Public University Students' Association of Sreemangal - PUSAS

Public University Students' Association of Sreemangal - PUSAS Welcome to Public University Students' Association of Sreemangal-PUSAS. The Organisation mainly promotes "Friendship, Unity & Humanity".

Public University Students' Association of Sreemangal - PUSAS is a Non-profit Voluntary Organisation in Sreemangal. That is run by the students of all Public Universities, Government Medical Colleges, Government Nursing Colleges, Government Engineering Colleges & Two recognised International Universities in Bangladesh.

05/08/2026

বিপ্লব আসুক; বিপ্লব আসুক তরুণ, জোয়ান, বৃদ্ধ ও নারীর হাত ধরে। সেই বিপ্লবের জোয়ার থাকুক সকল অন্যায়ের বিরুদ্ধে—জাতি, দল, মত ও বর্ণ নির্বিশেষে।

কখনো বিপ্লব ও রাজনীতি একই সূত্রে গাঁথা, আবার কখনো তা নয়। কখনো সে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো হঠাৎ গর্জে ওঠে, আবার কখনো আষাঢ়ের ভারী বর্ষণের মতো অবিরাম চলতে থাকে। বিপ্লব কালে কালে আসবে; যখন আমরা ছিলাম না সেই প্রাচীনেও ছিল, আর ভবিষ্যতে যখন কোয়ান্টাম ফিজিক্সের জয়জয়কার মহাধ্বনি থাকবে, তখনও হবে।

প্রতিটি বিপ্লব আসে কিছু ফিনিক্স পাখির রক্তক্ষয়ী বিদায়ের মাধ্যমে। Public University Students' Association of Sreemangal - PUSAS শ্রদ্ধার সাথে স্মরণ করছে সেইসব শহীদ ফিনিক্স পাখিদের। কালের পরিক্রমায় হাজারো আত্মত্যাগ ও তাঁদের স্বপ্ন, দেশ গঠনে আমাদের দৃঢ় চেতনা হয়ে থাকুক।

09/07/2026

৪ জুলাই ২০২৬, Public University Students' Association of Sreemangal - PUSAS এক দশক পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুসাসের শুভাকাঙ্ক্ষী Md. Jalal Hossain । তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে সিলেটের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ডার গার্ড পাবলিক স্কুলের একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক। তিনি শ্রীমঙ্গল উপজেলার রাধানগরের কৃতী সন্তান ও উদ্যোক্তা।

পুসাসের এই গৌরবময় ১০ বছরের পথচলায় তাঁর এই শুভেচ্ছা বার্তা সংগঠনটিকে আরও অনুপ্রাণিত করবে। পুসাসের এক দশক পূর্তি উৎসব সফল হোক! শুভ হোক PUSAS-এর আগামী দিনের পথচলা। আর আমাদের শ্রীমঙ্গলের সন্তান তূর্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন।

08/07/2026

৪ জুলাই ২০২৬, Public University Students' Association of Sreemangal - PUSAS এর এক দশক পূর্ণ উপলক্ষে পুসাসের কর্ণধার Saif Khan এর শুভেচ্ছা বার্তা, তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে Regional Sales Manager হিসেবে Walton Hi-Tech industry তে কর্মরত আছেন।

এই দীর্ঘ পথচলায় যাঁরা প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে PUSAS-কে এগিয়ে নিয়েছেন, তাঁদের সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

শুভ হোক PUSAS-এর আগামী দিনের পথচলা। আর আমাদের শ্রীমঙ্গলের সন্তান তূর্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন।

07/07/2026

৪ জুলাই ২০২৬, Public University Students' Association of Sreemangal - PUSAS এক দশক পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুসাসের শুভাকাঙ্ক্ষী Tareq Ahmed ।তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে University of Hawaii তে ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত।

পুসাসের এই গৌরবময় ১০ বছরের পথচলায় তাঁর এই শুভেচ্ছা বার্তা সংগঠনটিকে আরও অনুপ্রাণিত করবে। পুসাসের এক দশক পূর্তি উৎসব সফল হোক! শুভ হোক PUSAS-এর আগামী দিনের পথচলা। আর আমাদের শ্রীমঙ্গলের সন্তান তূর্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন।

06/07/2026

৪ জুলাই ২০২৬, Public University Students' Association of Sreemangal - PUSAS এক দশক পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুসাসের শুভাকাঙ্ক্ষী Dev Goutam ।তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী এবং ৩৩তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশে (SMP) কর্মরত আছেন। উল্লেখ্য, তিনি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের এক কৃতী সন্তান।

পুসাসের এই গৌরবময় ১০ বছরের পথচলায় তাঁর এই শুভেচ্ছা বার্তা সংগঠনটিকে আরও অনুপ্রাণিত করবে। পুসাসের এক দশক পূর্তি উৎসব সফল হোক! শুভ হোক PUSAS-এর আগামী দিনের পথচলা। আর আমাদের শ্রীমঙ্গলের সন্তান তূর্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন।

05/07/2026

৪ জুলাই ২০২৬, Public University Students' Association of Sreemangal - PUSAS এর এক দশক পূর্ণ উপলক্ষে পুসাসের কর্ণধার Abdullah Al Zafori এর শুভেচ্ছা বার্তা, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে USA তে আছেন।

গত ১০ বছরে PUSAS শুধু শিক্ষার্থীদের মিলনমেলা নয়; উচ্চশিক্ষা বিষয়ক দিকনির্দেশনা, সামাজিক ও মানবিক কার্যক্রম, দুর্যোগকালীন সহায়তা এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এই দীর্ঘ পথচলায় যাঁরা প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে PUSAS-কে এগিয়ে নিয়েছেন, তাঁদের সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

শুভ হোক PUSAS-এর আগামী দিনের পথচলা। আর আমাদের শ্রীমঙ্গলের সন্তান তূর্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন।

04/07/2026

আজ Public University Students' Association of Sreemangal - PUSAS এর পথচলার এক দশক পূর্ণ হলো।

২০১৬ সালের ৪ জুলাই, শ্রীমঙ্গলের কৃতি সন্তান Abdullah Al Zafori নেতৃত্বে মাত্র ৬ জন সদস্যকে নিয়ে শুরু হওয়া এই সংগঠনটি আজ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত এবং প্রাক্তন মিলিয়ে প্রায় ৪০০ জন শিক্ষার্থীর একটি প্রাণবন্ত পরিবার।

গত ১০ বছরে PUSAS শুধু শিক্ষার্থীদের মিলনমেলা নয়; উচ্চশিক্ষা বিষয়ক দিকনির্দেশনা, সামাজিক ও মানবিক কার্যক্রম, দুর্যোগকালীন সহায়তা এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে PUSAS-এর উপদেষ্টা ও শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব Md. Saiful Islam সংগঠনের জন্য শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন। এই দীর্ঘ পথচলায় যাঁরা প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে PUSAS-কে এগিয়ে নিয়েছেন, তাঁদের সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

শুভ হোক PUSAS-এর আগামী দিনের পথচলা। আর আমাদের শ্রীমঙ্গলের সন্তান তূর্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন।

Public University Students' Association of Sreemangal - PUSAS এর উদ্যোগে আজ শ্রীমঙ্গল সরকারি কলেজে বিশ্ববিদ্যালয় ভর্তি প...
07/06/2026

Public University Students' Association of Sreemangal - PUSAS এর উদ্যোগে আজ শ্রীমঙ্গল সরকারি কলেজে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিষয়ক একটি দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সেমিনারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন Jubayer Talukder Shuvo বর্তমানে বুয়েটের (CSE) বিভাগে অধ্যয়নরত।

মেডিকেল ভর্তি পরীক্ষা, প্রস্তুতির কৌশল বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী Sadiya Akther Mim।

এছাড়া মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি, বিষয় নির্বাচন এবং সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী Nawrin Binta Murtoza

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী Sanjida Enam Chowdhury Omia

সমগ্র আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। তাঁর সহযোগিতা ও দিকনির্দেশনা অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করেছে।

সেমিনার উপলক্ষে শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. বি. এম. মোখলেছুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন PUSAS-এর বর্তমান সভাপতি আফসানা ইসলাম শিফা এবং সাধারণ সম্পাদক সৌমেন পুরকায়স্থ। একইসঙ্গে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকদের সঙ্গেও PUSAS-এর সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
PUSAS-এর অধিকাংশ সদস্যই শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী। দীর্ঘদিন পর নিজেদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে তাঁরা স্মৃতিচারণ করেন এবং বর্তমান শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা, শুভকামনা ও অনুপ্রেরণার বার্তা প্রদান করেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের দিকনির্দেশনামূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন PUSAS-এর সদস্যরা।

Public University Students' Association of Sreemangal - PUSAS আয়োজিত "A day with Erasmus Scholar" সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।...
03/06/2026

Public University Students' Association of Sreemangal - PUSAS আয়োজিত "A day with Erasmus Scholar" সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কৃতজ্ঞতা Tihan Mahmud Hossain কে এত সুন্দর করে প্রতিটি বিষয় পূঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার জন্য, পুসাসের উপদেষ্টা Md. Saiful Islam স্যারকে সময় দেয়ার জন্য ও এত সুন্দর একটি কক্ষে আয়োজন ও সার্বিক সহযোগিতার জন্য আল-আমিন একাডেমীর প্রতিষ্টাতা Md Al-Amin কে ও সেই একাডেমীর সকল শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ।

আজ বুধবার, বিকাল ৫টায়! চন্দ্রনাথ স্কুলের পিছনের বিল্ডিং এর ২য় তলায়।
02/06/2026

আজ বুধবার, বিকাল ৫টায়! চন্দ্রনাথ স্কুলের পিছনের বিল্ডিং এর ২য় তলায়।

Address

Sreemangal
Maulvi Bazar
3210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Public University Students' Association of Sreemangal - PUSAS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Public University Students' Association of Sreemangal - PUSAS:

Shortcuts

Share