BKCM Madaripur District - ছাত্র মজলিস মাদারীপুর জেলা

  • Home
  • Bangladesh
  • Madaripur
  • BKCM Madaripur District - ছাত্র মজলিস মাদারীপুর জেলা

BKCM Madaripur District - ছাত্র মজলিস মাদারীপুর জেলা “Welcome to the official page of Bangladesh Khelafat Chhatra Majlis, Madaripur District.”

আমানতের খেয়ানত করো না, আমানত রক্ষা করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ গুণ। রাসূলুল্লাহ ﷺ আমানতদারিতা ও বিশ্বস্ততার প্রতি বিশ...
01/09/2026

আমানতের খেয়ানত করো না, আমানত রক্ষা করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ গুণ। রাসূলুল্লাহ ﷺ আমানতদারিতা ও বিশ্বস্ততার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন।

আসুন, আমরা প্রত্যেকে নিজের ওপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করি এবং খেয়ানত থেকে বেঁচে থাকি।

আমানত রক্ষা করি, বিশ্বস্ততার দৃষ্টান্ত গড়ি।

#বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস #আমানত #বিশ্বস্ততা #ইসলামী_জীবন

তোমার প্রতিবেশীর প্রতি সদাচরণ করোআয়িশা (রা.) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন—“জিবরীল (আ.) আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপ...
25/08/2026

তোমার প্রতিবেশীর প্রতি সদাচরণ করো

আয়িশা (রা.) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন—
“জিবরীল (আ.) আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিতে থাকলেন যে, আমি মনে করলাম, তিনি হয়তো তাকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন।”

সহীহ বুখারী: ৬০১৪

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায়উত্তীর্ণ সকল শিক্ষার্থীকেআন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের এই সাফল্যভবিষ্যতের পথচলায় আ...
10/08/2026

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায়
উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে
আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তোমাদের এই সাফল্য
ভবিষ্যতের পথচলায় আরও বড় অর্জনের
প্রেরণা হয়ে উঠুক।

#এসএসসি #দাখিল #সমমান_পরীক্ষা #অভিনন্দন #শুভেচ্ছা #শিক্ষার্থীদের_সাফল্য #বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস

আসছে....
05/08/2026

আসছে....

দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রদলের সন্ত্রাসী হামলা, নির্যাতন ও দখলদারিত্বের তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি...
04/08/2026

দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রদলের সন্ত্রাসী হামলা, নির্যাতন ও দখলদারিত্বের তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি পরিষদ সদস্য হাবীবুল্লাহ মিসবাহ ও মুহাম্মদ দিদারুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে সাম্প্রতিক সময়ে শিক্ষক, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের ধারাবাহিক হামলা, নির্যাতন এবং শিক্ষাঙ্গনে দখলদারিত্বের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' কর্মসূচি চলাকালে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন, আবাসন সংকট নিরসন এবং মেডিকেল সেন্টার প্রতিষ্ঠার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ, ছাত্রশক্তির আহ্বায়কসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাধারণ ও নারী শিক্ষার্থী এবং সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন। এ ধরনের হামলা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেরোবি, এমসি কলেজে গ্রন্থাগারের কর্মচারীর ওপর হামলা, পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক ও সাংবাদিকের ওপর হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলাসহ সাম্প্রতিক ধারাবাহিক ঘটনাগুলো দেশের শিক্ষাঙ্গনে চরম উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এসব ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতা বৃদ্ধি করছে এবং ভিন্নমত দমনে সহিংসতার সংস্কৃতিকে উৎসাহিত করছে।

বিবৃতিতে বলা হয়, শিক্ষাঙ্গনে মতপার্থক্যের জবাব কখনোই অস্ত্র, লাঠিসোঁটা কিংবা সহিংসতার মাধ্যমে হতে পারে না। ছাত্রদলসহ কোনো ছাত্রসংগঠন যদি শক্তি প্রদর্শন, ভীতি সৃষ্টি, সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি অনুসরণ করে, তবে তা দেশের শিক্ষাব্যবস্থা, গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। যে ছাত্র-জনতা আত্মত্যাগের মাধ্যমে ক্যাম্পাসে স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার সংগ্রাম করেছে, সেখানে পুনরায় কোনো ধরনের আধিপত্যবাদী আচরণ ও দখলদারিত্ব ছাত্রসমাজ কখনোই মেনে নেবে না।

নেতৃবৃন্দ বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সংঘটিত প্রতিটি হামলার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রত্যক্ষদর্শীদের সামনে এ ধরনের হামলার ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা পরিলক্ষিত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। কোনো রাজনৈতিক প্রভাবের কারণে অপরাধীরা দায়মুক্তি পেলে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে এবং শিক্ষাঙ্গনে সহিংসতার সংস্কৃতি আরও বিস্তৃত হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, আহত শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের উন্নত চিকিৎসা এবং দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ, সন্ত্রাসমুক্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বার্তা প্রেরক
মুহাম্মাদ সাইফুল্লাহ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস

আমরা মাদারীপুর জেলা পরিবার শোকাহত!আল্লাহ পাক মরহুমা কে মাগফেরাত ও জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমীন। #মাদারীপুর
04/07/2026

আমরা মাদারীপুর জেলা পরিবার শোকাহত!
আল্লাহ পাক মরহুমা কে মাগফেরাত ও জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমীন।

#মাদারীপুর

পবিত্র ঈদুল আজহার পবিত্র এই দিনে দেশবাসী, ছাত্রসমাজ, ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলি...
27/05/2026

পবিত্র ঈদুল আজহার পবিত্র এই দিনে দেশবাসী, ছাত্রসমাজ, ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সর্বস্তরের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

কুরবানির শিক্ষা আমাদের অন্তরে তাকওয়া, ত্যাগ ও আল্লাহভীতির চেতনা জাগ্রত করুক। ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বত্র ন্যায়, সাম্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হোক—এই প্রত্যাশায় সবাইকে জানাই ঈদ মোবারক।


صِيَامُ يَوْمِ عَرَفَةَ، إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي ب...
25/05/2026

صِيَامُ يَوْمِ عَرَفَةَ، إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ

“আরাফার দিনের রোযার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে, (এর দ্বারা) বিগত বছরের এবং তার পরের বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে”
— জামে তিরমিযী, হাদিস : ৭৪৯

আসুন, আমরা সবাই আরাফার রোযা রাখি
এবং আল্লাহর রহমত লাভের চেষ্টা করি।

Address

Madaripur

Alerts

Be the first to know and let us send you an email when BKCM Madaripur District - ছাত্র মজলিস মাদারীপুর জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BKCM Madaripur District - ছাত্র মজলিস মাদারীপুর জেলা:

Shortcuts

Share