Mamunul Islam Shaon

Mamunul Islam Shaon “আমরা জয় বাংলার লোক
আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী” ⛵⛵🇧🇩🇧🇩

১৫ই আগস্টজাতীয় শোক দিবসজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা       #শো...
14/08/2026

১৫ই আগস্ট
জাতীয় শোক দিবস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

#শোকদিবস

গতকালের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।মাগুরার কৃতিসন্তান, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আমার ছোট ভাইয়ের ম...
06/08/2026

গতকালের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।

মাগুরার কৃতিসন্তান, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আমার ছোট ভাইয়ের মতো। একসময় আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি। গতকাল তার নিজ বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক এবং কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

আজকের এই ঘটনা আমাকে দুই বছর আগের নির্মম স্মৃতির কথা মনে করিয়ে দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট আমাদের অসংখ্য নেতাকর্মী ও সমর্থকের বাড়িঘর যেভাবে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়েছিল, তেমনি মাগুরার গণমানুষের নেতা, মাগুরার উন্নয়নের রূপকার, শ্রদ্ধেয় সাইফুজ্জামান শিখর-এর বাসভবনও যেভাবে ন্যাক্কারজনকভাবে লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়েছিল, সেই বিভীষিকাময় স্মৃতি আজও বেদনাদায়ক। সেই একই সহিংসতার ধারাবাহিকতায় ২০২৬ সালের ৫ আগস্ট সাকিব আল হাসানের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। এই ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি ও সহিংসতার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়।

তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হোন বা না হোন, একজন বিশ্বমানের ক্রীড়াবিদ হিসেবে দেশের জন্য তার অবদান চিরস্মরণীয়। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারও ব্যক্তিগত বাড়িতে হামলা বা সহিংসতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

আমি মাগুরার সন্তান হিসেবে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের উপস্থিতিকে স্বাগত জানাই এবং তার এই অবস্থানকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।

একই সঙ্গে, যারা এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

মাগুরার সম্মান আমাদের সবার সম্মান। সহিংসতা নয়—আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধাই হোক আমাদের পথচলার ভিত্তি।

জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।
জয় শেখ হাসিনা।

05/08/2026
04/08/2026

এক মাকে নিয়ে গান গাইছি, আর আরেক মাকে ভীষণ মিস করছি।
আমার মেয়ের সঙ্গে “মা”কে নিয়ে গান গাইতে গাইতে বারবার মনে পড়ছে আমার মা কে ।
আল্লাহ, আমার মাকে সুস্থ রাখুন, দীর্ঘ নেক হায়াত দান করুন এবং সবসময় তাঁর ছায়া আমাদের মাথার ওপর অটুট রাখুন। ❤️🤲

শোকের মাস আগস্ট================যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমানততদিন রবে কীর্তি তোমার,শেখ মুজিবুর রহমান!"তুমি শাশ্...
01/08/2026

শোকের মাস আগস্ট
================
যতদিন রবে পদ্মা মেঘনা
গৌরী যমুনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার,
শেখ মুজিবুর রহমান!

"তুমি শাশ্বত, তুমি সত্য—তোমাকে মোছে কার সাধ্য?
শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে চলাই আমাদের দীপ্ত শপথ"।

#আওয়ামীলীগ

29/07/2026

Happy time with my Maa

27/07/2026

মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ-এর সহধর্মিনী আজ ভোরে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

26/07/2026

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে গণতন্ত্রের মানসকন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশরত্ন শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই বাংলার মাটিতে ফিরে আসার ঘোষণা দেওয়ার পর থেকেই অবৈধ জবরদখলকারী ও তাদের দোসরদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। গণবিচ্ছিন্ন তথাকথিত রাজনৈতিক দলের এক কুলাঙ্গারের নির্লজ্জ ও ঔদ্ধত্যপূর্ণ হুমকি "শেখ হাসিনা দেশে ফিরলে শুধু মৃত্যুদণ্ডের রায় কার্যকরের জন্যই ফিরবেন" যা তাদের ফ্যাসিবাদী ও নিকৃষ্ট মানসিকতার চূড়ান্ত রূপ।
একটি গণমানুষের রাজনৈতিক দলকে এভাবে প্রকাশ্য হত্যার হুমকি দিয়ে টুঁটি চেপে ধরতে চাওয়া জল্লাদি সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। আজ বাংলার আপামর জনসাধারণের অপ্রতিরোধ্য স্রোত এবং আওয়ামী লীগের ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে বিএনপি, জামায়াত ও তাদের পোষ্য এনসিপি নিজেদের অস্তিত্ব বাঁচাতে মরিয়া হয়ে গোপন আঁতাত ও হীন চক্রান্তে লিপ্ত হয়েছে। কিন্তু মনে রাখবেন মিথ্যা মামলা, প্রহসনের ট্রাইব্যুনাল আর ফাঁসির জুজুর ভয় দেখিয়ে লাখো কোটি নেতাকর্মীর ধমনীর এই স্পন্দনকে কখনো থামানো যায়নি, আজও যাবে না!

বাংলাদেশ আজ ইতিহাসের এক চরম অন্ধকার যুগ পার করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের অধিকার আজ শেকলবন্দী। এই খুনি ও অবৈধ শক্তির কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বাংলার মাটি ও মানুষের মুক্তির অধিকার রক্ষায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে আবার ফিরবে আওয়ামী লীগ।
সব রক্তচক্ষু ও রক্তপিপাসুদের ষড়যন্ত্র গুঁড়িয়ে দিয়ে খুব শীঘ্রই বাংলার মাটিতে বীরের বেশে গণতন্ত্রের সূর্য উঠবে। বিজয়ের এই বন্দরে পৌঁছানো থেকে আমাদের কেউ আটকাতে পারবে না। জয় আমাদের সুনিশ্চিত!
জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!
#শেখ_হাসিনা #আওয়ামীলীগ #প্রত্যাবর্তন াংলা #বাংলাদেশ #সাইফুজ্জামান_শিখর #শিখর

24/07/2026

ইতিহাসের নির্মম সব ষড়যন্ত্র ও কুৎসিত অপপ্রচারের দেওয়াল ভেঙে শীঘ্রই অপ্রতিরোধ্য গতিতে বাংলার মাটিতে ফিরছেন গণমানুষের অবিসংবাদিত কণ্ঠস্বর, জননেত্রী শেখ হাসিনা।
​যাঁকে রাজনৈতিকভাবে নিঃশেষ করার অপচেষ্টায় মেতেছিল স্বাধীনতাবিরোধী অপশক্তি, তাঁরা ভুলে গেছে ইতিহাস কখনো জনমুখী নেতৃত্বকে মুছে ফেলতে পারে না বরং সংকট ঘনীভূত হলেই নেতা ও নেতৃত্বের পুনরুত্থান আরও বেশি শক্তিশালী হয়। এদেশের মাটি ও মানুষের অধিকার রক্ষার প্রশ্নে কোনো আপস ছিল না, ভবিষ্যতেও থাকবে না।
​ষড়যন্ত্রের কুয়াশা ভেদ করে খুব দ্রুতই বাংলার রাজনৈতিক আকাশে নতুন সূর্য উঠবে। রাজপথের পরীক্ষিত সৈনিকেরা প্রস্তুত আছে যেকোনো পরিস্থিতির উপযুক্ত জবাব দিতে।
​জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Address

Magura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamunul Islam Shaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share