24/02/2024
ইয়থ ফর বাংলাদেশ ২০০৯ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়েকটি গ্রামের মোট ৩৭ টি বিধবা ও অসহায় কর্মহীন পরিবারকে সেলাই মেশিন ও গবাদি পশু বিতরণ করে স্বনির্ভর করা হয়েছে। পাশাপাশি ডেইলি টেন স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়। আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)/সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের চেয়ারম্যান, কালকিনি থানার অফিসার ইন চার্জ, উপজেলা শিক্ষা অফিসার, ইয়থ ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের জনগণ।
+1
And many more...