জাতীয় ছাত্রশক্তি জুড়ী উপজেলা

জাতীয় ছাত্রশক্তি জুড়ী উপজেলা শিক্ষা ঐক্য মুক্তি
(1)

বাংলাদেশের ২৩ তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় ছাত্রশক্তি জুড়ী উপজেলার পক্ষ...
20/08/2026

বাংলাদেশের ২৩ তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় ছাত্রশক্তি জুড়ী উপজেলার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

নিন্দা ও প্রতিবাদলোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ সোমবার (১৭ আগস্ট) ব...
17/08/2026

নিন্দা ও প্রতিবাদ

লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ সোমবার (১৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা মাহদী হাসান, সুমন মির্জা ও রাজুকে আটক করেছে পুলিশ।

সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলা ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো নাগরিকের গণতান্ত্রিক অধিকার। কোনো শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতিকালে এভাবে আটক করার ঘটনা মতপ্রকাশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের ওপর উদ্বেগজনক হস্তক্ষেপ বলে আমরা মনে করি।

জনগণের ন্যায্য দাবির পক্ষে কথা বলা কোনো অপরাধ হতে পারে না। শান্তিপূর্ণ প্রতিবাদ ও মতপ্রকাশের অধিকার গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি।

জাতীয় ছাত্রশক্তি, জুড়ী উপজেলা শাখা এই আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে আটক মাহদী হাসান, সুমন মির্জা ও রাজুর অবিলম্বে মুক্তি এবং শান্তিপূর্ণ রাজনৈতিক ও নাগরিক কর্মকাণ্ডে অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবি জানাচ্ছে।

জনগণের ন্যায্য দাবির পক্ষে কণ্ঠস্বর তোলার কারণে হয়রানি বা দমন পীড়ন অব্যাহত থাকলে তা প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও ক্ষুণ্ন করবে।

জাতীয় ছাত্রশক্তি
জুড়ী উপজেলা শাখা

জাতীয় যুবশক্তি, জুড়ী উপজেলা শাখার নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে জাতীয় ছাত্রশক্তি, জুড়ী উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শু...
14/08/2026

জাতীয় যুবশক্তি, জুড়ী উপজেলা শাখার নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে জাতীয় ছাত্রশক্তি, জুড়ী উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌸

তারুণ্যের দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি এগিয়ে যাবে এই প্রত্যাশা রইলো। নবগঠিত কমিটির সকলের জন্য রইলো শুভকামনা। ❤️

শুভ হোক নতুন পথচলা। ✊

SSC/দাখিল পরীক্ষা ২০২৬ ফলাফল প্রকাশ জুড়ী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার SSC/দাখিল পরীক্ষা ২০২৬-এর ফলাফল আপনাদের সামনে...
10/08/2026

SSC/দাখিল পরীক্ষা ২০২৬ ফলাফল প্রকাশ

জুড়ী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার SSC/দাখিল পরীক্ষা ২০২৬-এর ফলাফল আপনাদের সামনে তুলে ধরতে আমাদের এই ছোট্ট আয়োজন।

২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল, মোট পরীক্ষার্থী, পাস ফেল ও পাসের হারসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

কৃতকার্য সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🎉
আর যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের জন্য রইল আগামী দিনের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। ❤️

জাতীয় ছাত্রশক্তি
জুড়ী উপজেলা শাখা

10/08/2026

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ

জাতীয় ছাত্রশক্তি জুড়ী উপজেলা শাখার পক্ষ থেকে সকল SSC পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরবক শুভকামনা। তোমাদের পরিশ্রম ও স্বপ্ন...
09/08/2026

জাতীয় ছাত্রশক্তি জুড়ী উপজেলা শাখার পক্ষ থেকে সকল SSC পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরবক শুভকামনা। তোমাদের পরিশ্রম ও স্বপ্ন সফল হোক। ❤️

শুভেচ্ছান্তে -
জাতীয় ছাত্রশক্তি জুড়ী উপজেলা শাখা

🟥 সীমান্তে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক তারা মিয়া ...
09/08/2026

🟥 সীমান্তে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক তারা মিয়া (২০) নিহত হওয়ার ঘটনায় জাতীয় ছাত্রশক্তি, জুড়ী উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিকের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সীমান্তে প্রাণহানি বন্ধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

জাতীয় ছাত্রশক্তি
জুড়ী উপজেলা শাখা

01/08/2026

বিএনপির ভুঁইফোড় সংগঠন হামলা করেছে।

হবিগঞ্জে আলিফের ওপর হামলাসহ সারাদেশে এনসিপির নেতাকর্মীদের ওপর চলমান হামলার প্রতিবাদে আজ বাদ আসর ঢাকা প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ওলামা এলায়েন্স, ঢাকা মহানগর দক্ষিণ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বিনা উসকানিতে ওলামা এলায়েন্সের নেতৃবৃন্দের উপর হামলা করেছে বিএনপির স*ন্ত্রাসীদের ভুঁইফোড় একটি সংগঠন।

31/07/2026

সিলেটে আবারো নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, গাড়ী কাঁচ ভেঙে দুজনকে রক্তাক্ত করা হয়েছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাতীয় নাগরিক পার্টি - এনসিপির পথসভা পরিণত হয় জনসমুদ্রে।
31/07/2026

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাতীয় নাগরিক পার্টি - এনসিপির পথসভা পরিণত হয় জনসমুদ্রে।

Address

জুড়ি উপজেলা
Maulvi Bazar
3251

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় ছাত্রশক্তি জুড়ী উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share