রহণ করেন। তারা পাঠাগারের সকল সাধারণ কার্যক্রমে অংশগ্রহণের অধিকার রাখেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করা তাদের নৈতিক দায়িত্ব।

📜 সদস্যপদ নীতিমালা
ক) আজীবন সদস্য ফি: ১,০০০ (এক হাজার) টাকা।
খ) সামর্থ্য অনুযায়ী নির্ধারিত মাসিক অনুদান প্রদান করতে হবে।
গ) আজীবন সদস্যদের মধ্য থেকে কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্য নির্বাচন করা হবে।
ঘ) কার্যনির্বাহী পরিষদের অধিকাংশ সদস্যের সুপারিশক্রমে সাধারণ সদস্যদের মধ্য থেকে সক্রিয় ও আর্থিকভাবে স্বাবলম্বী সদস্যদের আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

⚠️ সদস্যপদ বাতিলের বিধান
ক) প্রতিষ্ঠানের স্বার্থ, লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে, কার্যনির্বাহী পরিষদের সভার মাধ্যমে সদস্যপদ বাতিল করা যাবে। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিল করতে হবে।
খ) টানা ১২ মাস মাসিক অনুদান বকেয়া থাকলে সদস্যপদ বাতিল করা যেতে পারে।
গ) সদস্যপদ বাতিলের ক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদের কমপক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি আবশ্যক।

ফুটবল উন্মাদনা : বিনোদনের মোড়কে মনস্তাত্ত্বিক দাসত্বচলমান বৈশ্বিক এই ফুটবল উন্মাদনাকে অনেকে কেবল এক নিছক বিনোদন মনে করে।...
03/07/2026

ফুটবল উন্মাদনা : বিনোদনের মোড়কে মনস্তাত্ত্বিক দাসত্ব

চলমান বৈশ্বিক এই ফুটবল উন্মাদনাকে অনেকে কেবল এক নিছক বিনোদন মনে করে। কিন্তু একটু গভীরে তাকালেই দৃশ্যমান হয় এর পেছনের এক সূক্ষ্ম ও সুদূরপ্রসারী এজেন্ডা। মুসলিম উম্মাহর আত্মপরিচয়, আদর্শিক চেতনা এবং স্বকীয়তাকে ভুলিয়ে রাখার সাজানো গোছানো এক অপকৌশল। যখন কোটি কোটি মুসলিম ফুটবল উন্মাদনায় বুঁদ হয়ে থাকে, তখন নেপথ্যে আবর্তিত হয় ইসলামবিদ্বেষী ভূ-রাজনৈতিক চক্রান্ত। এ যেন ব্রেড & সার্কাস নীতির আধুনিক সংস্করন যা মানুষের চেতনাকে অবশ করে রাখে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তি কেড়ে নেয়।

উদাহরণস্বরুপ গাজার গনহত্যা নিয়ে বৈশ্বিক পরিমন্ডলে এতদিন শোরগোল হলেও এখন এমন অদ্ভুত নিরবতা বিরাজমান যেন সবাই তা মেনে নিয়েছে।

আমাদের মুসলিম যুবকগন নিজেদের আত্মপরিচয় ভুলে গিয়ে কাফেরদের সাজানো এসব ফাদে আটকে গেছে। এখান থেকে পরিত্রানের উপায় ও আমাদের করনীয় এবং নিজেদের পারষ্পরিক ভ্রাতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে পাঠচক্র গড়ে তোলার বিকল্প নেই।

24/06/2026

তারিখ: ২৩/০৬/২০২৬
বই নিয়েছেনঃ ১৭ জন।
বই ফেরত দিয়েছেনঃ ১৩ জন।
আল্লাহ সবাইকে উপকারী ইলম দান করুন।

ডায়ালাইসিস ইউনিটে দাঁড়িয়ে থাকলে মানুষের অসহায়ত্ব আর আল্লাহর রহমত দুটোই একসাথে দেখা যায়।একজন রোগীর শরীর থেকে লাল টিউব দিয়...
18/06/2026

ডায়ালাইসিস ইউনিটে দাঁড়িয়ে থাকলে মানুষের অসহায়ত্ব আর আল্লাহর রহমত দুটোই একসাথে দেখা যায়।
একজন রোগীর শরীর থেকে লাল টিউব দিয়ে রক্ত বের হচ্ছে।
সেই রক্ত যাচ্ছে একটি মেশিনের ভেতর।
মেশিন ঘণ্টার পর ঘণ্টা কাজ করছে, রক্ত পরিষ্কার করছে।
তারপর নীল টিউব দিয়ে সেই রক্ত আবার শরীরে ফিরিয়ে দিচ্ছে।
এই পুরো প্রক্রিয়া চলতে থাকে প্রায় ৪ ঘণ্টা।
একটানা শুয়ে থাকতে হয়।
নড়াচড়া করা যায় না।
ক্লান্তি, অস্বস্তি, মানসিক চাপ সবকিছু সহ্য করতে হয়।
আর এ কাজ একদিনের জন্য নয়।
সপ্তাহে তিনবার।
মাসে প্রায় ১২ বার।
বছরে ১৪৪ বার।
একজন ডায়ালাইসিস রোগী বছরে প্রায় ৫৭৬ ঘণ্টা একটি মেশিনের সাথে সংযুক্ত থেকে বেঁচে থাকার সংগ্রাম করেন।
আর আমরা?
আমাদের শরীরের ভেতরে থাকা দুটি ছোট্ট কিডনি দিনের ২৪ ঘণ্টা, বছরের ৩৬৫ দিন, এক মুহূর্তও বিশ্রাম না নিয়ে এই কাজ করে যাচ্ছে।
না কোনো শব্দ।
না কোনো বিল।
না কোনো যন্ত্রণা।
ঘুমের মধ্যে, কাজের মধ্যে, আনন্দের মধ্যে, দুঃখের মধ্যে...
নীরবে আমাদের রক্ত পরিশোধন করে যাচ্ছে।
কখনো কি আমরা একবারও ভেবে দেখেছি, যদি এই দুটি কিডনি একদিন কাজ বন্ধ করে দেয়?
তখন আমরা বুঝতে পারি, সুস্থ থাকা কত বড় নিয়ামত।
নিঃশ্বাস নেওয়া নিয়ামত।
হাঁটতে পারা নিয়ামত।
পানি খেতে পারা নিয়ামত।
প্রস্রাব করতে পারা নিয়ামত।
আর সুস্থ কিডনি নিয়ে বেঁচে থাকা এক বিশাল নিয়ামত।
আমরা সাধারণত যা প্রতিদিন পাই, সেটাকেই সাধারণ মনে করি।
কিন্তু হাসপাতালে এসে বুঝি, পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলোর অনেকগুলোই টাকা দিয়ে কেনা যায় না।
সুস্থতা তার মধ্যে অন্যতম।
"অতএব, তোমরা উভয়ে (মানব ও জিন জাতি) তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?" — সূরা আর-রহমান, আয়াত ১৩
আজ অভিযোগ করার আগে একবার নিজের দিকে তাকান।
হয়তো আপনি যে জীবনটাকে সাধারণ ভাবছেন, সেটাই অন্য কারও সবচেয়ে বড় স্বপ্ন।
আলহামদুলিল্লাহ।

Dr-Abdur Rahman

📚 বই ইস্যু ও বই জমার আপডেট📅 তারিখঃ ০৭/০৬/২০২৬📖 বই ইস্যু১️⃣ পাঠকের নামঃ অহনা আক্তার🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী📕 বইয়ের নামঃ মিনু...
17/06/2026

📚 বই ইস্যু ও বই জমার আপডেট
📅 তারিখঃ ০৭/০৬/২০২৬
📖 বই ইস্যু
১️⃣ পাঠকের নামঃ অহনা আক্তার
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📕 বইয়ের নামঃ মিনুর স্কুল
২️⃣ পাঠকের নামঃ আবিদ হোসেন
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📕 বইয়ের নামঃ আমি ছবি আঁকি
৩️⃣ পাঠকের নামঃ ইয়াছিন আরাফাত
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📕 বইয়ের নামঃ লোভী ভূত
৪️⃣ পাঠকের নামঃ মেঘলা
🏠 ঠিকানাঃ ছানা উল্যা হাওলাদার বাড়ী
📕 বইয়ের নামঃ প্রিয় সন্তান তোমার প্রতি
৫️⃣ পাঠকের নামঃ বর্ষা
🏠 ঠিকানাঃ ছানা উল্যা হাওলাদার বাড়ী
📕 বইয়ের নামঃ সোনালি মাছ
৬️⃣ পাঠকের নামঃ আইরিন
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📕 বইয়ের নামঃ কৃষক ও মাছ
৭️⃣ পাঠকের নামঃ সুমনা
🏠 ঠিকানাঃ পলোয়ান বাড়ী
📕 বইয়ের নামঃ ফুটিয়ে তুলুন সুভাসিত ফুল

📚 বই জমা
১️⃣ পাঠকের নামঃ অহনা আক্তার
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📗 বইয়ের নামঃ জেলে ও মাছ
২️⃣ পাঠকের নামঃ আব্দুর রহমান
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📗 বইয়ের নামঃ টাপুর টুপুর ছড়ার নূপুর
৩️⃣ পাঠকের নামঃ মেঘলা
🏠 ঠিকানাঃ ছানা উল্যা হাওলাদার বাড়ী
📗 বইয়ের নামঃ সাদা দুটি ফুল বেলি ও বকুল
৪️⃣ পাঠকের নামঃ বর্ষা
🏠 ঠিকানাঃ ছানা উল্যা হাওলাদার বাড়ী
📗 বইয়ের নামঃ শেয়াল ও বক
৫️⃣ পাঠকের নামঃ চৈতি
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📗 বইয়ের নামঃ সেরা হাসির গল্প
৬️⃣ পাঠকের নামঃ আইরিন
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📗 বইয়ের নামঃ আয়না ভূতের বায়না

আহ! কত তরুণ, কত যুবক, কত মেধাবী মানুষ অসুস্থতা বা দুর্ঘটনার কারণে আজ পরকালের বাসিন্দা।আমরা জীবনে কত কিছু পাওয়ার আকাঙ্ক্ষ...
17/06/2026

আহ! কত তরুণ, কত যুবক, কত মেধাবী মানুষ অসুস্থতা বা দুর্ঘটনার কারণে আজ পরকালের বাসিন্দা।

আমরা জীবনে কত কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করি, অথচ একবারও গভীরভাবে ভাবি না—আল্লাহ তা‘আলা আমাদের না চাইতেই কত নিয়ামত দান করেছেন, কত বিপদ-আপদ থেকে হেফাজত করেছেন এবং কত সুস্থতা ও নিরাপত্তার মধ্যে রেখেছেন।

তাই আসুন, আল্লাহর নিয়ামতের শোকর আদায় করি, তাঁর আনুগত্যে জীবন পরিচালনা করি এবং পরকালের প্রস্তুতি গ্রহণে সচেষ্ট হই।

সুস্থ থাকলে কমেন্টে "আলহামদুলিল্লাহ" লিখুন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।📢 দারস ও পাঠচক্র – ঈদুল আজহা ১৪৪৭ হিজরি (২০২৬ ইং) মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশঃআলহাম...
13/06/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
📢 দারস ও পাঠচক্র – ঈদুল আজহা ১৪৪৭ হিজরি (২০২৬ ইং) মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশঃ

আলহামদুলিল্লাহ! পবিত্র ঈদুল আজহা উপলক্ষে
আয়োজিত দারস ও পাঠচক্রের মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো।

🏆 বিজয়ীদের তালিকা:
🥇 প্রথম স্থান কাউসার হোসেন 📞 01847749492
🥈 দ্বিতীয় স্থান পারভেজ 📞 01877981522
🥉 তৃতীয় স্থান জিহান হোসেন 📞 01624444943

🌹 বিজয়ীদের আন্তরিক মোবারকবাদ এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন ও তার ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

#দারস #পাঠচক্র #দারস_ও_পাঠচক্র ্তিহাদ_ইসলামী_পাঠাগার

📚 বই ইস্যু ও জমার আপডেট📅 তারিখঃ ০৬/০৬/২০২৬📖 বই ইস্যু১. পাঠকের নামঃ ইয়াছিন আরাফাত🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী📚 বইয়ের নামঃ বোকা ব...
13/06/2026

📚 বই ইস্যু ও জমার আপডেট
📅 তারিখঃ ০৬/০৬/২০২৬
📖 বই ইস্যু
১. পাঠকের নামঃ ইয়াছিন আরাফাত
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📚 বইয়ের নামঃ বোকা ব্যাঙ
২. পাঠকের নামঃ মেহেরাজ হোসেন
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📚 বইয়ের নামঃ সোনামনি কোথায়
৩. পাঠকের নামঃ নার্গিস বেগম
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📚 বইয়ের নামঃ নারী ও হিজাব
৪. পাঠকের নামঃ অহনা আক্তার
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📚 বইয়ের নামঃ জেলে ও মাছ

📕 বই জমা
১. পাঠকের নামঃ অহনা আক্তার
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📚 বইয়ের নামঃ ইঁদুর ও বিড়াল
২. পাঠকের নামঃ মোঃ ফাহাদ
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📚 বইয়ের নামঃ আল্লাহু আকবার ধ্বনি ও ঈমানী জাগরণ
৩. পাঠকের নামঃ নাইম হোসেন
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📚 বইয়ের নামঃ জাদুর বাটি
৪. পাঠকের নামঃ মেহেরাজ হোসেন
🏠 ঠিকানাঃ হাজারি বাড়ী
📚 বইয়ের নামঃ বাঘ হলো যে কুপোকাত

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-ইত্তিহাদ ইসলামী পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আল-ইত্তিহাদ ইসলামী পাঠাগার:

Shortcuts

Share

Category