22/08/2026
গতকাল (২১-০৮-২০২৬) দুটি এতিমখানায় (পূর্ব জামশী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা-জামশী,সাতগাঁও ও হাজী মোঃ মনু মিয়া এতিমখানা,ভুনবীর চৌমুহনা) প্রায় ৯০ জন কুরআন এর পাখিদের দুপুরের খাবার আয়োজনের মাধ্যমে আমরা আমাদের শেষ কার্যক্রম সম্পন্ন করেছি। এটিই আপাতত উদ্যম ছাত্র-জনতার ব্যানারে আমাদের শেষ কর্মসূচি।
১৭ জুলাই ২০২৪-এ জুলাইয়ের স্মৃতি ধারণ করে, আন্দোলনে ভূমিকা রাখতে একঝাঁক শিক্ষার্থীর হাত ধরে আমাদের পথচলার সূচনা হয়। সময়ের পরিক্রমায় সেই পথচলা রূপ নেয় একটি সম্মিলিত প্রয়াসে, যার নামকরণ করা হয় ৯ আগস্ট ২০২৪-এ—“উদ্যম ছাত্র-জনতা, শ্রীমঙ্গল”।
দীর্ঘ এই পথচলায় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের জন্য কিছু করার যে প্রয়াস, তা আমাদের পথচলার অন্যতম উদ্দেশ্য হয়ে উঠেছিল।
আজ থেকে সংগঠনটির নিয়মিত সাংগঠনিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ব্যানারে কোনো কার্যক্রম হবে কি না, তা সময়, পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে নির্ধারিত হবে।
এই যাত্রায় যারা আমাদের পাশে ছিলেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং আমাদের প্রতিটি উদ্যোগে উৎসাহ দিয়েছেন—সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের এই পথচলাকে অর্থবহ করেছে।
তবে উদ্যম ছাত্র-জনতার সাংগঠনিক কার্যক্রম হয়তো আজ শেষ, কিন্তু আমাদের সামাজিক কার্যক্রম শেষ নয়। মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়, সমাজের জন্য কিছু করার ইচ্ছা এবং মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আগের মতোই থাকবে।
দেশের কোনো ক্রান্তিলগ্নে, মানুষের প্রয়োজনে হয়তো উদ্যম ছাত্র-জনতা আবারও ফিরে আসবে—অন্য কোনো রূপে, অন্য কোনো পরিচয়ে; কিন্তু একই চেতনা ও প্রত্যয় নিয়ে।
উদ্যম ছাত্র-জনতার আজকের এই সমাপ্তি তাই শেষ নয়; এটি কেবল একটি নতুন অধ্যায়ের অপেক্ষা।
একটি অধ্যায়ের সমাপ্তি হলো, স্মৃতিগুলোর নয়।
— উদ্যম ছাত্র-জনতা, শ্রীমঙ্গল
"একটি সুন্দর দেশ গড়ার প্রয়াসে"