আনসার ও ভিডিপি, মাগুরা - Ansar and VDP, Magura

  • Home
  • Bangladesh
  • Magura
  • আনসার ও ভিডিপি, মাগুরা - Ansar and VDP, Magura

আনসার ও ভিডিপি, মাগুরা - Ansar and VDP, Magura বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মাগুরা

30/08/2026
মাগুরা জেলার ০৪ টি উপজেলায় ১৬/১০/২০২৬ খ্রিঃ হতে ২৭/১০/২০২৬ খ্রিঃ পর্যন্ত ১০ দিন মেয়াদে “ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণ ১ম...
28/08/2026

মাগুরা জেলার ০৪ টি উপজেলায় ১৬/১০/২০২৬ খ্রিঃ হতে ২৭/১০/২০২৬ খ্রিঃ পর্যন্ত ১০ দিন মেয়াদে “ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপ” নিম্নবর্ণিত সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত প্রশিক্ষণে প্রতি উপজেলা হতে ৬৪ জন করে মোট ২৫৬ জন (পুরুষ ও মহিলা) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষণকালীন এই দিনগুলোতে শিখানো হয়েছে:
সামাজিক শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধান
দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগকালীন নিরাপত্তা
আত্মরক্ষামূলক কৌশল ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি
দেশপ্রেম ও ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার, উদ্যোক্তা কৌশল ইত্যাদি
প্রশিক্ষণার্থীগণ দেশ ও সমাজের যেকোনো প্রয়োজনে অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে আমি অঙ্গীকার করেন।

আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো মাগুরা জেলায় ১০ দিন ব্যাপী (১৬/০৮/২০২৬ হতে ২৭/০৮/২০২৬) ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপ...
27/08/2026

আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো মাগুরা জেলায় ১০ দিন ব্যাপী (১৬/০৮/২০২৬ হতে ২৭/০৮/২০২৬) ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপ (পুরুষ/মহিলা) ২০২৬-২০২৭

প্রশিক্ষণকালীন এই দিনগুলোতে শিখানো হয়েছে:

সামাজিক শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধান

দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগকালীন নিরাপত্তা

আত্মরক্ষামূলক কৌশল ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি

দেশপ্রেম ও ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার ইত্যাদি

প্রশিক্ষণা্র্থীগণ দেশ ও সমাজের যেকোনো প্রয়োজনে অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে অঙ্গীকার করেন।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় আয়োজিত আজকের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মাগুরা।

এছাড়াও মাগুরা জেলার সদর, শালিখা ও মহম্মদপুর উপজেলায় প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

25/08/2026
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় চলমান ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-এ ২৪/০৮/২০২৬ খ্রিঃ সশরীরে উপস্থিত থেকে দিকনির্...
25/08/2026

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় চলমান ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-এ ২৪/০৮/২০২৬ খ্রিঃ সশরীরে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক ও গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেছেন জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মাগুরা।

প্রশিক্ষণে মহম্মদপুর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত পুরুষ ও মহিলা প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন।

আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার প্রাথমিক পাঠ, অপরাধ প্রতিরোধ, সমাজসেবা, দুর্যোগ মোকাবিলা, মৌলিক শৃঙ্খলা এবং আত্মকর্মসংস্থান ও আয়বর্ধক কার্যক্রমের ওপর প্রশিক্ষণ।

সেশনে সম্মানিত জেলা কমান্ড্যান্ট মহোদয় আনসার ও ভিডিপির মূল লক্ষ্য, দায়িত্ববোধ এবং দেশপ্রেম নিয়ে অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করেন। স্যারের এই উপস্থিতি ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য মহম্মদপুরের ভিডিপি সদস্যদের কাজের প্রতি দায়বদ্ধতা এবং সমাজসেবার আগ্রহকে বহুলাংশে বাড়িয়ে দিয়েছে।

দিকনির্দেশনা ও সার্বিক সহায়তার জন্য জেলা কমান্ড্যান্ট মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সকলব প্রশিক্ষণার্থীগণ।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় চলমান ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-এ ২৩/০৮/২০২৬ খ্রিঃ তারিখে সরাসরি ক্লাস নেন আমাদে...
25/08/2026

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় চলমান ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-এ ২৩/০৮/২০২৬ খ্রিঃ তারিখে সরাসরি ক্লাস নেন আমাদের শ্রদ্ধেয় জেলা কমান্ড্যান্ট জনাব মোহাম্মদ জসীম উদ্দিন মহোদয়।

স্যারের চমৎকার দিকনির্দেশনা, আনসার ও ভিডিপির মূলনীতি এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা প্রশিক্ষণার্থীদের কেবল দক্ষই করছে না, বরং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করছে। শ্রীপুরের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই সদস্যদের জন্য এটি এক দারুণ অভিজ্ঞতার সুযোগ।

সকল প্রশিক্ষণার্থীগণ সম্মানিত জেলা কমান্ড্যান্ট মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাগুরা জেলার সদর উপজেলায় চলমান ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণে ২২/০৮/২০২৬ খ্রিঃ তারিখে সরাসরি উপস্থিত থেকে মূল্যবা...
25/08/2026

মাগুরা জেলার সদর উপজেলায় চলমান ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণে ২২/০৮/২০২৬ খ্রিঃ তারিখে সরাসরি উপস্থিত থেকে মূল্যবান সেশন পরিচালনা করছেন মাগুরা জেলার সম্মানিত জেলা কমান্ড্যান্ট জনাব মোহাম্মদ জসীম উদ্দিন মহোদয়।

স্যারের দিকনির্দেশনামূলক বক্তব্য, শৃঙ্খলা পাঠ এবং অনুপ্রেরণাদায়ক কথাগুলো প্রশিক্ষণার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর প্রতিটি পরামর্শ প্রশিক্ষণার্থীদের কাজের গতি ও সমাজসেবার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।

জেলা কমান্ড্যান্ট মহোদয় প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার আহ্বান জানান

Address

District Commandant Office
Magura
7600

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when আনসার ও ভিডিপি, মাগুরা - Ansar and VDP, Magura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আনসার ও ভিডিপি, মাগুরা - Ansar and VDP, Magura:

Shortcuts

Share