আমাদের পাঠাগার

আমাদের পাঠাগার স্থাপিত-২০২৬
গারাদিয়া বাজার, বায়রা, সিংগাইর, মানিকগঞ্জ

আল্লাহ-এই বিশ্বজগতের প্রতিপালক। তিনি সবকিছুর সৃষ্টিকর্তা। তাঁর প্রিয় হতে পারা মানে পুরো জগতটাকেই পেয়ে যাওয়া। তাঁর কাছে প...
04/09/2026

আল্লাহ-এই বিশ্বজগতের প্রতিপালক। তিনি সবকিছুর সৃষ্টিকর্তা। তাঁর প্রিয় হতে পারা মানে পুরো জগতটাকেই পেয়ে যাওয়া। তাঁর কাছে প্রিয় হতে পারার চেয়ে বড় কোনো অর্জন আর কিছুই নেই, না আর কিছু হতে পারবে। আর সেই মহামহিম আল্লাহ তা’আলার একজন নগণ্য বান্দা হয়েও কীভাবে আপনি তাঁর কাছে হয়ে উঠবেন প্রিয়তম একজন, তাঁরই ম্যানুয়াল হাদীসের আলোকে তুলে ধরেছেন আল্লামা তাকী উসমানী ও আল্লামা মুহাম্মাদ সালমান মানসুরপুরি তাঁদের “যেভাবে আল্লাহর প্রিয় হবেন” বইটিতে।
বইটিতে তুলে ধরা হয়েছে আদব ও আখলাক সংক্রান্ত ১০০টি হাদীস ও এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা। হাদীসের মূল টেক্সটের সাথে সম্পূর্ণ অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার মাধ্যমে এর মর্মার্থ স্পষ্ট করার প্রয়াস চালানো হয়েছে। হাদীসগুলো চাইলে অনেকে মুখস্থও করে ফেলতে পারেন। এর প্রতিটিই হচ্ছে মানুষের চারিত্রিক সংশোধন ও উত্তম আদব-আখলাক ধারণের জন্য একেকটি আলোকময় উৎস। যা প্রতিটি মজলিসে মজলিসে চর্চিত হওয়া জরুরি। এই বইটির মাধ্যমে তালিমের সেই চমৎকার সুযোগটিই পেয়ে যাবেন পাঠকমহল।

বইঃ যেভাবে আল্লাহর প্রিয় হবেন
লেখকঃ মুফতী মোহাম্মদ তাকী উসমানী

আমরা যারা জন্মসূত্রে ইসলাম পেয়েছি, আমরা যে কত বড় নেয়ামত পেয়েছি, এটা 'প্রত্যাবর্তন-২' না পড়লে বোঝা মুশকিল। এক নওমুসলিম বো...
02/09/2026

আমরা যারা জন্মসূত্রে ইসলাম পেয়েছি, আমরা যে কত বড় নেয়ামত পেয়েছি, এটা 'প্রত্যাবর্তন-২' না পড়লে বোঝা মুশকিল। এক নওমুসলিম বোনের বক্তব্য পড়লে কিছুটা আঁচ করা যায়। প্রত্যাবর্তন ২-তে উঠে এসেছে তার লোমহর্ষক অভিজ্ঞতার কিছু অংশ। তিনি লিখেছেন:
'ইসলাম গ্রহণের পর আত্মীয়রা ছেড়ে যায়। সন্তানদের সাথে সম্পর্কেও শিথিলতা আসে। এমনকি সরকার থেকেও আমাকে সন্দেহ করা হচ্ছিল। আমার স্বামীর পরিবার আমাকে ত্যাগ করে। তারা জানিয়ে দেয়, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, পারিবারিক অনুষ্ঠানগুলোতে আমার কোনো জায়গা নেই। এই ঘটনায় আমি ভীষণ কষ্ট পাই। তিনদিন ধরে কেঁদেছিলাম এই কারণে; তবে যখনই সালাত আদায় করতাম, হৃদয়ে প্রশান্তি অনুভব করতাম। উপলব্ধি করতাম, ইসলাম গ্রহণ করে কোনো ভুল করিনি আমি৷'
বই: প্রত্যাবর্তন ২

সিরাত তথা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনচরিত ইসলামী ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গৌরবের অধ্যায়। সীরাত পাঠের মা...
31/08/2026

সিরাত তথা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনচরিত ইসলামী ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গৌরবের অধ্যায়। সীরাত পাঠের মাধ্যমে নববীকালের সঠিক জ্ঞান অর্জন সহজ করতে এবং সংক্ষেপে রাসূলের সুমহান জীবনকে তুলে ধরতে বইটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।

​✨ বইটির বিশেষত্বসমূহ:

​সংক্ষিপ্ত ও পূর্ণাঙ্গ: মাত্র ১০০ পৃষ্ঠার মধ্যেই প্রিয়নবীর ৬৩ বছরের বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত ও সুন্দর চিত্রায়ন করা হয়েছে।

​সঠিক সনদ ও তথ্য: সনদের বিশুদ্ধতার প্রতি পূর্ণ লক্ষ্য রেখে সুনিপুণ শব্দ-গাঁথূনিতে সিরাতের উল্লেখযোগ্য ঘটনাসমূহ, বিশ্লেষণ ও তাৎপর্য তুলে ধরা হয়েছে।

​ঐতিহাসিক গুরুত্ব: মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ গবেষণা বিভাগ ‘ইসলামিক রিসার্চ একাডেমি’ থেকে এটি পূর্বে প্রকাশিত হয়েছিল।

​সহজবোধ্য অনুবাদ: আল আজহার বিশ্ববিদ্যালয়ের শায়খদের সরাসরি তত্ত্বাবধানে এবং আধুনিক গবেষক তরুণ আলেমদের শ্রুতিমধুর অনুবাদে বইটি বাংলাভাষী পাঠকদের জন্য এক অনন্য উপহার।

​সুদমুক্ত সমাজ বিনির্মাণে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার অঙ্গীকার নিয়ে গঠিত অনলাইন প্ল্যাটফর্ম ‘করজে হাসানা’ টিম প্রিয়নবীর প্রিয় সীরাত প্রকাশের মাধ্যমে তাদের শিক্ষামূলক কার্যক্রমের এক অনবদ্য সূচনা করেছে।

​যাঁরা স্বল্প সময়ে বিশ্বনবীর (সা.) জীবনের মূল শিক্ষা ও সিরাতের সারসংক্ষেপ জানতে চান, তাঁদের জন্য এটি একটি অপরিহার্য বই। বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করছি।

​ #বুক_রিভিউ #সিরাতুন্নবী #করজে_হাসানা

আলোর পিদিম মানে এমন প্রদীপ, যার থেকে আলোর ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। এই বইতে আকীদা, হাদীস ও উলুমুল হাদীস, ফিকহ এবং সমকালী...
29/08/2026

আলোর পিদিম মানে এমন প্রদীপ, যার থেকে আলোর ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। এই বইতে আকীদা, হাদীস ও উলুমুল হাদীস, ফিকহ এবং সমকালীন নানান বিষয়ের অনেকগুলো লেখাকে গ্রন্থবদ্ধ করা হয়েছে। প্রত্যেকটি লেখাই বিষয় বিচারে বৈচিত্রময় এবং অনন্য; যেন এগুলো একেকটা আলোকচ্ছটা, যা দীপ্তিময় করে দিবে পাঠকের ভাবনার জগত, খুলে দিবে নবচিন্তার দোর। ইলম পিপাসু উলামা-তলাবা এবং সাধারণ মানুষজন সবার জন্যই বইটি উপযোগী ও উপকারী হবে বলে আমরা আশাবাদী।

বই: আলোর পিদিম

"নবীজির ﷺ সংসার" বইয়ের পিছনের কভারের লেখা:নবীজি! আমাদের নবীজি! আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি! কখনো কী ভেবেছি নবীজি স. ...
28/08/2026

"নবীজির ﷺ সংসার" বইয়ের পিছনের কভারের লেখা:

নবীজি! আমাদের নবীজি! আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি! কখনো কী ভেবেছি নবীজি স. এর সংসার জীবন কেমন ছিলো?
স্ত্রীদের সাথে কেমন ছিলেন তিনি? তিনিও যে স্ত্রীদের সাথে মান-অভিমান করতেন আমরা কি তা জানি? আবার স্ত্রীরাও অভিমান করলে কী করে তা ভাঙতেন? কেমন করে স্ত্রীদের নিয়ে বিনোদন করতেন? পারিবারিক কোন বিপর্যয় আসলে কী করে সেটার সমাধান করতেন?

নিজ ছেলে মেয়েদের সাথে কেমন ছিলেন তিনি? হযরত ফাতিমা থেকে শুরু করে অন্যান্য ছেলেমেয়েদের সাথে তাঁর সম্পর্ক কেমন ছিলো? মেয়ে জামাইদের সাথে কেমন সম্পর্ক ছিলো? শ্বশুর হিসেবে কেমন ছিলেন তিনি?
নিজ নাতিনাতনিদের সাথে কেমন ছিলেন তিনি? কেমন করে তাদের আদর-যত্ন করতেন? কীভাবে তাদের বিভিন্ন আবদার পূরন করতেন?
নবীজির ঘরে কোন মেহমান আসলে কীভাবে তাদের আপ্যায়ন করতেন? কেমন আচরণ করতেন তাদের সাথে?
এভাবে প্রিয় নবীজির পুরো সংসারজীবনের নানানদিক এই বই থেকে হাদীসের আলোকে জানা যাবে ইন শা আল্লাহ।

ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এ...
27/08/2026

ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহেলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দ্বীন আত্মাকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি। এর আলোকচ্ছটা যে জমিনে পড়েছে, সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে, সে হৃদয় হয়েছে দারাজ দিল। যে যুগ ধারণ করেছে, তা হয়েছে খইরুল কুরুন বা সর্বোত্তম যুগ।
কিন্তু হায়! অজ্ঞতা ও অবহেলার কালো মেঘে সেই সূর্য আজ মেঘ লুপ্ত। আলোহীন এ ধরায় উঠে না প্রাণের জোয়ার। তোলে না কেউ আর মানবতার জয়োধ্বনি। অধিকার হারিয়ে মুমূর্ষুপ্রায় মানবতা। নব্য জাহেলিয়াতের এই গাঢ়-কালো মেঘপুঞ্জ চুর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ঈমানি দমকা হাওয়া; যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিশে মোহিত করবে প্রতিটি হৃদয়। সেই মোহনীয় দক্ষিণা হাওয়ার গুঞ্জন তুলতেই আমাদের আয়োজন-‘ম্যাসেজ’।

বইঃ ম্যাসেজ
লেখকঃ মিজানুর রহমান আজহারী

26/08/2026

যে শরীরকে আমরা আজ ভরপেট খাইয়ে-দাইয়ে পালছি, একদিন সেই শরীর আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। প্রকাশ করে দেবে প্রকাশ্য-গোপনীয় সবকিছু। যেমনটা ইরশাদ হয়েছে আল-কুরআনের সূরা আন-নূরে—

يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا

يَعْمَلُونَ

‘যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা- তাদের কৃতকর্মের ব্যাপারে।’
(সূরা আন-নূর ২৪)

"সংকেত" বই থেকে

"নাসিহা ফর মুসলিমাহ" বই থেকে নেওয়াপরিবারে সুখ-শান্তি যে কেউই কামনা করে। তবে এর জন্য যা করা দরকার তা কেউ করে না বা করতে র...
26/08/2026

"নাসিহা ফর মুসলিমাহ" বই থেকে নেওয়া

পরিবারে সুখ-শান্তি যে কেউই কামনা করে। তবে এর জন্য যা করা দরকার তা কেউ করে না বা করতে রাজি না। আপনারা স্বামী-স্ত্রী দুজনেই ঠিক হয়ে যান। একে অপরের সম্পূরক হোন। সুখ-দুখের ভাগী হোন। আনন্দ-বিনোদনের সহযোগী হোন। ঝগড়া-বিবাদ, বাক-বিতণ্ডা সম্পূর্ণভাবে বর্জন করুন। ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ কায়েম করুন। ভালো কাজগুলো বেশি বেশি করুন। মন্দ কাজ পরিত্যাগ করুন। উত্তম চরিত্রের পোশাক পরিধান করুন। পরস্পরের মাঝে কোনো মনমালিন্য দেখা দিলে দ্রুত মিটিয়ে নিন। জিইয়ে রাখবেন না। কারণ, এতে আরও বিষ বাষ্প ছড়িয়ে পড়বে। পরিবেশ দূষিত হবে। ঘরকে জান্নাত বানাতে হলে নিম্নের বিষয়গুলোর প্রতি নজর রাখবেন!

বই: নাসিহা ফর মুসলিমাহ

১. বইয়ের মূল বিষয়বস্তু ও গুরুত্ব​উভয় জাহানের নেতা ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনচরিত বা সিরাত অধ্যয়ন ও পাঠদানের ...
17/08/2026

১. বইয়ের মূল বিষয়বস্তু ও গুরুত্ব
​উভয় জাহানের নেতা ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনচরিত বা সিরাত অধ্যয়ন ও পাঠদানের গুরুত্ব অপরিসীম। কালক্রমে মুসলিম উম্মাহর বিভিন্ন যুগের আলেমরা নিজেদের মতো করে অসংখ্য সিরাত গ্রন্থ রচনা করেছেন। এই ধারা অব্যাহত রেখে বর্তমান গ্রন্থটিতেও প্রিয়নবির পবিত্র জীবনী অত্যন্ত যত্নের সাথে তুলে ধরা হয়েছে।
​২. ঐতিহাসিক প্রেক্ষাপট ও অমুসলিম লেখকদের মূল্যায়ন
​বইটির ভূমিকায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে— কেবল মুসলিম লেখকরাই নন, বহু অমুসলিম ঐতিহাসিক ও লেখকও নবিজির জীবনী নিয়ে গ্রন্থ রচনা করেছেন। তবে তাদের একাংশের লেখায় পক্ষপাতিত্বের আশ্রয় থাকায় সাধারণ মুসলমানদের সেগুলো থেকে সতর্ক থাকা উচিত। পাশাপাশি, বিশ্ব ইতিহাসে অন্য কোনো মানুষের জীবন নিয়ে এত বিপুল পরিমাণ আলোচনা বা গবেষণা হয়নি, যা মুহাম্মাদ (সা.)-এর সিরাতের ক্ষেত্রে হয়েছে।
​৩. তথ্যসূত্র ও প্রামাণ্যতা
​গ্রন্থটির অন্যতম বড় শক্তি হলো এর নির্ভরযোগ্য ও প্রামাণ্য উৎসসমূহ। লেখক সিরাত রচনার ক্ষেত্রে যে সমস্ত মূল উৎসের ওপর নির্ভর করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
​সিহাহ সিত্তাহ ও অন্যান্য হাদিস গ্রন্থ: মিশকাতুল মাসাবিহ, সহিহ বুখারি, সহিহ মুসলিম, সুনান নাসায়ি, সুনান আবি দাউদ, সুনানুত তিরিমিজি, সুনান ইবনি মাজাহ এবং সিহাহ সিত্তার ব্যাখ্যাগ্রন্থসমূহ।
​প্রখ্যাত সিরাত ও ইতিহাস গ্রন্থ: কানজুল উম্মাল, খাসায়িসুল কুবরা (আল্লামা সুয়ুতি রাহ.), আল-মাওয়াযিবুল লাদুন্নিয়া, সিরাতে মুগলতাই, সিরাতে ইবনি হিশাম, শিফা শরিফ (কাজি ইয়াজ রাহ.), সিরাতে হালাবিয়া, জাদু্ল মাআদ (আল্লামা ইবনুল কাইয়িম রাহ.), তারিখু ইবনি আসাকির, সুরুরুল মাহজুন (শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রাহ.), আওজাজুস সিয়ার (শায়খ আহমদ ইবনু ফারিস রাহ.) এবং নাশর্বুত তিব (আশরাফ আলি থানবি রাহ.)।
​৪. গ্রহণযোগ্যতা ও পঠন উপযোগিতা
​গ্রন্থটির রচয়িতা মুহাম্মদ শফি। বইটির প্রামাণ্যতা এবং বিষয়বস্তুর গভীরতার কারণে প্রকাশের পরপরই প্রখ্যাত আলেম শায়খ হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলি থানবি (রহ.) এটিকে তাঁর খানকায়ে ইমদাদিয়ার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেন। এর ফলে পাঞ্জাব, হিন্দুস্থান ও বাংলার শতাধিক মাদরাসা ও ইসলামি সংগঠনের পাঠ্যতালিকায় বইটি দ্রুত স্থান করে নেয়। সিরাত চর্চায় এটি একটি গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য সংযোজন।

Address

Garadiya Bazar
Manikganj
1821

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category