Govt.Alimuddin Degree College

Govt.Alimuddin Degree College Official page of Govt. Alimuddin Degree College

04/08/2026
02/08/2026

এ কলেজের সাবেক অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান মহোদয় বর্তমান অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তাঁরা শিক্ষার গুণগত মানোন্নয়ন, শৃঙ্খলা, পেশাগত দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের সর্বোত্তম সেবা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।

অভিভাবক সমাবেশে অধ্যক্ষ মহোদয় একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৬ এর শ্রেণিপাঠদান পরিকল্পনা উপস্থাপন করেন। (১১ এপ্রিল ২০২...
01/08/2026

অভিভাবক সমাবেশে অধ্যক্ষ মহোদয় একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৬ এর শ্রেণিপাঠদান পরিকল্পনা উপস্থাপন করেন। (১১ এপ্রিল ২০২৬ খ্রি.)
​একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৬ এর শ্রেণিপাঠদান পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত তারিখে, বারে ও সময়ে নির্ধারিত অধ্যায়/বিষয়বস্তু (টপিক) সংশ্লিষ্ট শিক্ষক পাঠদান সম্পন্ন করেছেন।
​উল্লেখ্য, সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ, হাতিবান্ধা, লালমনিরহাট একাদশ শ্রেণি-১ম পত্র এবং দ্বাদশ শ্রেণি- ২য় পত্র পাঠ্যবইয়ের সিলেবাস অনুযায়ী শ্রেণিপাঠদান পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে।

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

গভীর শোক প্রকাশআমাদের সহকর্মী মোঃ মনিরুল ইসলাম (দর্শন বিভাগ)-এর শ্রদ্ধেয় পিতা, এ.বি.এম. নুরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ, ভবা...
29/07/2026

গভীর শোক প্রকাশ
আমাদের সহকর্মী মোঃ মনিরুল ইসলাম (দর্শন বিভাগ)-এর শ্রদ্ধেয় পিতা, এ.বি.এম. নুরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ, ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসা, গত রাত আনুমানিক ১:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর, দুপুর ২:৩০ মিনিটে ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচা বানিয়ে দিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।

27/07/2026

শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য। পরিশ্রম, আত্মবিশ্বাস ও সততার সঙ্গে পরীক্ষা দাও। মহান সৃষ্টিকর্তা তোমাদের সকলের মেধা, পরিশ্রম ও প্রত্যাশার সুন্দর প্রতিফলন দান করুন। সবার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা।

27/07/2026

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে কলেজ মাঠে প্রাণবন্ত ক্লাস পরিচালনা করছেন এ কলেজের অন্যতম অভিজ্ঞ, দক্ষ ও শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোঃ আনিছার রহমান স্যার। তাঁর আন্তরিক পাঠদান ও দিকনির্দেশনায় শিক্ষার্থীরা পাঠ গ্রহণে আরও উৎসাহী হয়ে উঠছে।

জরুরী বিজ্ঞপ্তি
27/07/2026

জরুরী বিজ্ঞপ্তি

সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের রেড ক্রিসেন্ট (উচ্চ মাধ্যমিক সেশন: ২০২৪-২০২৫) সদস্যদের মধ্যে সনদ বিতরণ।
27/07/2026

সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের রেড ক্রিসেন্ট (উচ্চ মাধ্যমিক সেশন: ২০২৪-২০২৫) সদস্যদের মধ্যে সনদ বিতরণ।

21/07/2026

অনার্স চতুর্থ বর্ষ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভাইভা পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত ট্রায়াল ক্লাসে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ Tahizar Shanti । এ সময় উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব সানজিদা সাবরিন। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং ভাইভা পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।

Address

Hatibandha
Lalmonirhat
5530

Alerts

Be the first to know and let us send you an email when Govt.Alimuddin Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share