07/04/2026
ভোলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাননীয় সরকার ভোলা জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই। এটি আমাদের দ্বীপ জেলাবাসীর জন্য একটি বিশাল প্রাপ্তি।
তবে এই মেডিকেল কলেজটি ভোলার কোথায় স্থাপিত হবে, তা নিয়ে আমাদের লালমোহনবাসীর একটি জোরালো ও যৌক্তিক দাবি রয়েছে। আমরা চাই, ভৌগোলিক অবস্থান বিবেচনা করে এই প্রতিষ্ঠানটি লালমোহনে স্থাপন করা হোক।
কেন লালমোহনে এই হাসপাতাল প্রয়োজন?
🏥 কেন্দ্রীয় অবস্থান: লালমোহন উপজেলাটি ভোলার একদম মাঝামাঝি স্থানে অবস্থিত। এখানে হাসপাতাল হলে বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, চরফ্যাশন এমনকি মনপুরার মানুষও খুব সহজে চিকিৎসা নিতে পারবে।
🏥 বিশাল জনগোষ্ঠী: লালমোহন ও পার্শ্ববর্তী অঞ্চলের বিশাল জনসংখ্যার জন্য উন্নত চিকিৎসার কোনো বিশেষায়িত ব্যবস্থা নেই। এই হাসপাতালটি হলে লাখো মানুষের দোরগোড়ায় সুচিকিৎসা পৌঁছে যাবে।
🏥 উন্নত যোগাযোগ: লালমোহনের সাথে ভোলার অন্যান্য উপজেলার সড়ক ও নৌ-যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো, যা রোগীদের দ্রুত যাতায়াতে সহায়ক হবে। লালমোহনের মতো একটি জনপদে এমন একটি আধুনিক শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপন করা সময়ের দাবি।
আমাদের লালমোহনের প্রিয় অভিভাবক এবং মাননীয় স্পিকার জনাব, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি। আশা করি, আপনি আমাদের এই প্রাণের দাবিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন এবং লালমোহনবাসীকে একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র উপহার দেওয়ার উদ্যোগ নেবেন
゚viralシfypシ゚viralシalシ