18/01/2026
জিপন
বিটিসিএল এর ব্রডব্যান্ড ইন্টারনেট ও টেলিফোন সেবা
জিপন ইন্টারনেটের বিশেষ প্যাকেজঃ সাশ্রয়ী ও ক্যাম্পাস।
সাশ্রয়ী প্যাকেজে পাচ্ছেন কম খরচে ইন্টারনেট
-----------------------------------
সাশ্রয়ী-২০: ২০ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ৩৯৯ টাকা/মাস
সাশ্রয়ী-২৫: ২৫ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ৫০০ টাকা/মাস
সাশ্রয়ী-৫০: ৫০ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ৮০০ টাকা/মাস
সাশ্রয়ী-১০০: ১০০ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ১০৫০ টাকা/মাস
সাশ্রয়ী-১২০: ১২০ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ১১৫০ টাকা/মাস
সাশ্রয়ী-১৩০: ১৩০ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ১৩০০ টাকা/মাস
সাশ্রয়ী-১৫০: ১৫০ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ১৫০০ টাকা/মাস
সাশ্রয়ী-১৭০: ১৭০ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ১৭০০ টাকা/মাস
ক্যাম্পাস প্যাকেজে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে কম খরচে ইন্টারনেট
-------------------------------------------------
ক্যাম্পাস-৫০: ৫০ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ৫০০ টাকা/মাস
*শর্তাবলী ও অন্যান্য ফি
ক) ইন্টারনেটের ব্যান্ডউইথ Shared এবং ক্যাশ (Cache)/ লোকাল কন্টেন্টসহ।
খ) ইন্টারনেট মাসিক চার্জসমূহ ভ্যাটসহ।
গ) 50 Mbps বা তদুর্ধ ইন্টারনেট বা বান্ডল প্যাকেজের সাথে ONT ফ্রি প্রদান করা হবে।
ঘ) ইন্টারনেট + টেলিফোন বান্ডল প্যাকেজের জন্য অতিরিক্ত ১০০ টাকা যোগ হবে। ইন্টারনেট + টেলিফোন বান্ডল প্যাকেজের ক্ষেত্রে টেলিফোনের জন্য মাসিক চার্জ হিসেবে ১৫০ টাকা অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। ইন্টারনেট + টেলিফোন বান্ডল প্যাকেজের ক্ষেত্রে প্রিপেইড টেলিফোনের মাসিক চার্জ ভ্যাটসহ কিন্তু পোস্টপেইড টেলিফোনের মাসিক চার্জের সাথে ভ্যাট প্রযোজ্য হবে। টেলিফোন কলের ক্ষেত্রে প্রিপেইড ও পোস্টপেইড উভয়ের জন্য বিটিসিএল এর অফিসিয়াল কলরেট ও ভ্যাট প্রযোজ্য হবে।
ঙ) এলাকা ভিত্তিক সংযোগ ফি নিম্নরূপে প্রযোজ্য হবে:
i) ঢাকা মেট্রোপলিটন এরিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর সদর: ১০০০ টাকা
ii) চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া: ৫০০ টাকা
iii) অন্যান্য জেলা: ৩০০ টাকা
সংযোগ ফি এককালীন ও অফেরতযোগ্য।
চ) পোস্টপেইড প্যাকেজসমূহের ক্ষেত্রে এলাকা ভিত্তিক জামানত ফি নিম্নরূপে প্রযোজ্য হবে:
i) ঢাকা মেট্রোপলিটন এরিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর সদর: ১০০০ টাকা
ii) চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া: ৫০০ টাকা
iii) অন্যান্য জেলা: ৩০০ টাকা
জামানত ফি এককালীন ও ফেরতযোগ্য।
ছ) এই অফারসমূহ সীমিত সময়ের জন্য প্রযোজ্য হবে।
জ) ক্যাম্পাস-৫০ সেবা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে এবং প্যাকেজটি শুধুমাত্র প্রিপেইড সেবা হিসেবে পাওয়া যাবে।
বিদ্যমান সুলভ-৫, সুলভ-১২, ক্যাম্পাস-১৫, সুলভ-১৫, সুলভ-২০, সুলভ-২৫, সুলভ-৩০, সুলভ-৪০ এবং সুলভ-৫০ প্যাকেজের গ্রাহকগণের প্যাকেজকে যথাক্রমে সাশ্রয়ী-২০, সাশ্রয়ী-২৫, ক্যাম্পাস-৫০, সাশ্রয়ী-৫০, সাশ্রয়ী-১০০, সাশ্রয়ী-১২০, সাশ্রয়ী-১৩০, সাশ্রয়ী-১৫০ এবং সাশ্রয়ী-১৭০ প্যাকেজে রূপান্তর করা হবে।
বিস্তারিত জানতে কল করুনঃ ১৬৪০২
আবেদন করুনঃ
Telesheba Android App: https://play.google.com/store/apps/details?id=system.complaint.management&pcampaignid=web_share
Telesheba IOS App: https://apps.apple.com/us/app/telesheba/id1525880973
Mybtcl web portal: https://mybtcl.btcl.gov.bd
#সাশ্রয়ী