Barisal Cantonment

Website

Barisal Cantonment Barisal Cantonment is the headquarter of 7th Infantry Division of Bangladesh Army. It is located in Lebukhali, Patuakhali, Bangladesh.

Sheikh Hasina Cantonment is the headquarter of 7th Infantry Division of Bangladesh Army.It is located in Lebukhali, Patuakhali. The area of the cantonment is 1532 acres.

সংবাদ বিজ্ঞপ্তিসরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গমন করলেন সেনাবাহিনী প্রধানঢাকা, ০৩ অক্টোবর ২০২৬ (শনিবার): সেনাবাহ...
04/10/2026

সংবাদ বিজ্ঞপ্তি

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গমন করলেন সেনাবাহিনী প্রধান

ঢাকা, ০৩ অক্টোবর ২০২৬ (শনিবার): সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি, মেলবোর্নে অবস্থিত Deakin University পরিদর্শন করবেন।

পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ যোগদান করবেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান উভয় দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

শ্রদ্ধাঞ্জলি: শহিদ হাবিলদার মো: আব্দুল বারী, বীর প্রতীক-এর ৩৭তম শাহাদাত বার্ষিকীঢাকা, ৩ অক্টোবর ২০২৬ (শনিবার): শহিদ হাবি...
03/10/2026

শ্রদ্ধাঞ্জলি: শহিদ হাবিলদার মো: আব্দুল বারী, বীর প্রতীক-এর ৩৭তম শাহাদাত বার্ষিকী

ঢাকা, ৩ অক্টোবর ২০২৬ (শনিবার): শহিদ হাবিলদার মো: আব্দুল বারী, বীর প্রতীক, পার্বত্য চট্টগ্রামে ২ ইস্ট বেঙ্গল (জুনিয়র টাইগার্স) এর সাথে ১৯৮৯ সালে তৎকালীন মানিকছড়ি জোনে কর্মরত ছিলেন। ৩ অক্টোবর ১৯৮৯ তারিখে লক্ষ্মীছড়ি উপজেলার লামাছড়ি এলাকায় সশস্ত্র শান্তিবাহিনী সদস্যদের উপর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহ মো: সুলতান উদ্দিন ইকবাল এর নেতৃত্বে একটি দু:সাহসিক অ্যামবুশ পরিচালনা করা হয়। হাবিলদার বারী অপারেশন দলের একটি উপদলে স্কাউট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শান্তিবাহিনীর সশস্ত্র সন্ত্রাসী দল অ্যামবুশ এলাকায় উপস্থিত হলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। প্রতিউত্তরে সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলি বর্ষন করে। গুলিবর্ষণ এর মাঝে সন্ত্রাসী দলের এক সদস্য দৌড়ে পালাবার চেষ্টা করলে তৎক্ষণাৎ হাবিলদার বারী তাকে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। আহত অবস্থায়ও হাবিলদার বারী পলায়নের চেষ্টারত সন্ত্রাসী দলের সদস্যকে গুলি করে ধরাশায়ী করেন।

অপারেশন শেষে তাকে উদ্ধার করে জরুরী ভিত্তিতে সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণকালে তিনি উপস্থিত ক্যাপ্টেন মোজাম্মেলকে বলেন "স্যার, কি হবে আর কষ্ট করে, আপনি আমাকে কষ্ট করে নিয়ে যাবেন, শেষ পর্যন্ত কোন ফল হবে না। আমার পরিবার এবং ছেলে, মেয়েকে আপনাদের হাতে সঁপে গেলাম। ওদেরকে দেখবেন, স্যার"। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। অভিযানের প্রথম থেকে তাঁর শেষ নিশ্বাস ত্যাগ পর্যন্ত তিনি কর্তব্যপরায়নতার যে স্বাক্ষর রেখেছেন তা পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানিক ইতিহাসে গর্বের সাথে স্মরণীয়।

হাবিলদার বারী, তাঁর অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক 'বীর প্রতীক' খেতাবে ভূষিত হন।

শ্রদ্ধাঞ্জলি: শহিদ ল্যান্স নায়েক মো: আবেদ আলী, বীর বিক্রম, ইস্ট বেঙ্গল- এর ৩৮তম শাহাদাত বার্ষিকীঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২...
10/09/2026

শ্রদ্ধাঞ্জলি: শহিদ ল্যান্স নায়েক মো: আবেদ আলী, বীর বিক্রম, ইস্ট বেঙ্গল- এর ৩৮তম শাহাদাত বার্ষিকী

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): শহিদ ল্যান্স নায়েক মো: আবেদ আলী, বীর বিক্রম, পার্বত্য চট্টগ্রামে ১২ ইস্ট বেঙ্গল (দি স্ট্রাইকিং টুয়েলভ) এর সাথে ১৯৮৮ সালে জুরাছড়ি জোনে কর্মরত ছিলেন। ১০ সেপ্টেম্বর ১৯৮৮ তারিখে সকাল ১০১৫ ঘটিকায় জুরাছড়ি জোনের অন্তর্গত মদইন্যাপাড়া ক্যাম্প হতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তি বাহিনীর অবস্থান লক্ষ্য করে মেজর শহীদ আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল বের হয়। অত্যন্ত সাহসী সেনাসদস্য হিসেবে সুপরিচিত ল্যান্স নায়েক আবেদ টহল দলের এক নম্বর স্কাউটের ভূমিকা পালন করছিলেন।

দুর্গম পাহাড়ে ঘন অরণ্যে টহল চলাকালীন আনুমানিক ১১০০ ঘটিকায় টহল দল শান্তি বাহিনীর অ্যাম্বুশে পতিত হয়। শান্তি বাহিনীর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের গুলিবর্ষণে ল্যান্স নায়েক আবেদ গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি বীরদর্পে শান্তি বাহিনীর অবস্থান লক্ষ্য করে তাঁর এসএমজি থেকে গুলি বর্ষণ করতে থাকেন। এসময় শান্তি বাহিনীর গ্রেনেডের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মর্মান্তিকভাবে আহত হওয়া সত্ত্বেও তিনি মৃত্যুর আগ পর্যন্ত শান্তি বাহিনীকে প্রাণপণে প্রতিহত করার চেষ্টা করেছিলেন।

তাঁর অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ মহামান্য রাষ্ট্রপতি তাঁকে 'বীর বিক্রম' খেতাবে ভূষিত করেন।

In honour of Gen M.A.G. Osmani, the chief of the country's liberation forces in 1971
01/09/2026

In honour of Gen M.A.G. Osmani, the chief of the country's liberation forces in 1971

চারিদিকে ঘুটঘুটে অন্ধকার তুমুল বৃষ্টি তারপরও থেমে নেই এই অদম্য সাহসীদের কার্যক্রম।। এজন্যই  বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন...
09/07/2026

চারিদিকে ঘুটঘুটে অন্ধকার তুমুল বৃষ্টি তারপরও থেমে নেই এই অদম্য সাহসীদের কার্যক্রম।। এজন্যই বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবের কথা ।।

View from National Football Stadium,Gulistan today 🔥
05/02/2026

View from National Football Stadium,Gulistan today 🔥

আধুনিক সাজে 🇧🇩 সেনাবাহিনী কমান্ডো🔥
25/12/2025

আধুনিক সাজে 🇧🇩 সেনাবাহিনী কমান্ডো🔥

কমান্ডো 🇧🇩 বাংলাদেশ আর্মি 🔥
07/12/2025

কমান্ডো 🇧🇩 বাংলাদেশ আর্মি 🔥

বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার।
25/11/2025

বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার।

Address

Barisal Cantonment Interstate The Headquarter Of 7th Infantry Division Of Bangladesh Army. [1] It Is Located In Lebukhali, Patuakhali. The Area Of The Cantonment Is 1532 Acres. The Project Will Be Com
Lebukhali
8602

Alerts

Be the first to know and let us send you an email when Barisal Cantonment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category