বাংলাদেশ জামায়াতে ইসলামী - মানিকছড়ি উপজেলা

  • Home
  • Bangladesh
  • Manikchari
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী - মানিকছড়ি উপজেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী - মানিকছড়ি উপজেলা Welcome to Official page of Bangladesh Jamaat-e-Islami Manikchari Upazila. The oldest and largest Islamic political party in Bangladesh.
(1)

17/08/2026
ডাইনছড়ি পশ্চিম পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিন এর পরিবারের পাশে জামায়াতে ইসলামীডাইনছড়ি পশ্চিম পাড়ায় আকস্মিক ভ...
10/08/2026

ডাইনছড়ি পশ্চিম পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিন এর পরিবারের পাশে জামায়াতে ইসলামী
ডাইনছড়ি পশ্চিম পাড়ায় আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমির মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাটনাতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মিজানুর রহমান এবং বাটনাতলী ইউনিয়নের জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ মনির উদ্দিন।
তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের কষ্ট ও দুর্দশার খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় ইউনিয়ন জামায়াতে ইসলামীর অন্যান্য দায়িত্বশীলবৃন্দও উপস্থিত ছিলেন।
এডমিন পোস্ট

আলহামদুলিল্লাহ।৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন, বিশিষ্ট শি...
24/07/2026

আলহামদুলিল্লাহ।
৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও উদীয়মান তরুণ সমাজসেবক মোহাম্মদ ইসমাইল হোসেন।
তাঁর জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে সততা, ন্যায়পরায়ণতা ও জনসেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করেন।
ইনশাআল্লাহ, আপনাদের সকলের দোয়া, শুভকামনা ও সহযোগিতা কামনা করছি।

01/06/2026

#জামায়াতের_নেতাকর্মীদের_নামে_দায়েরকৃত_মিথ্যা_মামলার_বিরুদ্ধে_তীব্র_নিন্দা_ও_প্রতিবাদ_এবং_ #অবিলম্বে_মামলা_প্রত্যাহারের_আহ্বান -

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকছড়ি উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ১ জুন একটি বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ৩০ মে, ২০২৬ইং তারিখ সকাল আনুমানিক ১০:৩০টায় মানিকছড়ি উপজেলার জামতলা নিবাসী মোহাম্মদ শামীম ও শামীমের মা মমতাজ বেগম এবং মুসলিম উদ্দিন ও মোহাম্মদ রফিকের মাঝে বিদেশে লোক নেয়া ও মোটরসাইকেল জব্দ করা নিয়ে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। উল্লেখ্য, মোহাম্মদ রফিক ও মুসলিম উদ্দিন উভয়ই জাতীয়তাবাদী যুবদলের নেতা।

পরবর্তীতে এ ঘটনায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদেরকে অভিযুক্ত করে মোহাম্মদ রফিক বাদী হয়ে মানিকছড়ি থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে জামায়াতের ১নং মানিকছড়ি ইউনিয়ন শাখার অর্থ-সম্পাদক মাওলানা আলি আকবর, ১নং মানিকছড়ি ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ সোহাগ মিয়া, ১নং মানিকছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি ডাক্তার আমিনুল ইসলাম সহ স্থানীয় জামায়াতের আরো ৩জন কর্মীকে আসামি করা হয়।

বিবৃতিতে তিনি আরো বলেন, জামায়াতের কোনো নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলনা এবং ঘটনার সাথে দূরতম সম্পৃক্ত নয়। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যা ঘৃণ্য রাজনৈতিক পরিচয় বহন করে।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও দেখা যেত শুধু রাজনৈতিক কারণে প্রতিপক্ষকে গায়েল ও হয়রানি করার লক্ষে বিভিন্ন মামলায় নিরপরাধ ব্যক্তিদেরকে আসামি করা হতো। বর্তমান সরকার দলীয় নেতাকর্মীগণও ফ্যাসিস্ট আমলের মতোই রাজনীতির চর্চা করে যাচ্ছেন যা অত্যন্ত উদ্বেগের বিষয়।

মামলায় যাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে তারা বলেছেন জামায়াতের কোন নেতাকর্মী এর সাথে জড়িত নয় এবং ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিল না কিন্তু কেন তাদেরকে আসামি করা হয়েছে তাদের কাছে বোধগম্য নয়।

তিনি বিবৃতিতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, কোন অভিযোগ আসলে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব হল সরে জমিনে গিয়ে প্রাথমিক তদন্ত করা। কিন্তু প্রশাসন তা না করে মামলা আমলে নিয়েছে যা আইন বহির্ভূত এবং ন্যায় বিচারের পরিপন্থী।

তিনি প্রশাসনকে উক্ত ঘটনা সরে জমিনে গিয়ে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করার অনুরোধ জানান এবং মামলার বাদীপক্ষকে অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করার আহ্বান জানান।

বার্তা প্রেরক-
মোহাম্মদ ইসমাইল হোসেন
প্রচার ও মিডিয়া সম্পাদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
মানিকছড়ি উপজেলা শাখা।

 #জামায়াতকে_জড়িয়ে_মিথ্যা_প্রোপাগাণ্ডা_ও_গুজব_ছড়ানোর_বিরুদ্ধে_স্পষ্ট_বিবৃতি গতকাল ২২/০৫/২৬ইং তারিখে মহামনিতে ছাত্রদল কর্ত...
23/05/2026

#জামায়াতকে_জড়িয়ে_মিথ্যা_প্রোপাগাণ্ডা_ও_গুজব_ছড়ানোর_বিরুদ্ধে_স্পষ্ট_বিবৃতি
গতকাল ২২/০৫/২৬ইং তারিখে মহামনিতে ছাত্রদল কর্তৃক এনসিপির নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় জামায়াতকে জড়িয়ে বিএনপি-ছাত্রদলের চরমপন্থী ও মিথ্যাবাদী নেতা কর্মীদের দ্বারা সংগঠিত প্রোপাগাণ্ডা ও ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় মিথ্যা গুজব ছড়ানোর বিরুদ্ধে স্পষ্ট বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকছড়ি উপজেলা শাখার আমীর মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং মানিকছড়ি ইউনিয়ন শাখার সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান মাস্টারকে নিয়ে যে ধরনের মিথ্যা গ্রুপিংয়ের অপবাদ দেয়া হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত, সুস্থ ও গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোথাও কোন গ্রুপিং বা দলীয় কোন্দলের নজির নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ও নিয়মতান্ত্রিক সংগঠন। তিনি সরকার দলের নেতা-কর্মীদের আহ্বান জানান মিথ্যা ও হানাহানির রাজনীতি পরিহার করে সত্য ও সহশীলতার রাজনীতি করার। এইসময় তিনি প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
বার্তা প্রেরক-
মোহাম্মদ ইসমাইল হোসেন
প্রচার ও মিডিয়া সম্পাদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
মানিকছড়ি উপজেলা শাখা।

মানিকছড়িতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহসানউল্লাহ -"দুনিয়ার প্রীতি ভুলে কুরআন হাদিসের আলো...
15/05/2026

মানিকছড়িতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহসানউল্লাহ -
"দুনিয়ার প্রীতি ভুলে কুরআন হাদিসের আলোকে সমাজ ব্যবস্থা গড়ে তোলার আন্দোলনে আবদ্ধ হওয়ার আহবান"
মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক ও বাইতুল মাল পক্ষ ১৫-৩০ মে উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কর্মী সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসানউল্লাহ বলেন, "দুনিয়ার প্রীতি ভুলে কুরআন হাদিসের আলোকে সমাজ ব্যবস্থা গড়ে তোলার আন্দোলনে সংগঠনের কর্মীদের আবদ্ধ হওয়ার আহবান জানান"। তিনি আরও বলেন, মুমিনের( আল্লাহর)আইনে সমাজ ব্যবস্থা চলবে। ত্রয়োদশ নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি ৭০ শতাংশ মানুষ যেখানে জুলাই সনদ বাস্তবায়ন হ্যাঁ ভোট বিজয়ী করেছে। সেখানে জুলাই সনদ বাস্তবায়ন না করে তা অবজ্ঞা করার সুযোগ নেই। মানুষের দুঃসময়ে জামায়াতে ইসলামীর কর্মীরা তাদের পাশে দাঁড়াবে, সেবক হবে। তিনি আরও বলেন, শূকরের মাংস, সুদ, ঘুষ যেমন হারাম। ঠিক একজন মুসলমানের জন্য কুরআন হাদিস বিরোধী বা মানব রচিত আইন,কানুন, রাষ্ট্র, সমাজ পরিচালনার রীতিও হারাম। তাই জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্য ও তাঁর পরিবার, সন্তানাদিসহ প্রতিবেশীকে সংগঠনের পতাকাতলে এনে ইসলামি সমাজ ব্যবস্থা গড়ার আন্দোলনে সমবেত করতে হবে।

জামায়াতে ইসলামীর সাংগঠনিক ও বাইতুল মাল পক্ষ(১৫-৩০ মে) উপলক্ষে ১৫ মে শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আমানউল্লাহ এবং সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসানউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক টীম সদস্য, অধ্যক্ষ আমিরুজামান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ ইউসুফ প্রমূখ।

রিপোর্ট - সাংবাদিক আবদুল মান্নান স্যার

02/05/2026

১১ দলীয় ঐক্যের আজ খাগড়াছড়ি জেলার মিছিল

খাগড়াছড়িতে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রবমূল্য নিয়ন্ত্রণসহ জনদূর্ভোগ লাঘবের দাবীতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট

-এডমিন

*মানিকছিতে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত*স্টাফ রিপোর্টার। মানিকছড়ি।খাগড়াছড়ি।।  বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকছড়ি উপ...
02/05/2026

*মানিকছিতে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত*
স্টাফ রিপোর্টার। মানিকছড়ি।খাগড়াছড়ি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার অর্ধদিনব্যাপী জামায়াতের অগ্রসর কর্মীদেরকে নিয়ে 'কর্মী শিক্ষা শিবির' অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। সকাল ৮ ঘটিকায় দারসুল কুরআন এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরম্ভ হয় এবং পরবর্তীতে বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে দুপুর বারোটায় শেষ হয়।

24/04/2026

কোন কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ।
আধিপত্যবাদের কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।

সবকিছুকে ছিন্নভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

Address

Manikchari

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জামায়াতে ইসলামী - মানিকছড়ি উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share