RYC Foundation

RYC Foundation ...(Rising Youth Community)...
একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

29/08/2026

এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে RYC ফাউন্ডেশন-এর দায়িত্বশীল মোঃ তামজিদ হোসেন তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ক বার্তায় বলেন—

​"একটা খাতার রেজাল্ট কিংবা একটা GPA 5 কখনো তোমার জীবনের মূল মূল্যায়ন হতে পারে না, রেজাল্ট খারাপ হওয়া মানেই তুমি ব্যর্থ নও। আসল সাফল্য লুকিয়ে আছে একজন ভালো ও মানবিক মানুষ হওয়ার মাঝে।" 🎓❤️





গতকাল রোজ শুক্রবার সামাজিক ফাউন্ডেশনের প্রতিনিধি, ইমাম-মুয়াজ্জিন ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী জনসচ...
29/08/2026

গতকাল রোজ শুক্রবার সামাজিক ফাউন্ডেশনের প্রতিনিধি, ইমাম-মুয়াজ্জিন ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা।

উক্ত অনুষ্ঠানে RYC Foundation-কে অফিশিয়ালি আমন্ত্রণ জানানো হয়। ফলে অনুষ্ঠানে RYC Foundation-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বর্তমান সভাপতি জনাব মোঃ এনামুল হক এবং সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ আশ্রাফুল হাবিব।

উক্ত অনুষ্ঠানে RYC Foundation-এর প্রতিনিধিবৃন্দ মাদক প্রতিরোধে করণীয় ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সংক্ষেপে গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন।

মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের সকলের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

26/08/2026

RYC Foundation-এর উদ্যোগে আয়োজিত "SSC-2026 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা" অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্যমণ্ডিত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। 🌸
​এই আয়োজনকে সফল করে তুলতে যাঁদের উপস্থিতি, উৎসাহ এবং নিরলস পরিশ্রম আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে—
​🏆 কৃতি শিক্ষার্থী বন্ধু ও শ্রদ্ধেয় অভিভাবকমণ্ডলী
​🌸 আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ ও সুধীজন
​💚 RYC Foundation-এর নিবেদিতপ্রাণ সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ
​আপনাদের সকলের প্রতি RYC Foundation পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি গভীর শ্রদ্ধা, আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। আপনাদের এই অকৃত্রিম সমর্থনই আমাদের পথচলার মূল শক্তি।
​🌱 শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক, এগিয়ে যাক আমাদের প্রজন্ম।
🤝 RYC Foundation — শিক্ষার পাশে, মানুষের পাশে। 🤝

22/08/2026

আজকের অদম্য তরুণরাই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর। গতকাল আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল "এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬"। অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম আর নিষ্ঠার মাধ্যমে যারা সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে, সেই সকল কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ভালোবাসা জানাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

RYC Foundation সর্বদা শিক্ষার প্রসার, তরুণের ক্ষমতায়ন ও সমাজসেবায় পাশে রয়েছে। কৃতী শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের পথচলাকে আরও অনুপ্রাণিত করে! 🚀🏆

🌿 আলহামদুলিল্লাহ! 🌿আল্লাহর অশেষ রহমত ও সকলের ঐকান্তিক প্রচেষ্টায় RYC Foundation-এর শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে সফল...
21/08/2026

🌿 আলহামদুলিল্লাহ! 🌿

আল্লাহর অশেষ রহমত ও সকলের ঐকান্তিক প্রচেষ্টায় RYC Foundation-এর শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে সফলভাবে সম্পন্ন হয়েছে—

🎓 SSC-2026 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান 🎓

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ এনামুল হক। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ মোশারফ হোসেন শাকিল-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য জনাব মোঃ আশ্রাফুল হাবীব-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

📖 অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন RYC Foundation-এর সদস্য জনাব মোঃ সাইফুল ইসলাম।

এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ তামজিদ হোসেন।

🌸 সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
🔹 জনাব মোঃ আকবর হোসেন, বিশিষ্ট সমাজসেবক।
🔹 জনাব মোঃ আবদুল হান্নান, বিশিষ্ট সমাজসেবক।
🔹 জনাব মোঃ হুমায়ুন কবির, শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক ।
🔹 অভিভাবক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃআলী এরশাদ খোকন, বিশিষ্ট সমাজসেবক।

এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, অভিভাবক, ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

📚 শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানঃ

অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথি ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ, দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একইসঙ্গে RYC Foundation-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

✨ আজকের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল আমাদের প্রিয় কৃতি শিক্ষার্থী বন্ধুরা।
তাদের প্রাণবন্ত উপস্থিতি, আনন্দ ও উচ্ছ্বাস পুরো অনুষ্ঠানকে আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত করেছে।

অনুষ্ঠানের শেষপর্বে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান ও মিষ্টিমুখ করানোর মাধ্যমে আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

💚 কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ 💚

RYC Foundation পরিবারের পক্ষ থেকে SSC-2026-এর সকল কৃতি শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, অতিথিবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং ফাউন্ডেশনের সকল সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনাদের ভালোবাসা, সহযোগিতা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার কারণেই RYC Foundation এমন একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরেছে।

🌱 শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক, এগিয়ে যাক আমাদের প্রজন্ম।
🤝 RYC Foundation — শিক্ষার পাশে, মানুষের পাশে। 🤝

#কৃতি_শিক্ষার্থী_সংবর্ধনা #শিক্ষার_পাশে #মানুষের_পাশে

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, RYC Foundation-এর নতুন কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সম্মানিত...
20/08/2026

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, RYC Foundation-এর নতুন কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সম্মানিত দুই দায়িত্বশীল:

১/​সভাপতি: জনাব মোঃ এনামুল হক
২/​সাধারণ সম্পাদক: জনাব মোশারফ হোসেন সাকিল

​আপনাদের এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে RYC Foundation পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা! 🌸

​আমরা বিশ্বাস করি, আপনাদের দক্ষ নেতৃত্ব, দিকনির্দেশনা ও সুচিন্তিত পরিকল্পনায় আমাদের ফাউন্ডেশন আরও এক ধাপ এগিয়ে যাবে।

​নতুন এই যাত্রায় আপনাদের সফলতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

​ধন্যবাদান্তে,
RYC Foundation

"তোমার এক বিন্দু রক্ত, কারও জীবনে নিয়ে আসে নতুন সকাল।"আমাদের RYC Foundation এর ২ জন সদস্য MD Lamim ও Sharif Ullah  জরুরি...
11/08/2026

"তোমার এক বিন্দু রক্ত, কারও জীবনে নিয়ে আসে নতুন সকাল।"

আমাদের RYC Foundation এর ২ জন সদস্য MD Lamim ও Sharif Ullah জরুরি অপারেশন রোগীর জন্য B নেগেটিভ রক্ত দানের উদ্দেশ্য ঢাকা মেডিকেল গিয়ে ইতিমধ্যে রক্ত দেওয়া সম্পন্ন করেছে।

আমরা তাদের জন্য দোয়া করি।

নিজেরা রক্তদানে এগিয়ে আসি এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

#উৎসাহিত

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে RYC ফাউন্ডেশন-এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন...
10/08/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে RYC ফাউন্ডেশন-এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা! 🌹

​আর যারা প্রত্যাশিত ফলাফল পাওনি—মন খারাপ করো না। একটি মাত্র পরীক্ষার রেজাল্ট কখনোই তোমার ভবিষ্যৎ বা যোগ্যতা নির্ধারণ করে না। পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর নামই জীবন। ভুলগুলো শুধরে নিয়ে নতুন উদ্যমে শুরু করো, সাফল্য তোমার আসবেই! ইনশাআল্লাহ। 💪❤️

​ RYC Foundation

আজ ১লা আগষ্ট২০২৬  নোয়াখালী জেলা স্কুল ময়দানে হিজবুত শ'য়তানদের নিষিদ্ধের দাবিতে মহাসমাবেশ...
01/08/2026

আজ ১লা আগষ্ট২০২৬
নোয়াখালী জেলা স্কুল ময়দানে
হিজবুত শ'য়তানদের নিষিদ্ধের দাবিতে মহাসমাবেশ...

Address

Maijdee Court
Maijdee Court

Website

Alerts

Be the first to know and let us send you an email when RYC Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category